বিষয়বস্তুতে চলুন

কুলারভো সেটস অফ ফর ওয়ার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কুলারভো সেটস অফ ফর ওয়ার
ফিনিশ: Kullervon sotaanlähtö
গালেন-কাল্লেলার ১৯০১ সালের টেম্পারা সংস্করণ।
শিল্পীআকসেলি গ্যালেন-কালেলা
বছর১৯০১
মাধ্যমমুরাল & তেম্পেরা
আয়তন৩৫৫ × ৬৮৭ সেমি (mural)
৮৯ × ১২৮ সেমি (তেম্পেরা)
অবস্থানপুরাতন ছাত্র ইউনিয়ন ঘর, হেলসিঙ্কি
টেম্পারা: অ্যাটেনিয়াম, হেলসিঙ্কি
পুরাতন ছাত্র বাড়ির ফ্রেস্কোপুরাতন ছাত্রাবাস

কুলারভো সেটস অফ ফর ওয়ার (ফিনিশ: Kullervon sotaanlähtö) হলো একটি চিত্রকর্ম। এটি ১৯০১ সালে আকসেলি গ্যালেন-কালেলা আঁকেন। তিনি এই বিষয়টি তেম্পেরা চিত্রকর্ম হিসেবে (৮৯ × ১২৮ সেমি)[] এবং ফ্রেস্কো হিসেবে (৩৫৫ × ৬৮৭ সেমি) চিত্রিত করেন এবং এটি হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয়ের পুরানো ছাত্র ভবনের সঙ্গীত হলে অবস্থিত।[]

বর্ণনা

[সম্পাদনা]

অটো ডোনার এই ফ্রেস্কোটি ছাত্র ইউনিয়নকে দান করেছিলেন।[]

এই চিত্রকর্মের থিমটি ফিনল্যান্ডের জাতীয় মহাকাব্য কালেভালা থেকে নেওয়া হয়েছে। কুল্লার্ভো একটি সাদা ঘোড়ার পিঠে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে বসে আছেন, তার চাচা উন্তামোর উপর প্রতিশোধ নেওয়ার জন্য।[] তাকে একটি কুকুর বা নেকড়ে অনুসরণ করছে। গালেন-কাল্লেলা সিয়েনা, ইতালি ভ্রমণ করেছিলেন। সেখানে তিনি সম্ভবত পালাজো পাবলিকোতে সিমোনে মার্তিনি দ্বারা আঁকা ফ্রেস্কোগুলি দেখেছিলেন। মার্তিনি'র অশ্বারোহী প্রতিকৃতি সম্ভবত গালেন-কাল্লেলাকে কুল্লার্ভোর সেটিং-এর জন্য অনুপ্রেরণা জুগিয়েছিল।[]

গ্যালারি

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Gallen-Kallela, Akseli Kullervon sotaanlähtö 1901"। Finnish National Gallery। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০১৬
  2. "Venues"। Vanha Ylioppilastalo। ১৬ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০১৬
  3. "Invitation to opening ceremony 22.3.1901"Finna (ফিনিশ ভাষায়)। ২৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  4. Kalevala: Songs 31–36 - The Kullervo cycle.
  5. Sederholm, Helena (২ অক্টোবর ২০১৩)। "Kuvat syntyvät kuvista"Artenoux। সংগ্রহের তারিখ ১২ মে ২০২০