বিষয়বস্তুতে চলুন

কুইয়ার চেন্নাই ক্রনিকলস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কুইয়ার চেন্নাই ক্রনিকলস
গঠিত২০১৭;  বছর আগে (2017)
ধরনএলজিবিটি সাহিত্য সংগঠন
অবস্থান
পরিষেবা
প্রতিষ্ঠাতা
মৌলি, এলজে ভায়োলেট
ওয়েবসাইটqueerchennaichronicles.com

কুইয়ার চেন্নাই ক্রনিকলস বা কিউসিসি একটি ভারতীয় এলজিবিটি সাহিত্য সংগঠন, যার লক্ষ্য হলো উচ্চাকাঙ্ক্ষী লেখকদের বিকাশকে উৎসাহিত করে এমন অনুষ্ঠানের মাধ্যমে এবং বার্ষিক চেন্নাই কুইয়ার লিটফেস্টের মাধ্যমে লেসবিয়ান, গে, উভকামী, ট্রান্সজেন্ডার এবং কুইয়ার সাহিত্যের প্রচার করা।[]

পটভূমি

[সম্পাদনা]

সমকামী অধিকারকর্মী মৌলি এবং লেখক এলজে ভায়োলেট ২০১৭ সালে[] কুইয়ার চেন্নাই ক্রনিকলস প্রতিষ্ঠা করেন।[] এই সংস্থাটি বার্ষিক চেন্নাই কুইয়ার লিটফেস্টের মাধ্যমে, এলজিবিটিকিউআইএ+ চিহ্নিত লেখকদের বই,[] সাহিত্য অনুষ্ঠান এবং কর্মশালা ও সাময়িক সম্পদ উন্নয়ন এবং প্রকাশনার মাধ্যমে এলজিবিটিকিউআইএ+ সাহিত্যের প্রচার করে।[][]

চেন্নাই কুইয়ার লিটফেস্ট

[সম্পাদনা]

বার্ষিক চেন্নাই কুইয়ার লিটফেস্ট ভারতের তামিলনাড়ুর চেন্নাই শহরে অনুষ্ঠিত হয়। চেন্নাই কুইয়ার লিটফেস্টের প্রথম সংস্করণটি ২০১৮ সালের জুলাই মাসে আয়োজিত হয়।[] এই উৎসবটি শুরু হয় চেন্নাইভিত্তিক কুইয়ার কর্মী মৌলির মস্তিষ্কপ্রসূত চিন্তাধারা থেকে। তিনি ভেবেছিলেন ভারতে কুইয়ার সাহিত্যের উপর একটি বিস্তৃত আলোচনার প্রয়োজন, যা কুইয়ার লেখক, অনুবাদক এবং সহযোগীদের একত্রিত করবে।[][][] মৌলি এই উৎসবের পরিচালক এবং তত্ত্বাবধায়ক। ২০১৮ সালের চেন্নাই কুইয়ার লিটফেস্টের সহ-সঞ্চালনা করেছেন লেখক ও অনুবাদক এলজে ভায়োলেট এবং মৌলি।[][১০]

প্রকাশনা

[সম্পাদনা]

২০১৮ সালে কুইয়ার চেন্নাই ক্রনিকলস কারুপ্পু প্রাথিকালের সাথে অংশীদারিত্বে অধিকারকর্মী ও কবি গিরিশের[১১] প্রথম উপন্যাস প্রকাশ করে। বইটি ৪১তম চেন্নাই বইমেলায় প্রকাশিত হয়।[]

সামাজিক ন্যায়বিচারের গৌরব পতাকা

[সম্পাদনা]
সামাজিক ন্যায়বিচারের গৌরব পতাকা।

২০১৮ সালের জুলাই মাসে ভারতের চেন্নাইয়ে চেন্নাই কুইয়ার লিটফেস্টের সামাজিক ন্যায়বিচারের গৌরব পতাকা প্রকাশ করা হয়, যা বিশ্বজুড়ে গৌরব পতাকার অন্যান্য রূপ থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়।[১২][১৩] পতাকাটি চেন্নাইভিত্তিক সমকামী কর্মী মৌলি দ্বারা নকশাকৃত। নকশাটিতে আত্মসম্মান আন্দোলন, বর্ণবিরোধী আন্দোলন এবং বামপন্থী মতাদর্শের প্রতিনিধিত্বকারী উপাদানগুলোকে অন্তর্ভুক্ত করা হয়। রংধনু পতাকার মূল ছয়টি ডোরা ধরে রাখলেও, সামাজিক ন্যায়বিচারের গৌরব পতাকায় কালো রঙ আত্মসম্মান আন্দোলনের প্রতিনিধিত্ব করে, নীল রঙ বর্ণবিরোধী আন্দোলনের প্রতিনিধিত্ব করে এবং লাল রঙ বামপন্থী মতাদর্শের প্রতিনিধিত্ব করে।[১৪]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 Arora, Parthshri (১৯ জুন ২০১৮)। "How to Start a Queer Collective in India"Vice (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ জুন ২০২০
  2. "Chennai: Queer lit fest opens with focus on regional works"The New Indian Express। The New Indian Express। The New Indian Express। ৮ জুলাই ২০১৮। সংগ্রহের তারিখ ৩ জুন ২০২০
  3. 1 2 Muralidharan, Kavitha (২৬ এপ্রিল ২০১৮)। "On Vidupattavai and the space that queer voices are claiming for themselves in Tamil literature"। FirstPost। সংগ্রহের তারিখ ৩ জুন ২০২০
  4. "Inclusive kids' literature to open mic: 2nd Chennai Queer LitFest has a lot in store"The News Minute। The News Minute। The News Minute। ৩ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৩ জুন ২০২০
  5. Joseph, Raveena (২৯ জুন ২০১৮)। "Between the lines at the Queer Chennai Chronicles"The Hindu। The Hindu। সংগ্রহের তারিখ ৩ জুন ২০২০
  6. Joseph, Raveena (২৯ জুন ২০১৮)। "Between the lines at the Queer Chennai Chronicles"The Hindu (ভারতীয় ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৯
  7. Queer LitFest (2018) | Moulee, Gireesh LS speech (ইংরেজি ভাষায়), সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৯
  8. [Intro] | வரவேற்புரை, மௌலி & கிரீஷ் - சென்னை குயர் இலக்கிய விழா 2019 | QLF 2019 (ইংরেজি ভাষায়), সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৯
  9. 1 2 "Chennai Queer LitFest to spur conversations on inclusive literature"dtNext.in (ইংরেজি ভাষায়)। ১১ সেপ্টেম্বর ২০১৯। ২৮ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৯
  10. "Chennai's 1st queer lit fest to focus on Tamil writing"The Times of India (ইংরেজি ভাষায়)। ২৮ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৯
  11. "ஒழுக்கங்களுக்கு இடையில்..."Hindu Tamil Thisai (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ জুন ২০২০
  12. "LGBTQ meets caste, politics: Social justice pride flag at Chennai Queer LitFest"। The News Minute।
  13. "#GoodNews: Where LGBTQ Meets Caste – A Pride Flag Inclusive of All"। The Quint।
  14. "The Social Justice Pride Flag"। QCC Press Statement।

বহিঃসংযোগ

[সম্পাদনা]

দাপ্তরিক ওয়েবসাইট