কুইলি (অভিনেত্রী)
কুইলি একজন ভারতীয় অভিনেত্রী এবং নৃত্যশিল্পী যিনি একাধিক দক্ষিণ ভারতীয় ছবিতে অভিনয় এবং নৃত্যকলা পরিবেশন করেছেন।[১] তিনি অনেক টিভি ধারাবাহিকেও অভিনয় করেছিলেন। তিনি কমল হাসানের নায়কান (১৯৮৭) ছবিতে নীলা আথু ভানাথু মেলা গানটির দৃশ্যে তার নৃত্য পরিবেশনের জন্য বিখ্যাত। এই গানের দৃশ্যে চলন্ত নৌকায় ভারসাম্য বজায় রেখে কুইলিকে একটি আইটেম নম্বর পরিবেশন করতে হয়েছিল।[তথ্যসূত্র প্রয়োজন][ তথ্যসূত্র প্রয়োজন ]
অভিনয় জীবন
[সম্পাদনা]কুইলি তামিল, মালয়ালম, তেলুগু, এবং কান্নাডা ভাষার বহু ছবিতে তার জনপ্রিয় উপস্থিতির জন্য পরিচিত। তার অভিনয় জীবন শুরু হয় ১৯৮২ সালে কানমনি পুঙ্গা চলচ্চিত্রের মাধ্যমে, যেখানে তিনি একটি ছোট ভূমিকায় ছিলেন। ১৯৮৪ সালে পুভিলাঙ্গু ছবিতে তিনি প্রধান চলচিত্র সরস্বতির ভূমিকায় অভিনয় করেছিলেন।
এর পরবর্তী সময়ে কুইলি অসংখ্য ছবিতে উপস্থিত হয়েছেন। ১৯৮৫ সালে কল্যাণ আগাথিগল সিনেমায় তিনি হেমালতা চরিত্রে অভিনয় করেন। এরপর ১৯৮৬ সালে তিনি আয়িরাম পুক্কাল মালারাত্টুম ছবিতে বিনোদ নামক চরিত্রের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেন। সেই একই বছর তিনি ডিসেম্বর পুক্কাল, কোভিল ইয়ানাই এবং মালয়ালম চলচ্চিত্র আলোরুঙ্গি আরাঙ্গোরুঙ্গি ও ওরু যুগসন্ধ্যা চলচ্চিত্রেও অভিনয় করেন।[২]
কুইলি তার অভিনয় জীবনের শুরুতে একাধিক ছবিতে স্বল্প অবধির ভূমিকায় বা গানের দৃশ্যে উপস্থিত ছিলেন। ১৯৮৭ সালে তিনি নায়কান ছবিতে আইটেম গানের মাধ্যমে দর্শকদের মন জয় করেছিলেন। তাছাড়া, তিনি সোরা সম্হারম, মুরালি কৃষ্ণডু, নিরাজানাম, থোদল্লুল্লু ও রামুদু ভীমুদু সহ আরও অনেক তেলুগু ছবিতে বিশেষ ভূমিকায় অভিনয় করেছেন।
১৯৯০-এর দশকে তিনি আরও বেশি সংখ্যক ছবিতে অভিনয় শুরু করেন। বিশেষ করে, পুলান ভিসারানাই, নাল্লা কালাম পরানডাচু, এবং আধিসায়া মানবন ছবিগুলো তার উল্লেখযোগ্য কাজ। এরপর ২০০০-এর দশকে তিনি থাভাসি, নরসিংহ, আরুল, কান্নাম্মা, আমুধেয়, এবং সেনগাথু সহ বহু ছবিতে মাতৃস্থানীয়া চরিত্রে অভিনয় করেন।
কুইলি তার অভিনয় দক্ষতার মাধ্যমে একাধিক সম্মাননাও অর্জন করেছেন। ২০১৪ সালে কাব্য থলাইভান ছবিতে আম্মানিয়াম্মাল চরিত্রে তার অসাধারণ অভিনয়ের জন্য তিনি তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এবং নরওয়ের তামিল চলচ্চিত্র উতসবেও পুরস্কৃত হন। ২০১৪ সালে মালয়ালম চলচ্চিত্র মাথাই কুঝাপ্পাকরণাল্লা -তে তিনি সুমতি চরিত্রে অভিনয় করেন।
চলচ্চিত্র ছাড়াও কুইলি আঞ্চলিক টেলিভিশন জগতের একজন স্বক্রিয় অভিনেত্রী। তিনি বহু টেলিভিশন চলচ্চিত্র ও ধারাবাহিকে গুরুত্বপূর্ন ভূমিকায় অভিনয় করেছেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Grill Mill - Kuyili"। The Hindu। ২৯ এপ্রিল ২০১০। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০১৫।
- ↑ "Kuyili acctress films"। The Hindu। ২৯ এপ্রিল ২০১০। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০১৫।