বিষয়বস্তুতে চলুন

কিরান কুলকিন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কিরান কুলকিন
ইংরেজি: Kieran Culkin
২০২৪ সালে কুলকিন
জন্ম
কিরান কাইল কুলকিন

(1982-09-30) ৩০ সেপ্টেম্বর ১৯৮২ (বয়স ৪৩)
পেশাঅভিনেতা
কর্মজীবন১৯৮৮–বর্তমান
দাম্পত্য সঙ্গীজ্যাজ চার্টন (বি. ২০১৩)
সন্তান
পিতা-মাতা
আত্মীয়

কিরান কাইল কুলকিন (ইংরেজি: Kieran Kyle Culkin; জন্ম: ৩০ সেপ্টেম্বর ১৯৮২) একজন মার্কিন অভিনেতা। মঞ্চ ও চলচ্চিত্রে অপছন্দনীয় কিন্তু তার সহানুভূতিশীল চরিত্রে অভিনয় করার জন্য সুপরিচিত[] কুলকিন কর্মজীবনে একটি একাডেমি পুরস্কার, একটি বাফটা পুরস্কার, একটি প্রাইমটাইম এমি পুরস্কার ও দুটি গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেছেন।

কুলকিন অফ-ব্রডওয়ে মঞ্চে শিশু শিল্পী হিসেবে তার কর্মজীবন শুরু করেন। তার বড় ভাই ম্যাকোলে কুলকিনের সাথে বড়দিনের হাস্যরসাত্মক হোম অ্যালোন (১৯৯০)-এ অভিনয়েরর মধ্য দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। হাস্যরসাত্মক নাট্যধর্মী ইগবি গোজ ডাউন (২০০২)-এ অভিনয়ের জন্য তিনি তার প্রথম গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং এরপর তিনি ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে চলচ্চিত্র থেকে বিরতি নেন। ছয় বছর পর মারপিটধর্মী হাস্যরসাত্মক স্কট পিলগ্রিম ভার্সাস দ্য ওয়ার্ল্ড (২০১০)-এ ওয়ালেস ওয়েলস চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে ফিরে আসেন। কুলকিন বন্ধুত্বপূর্ণ হাস্যরসাত্মক আ রিয়্যাল পেইন (২০২৪)-এ অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কার অর্জন করেন।

এইচবিওর নাট্যধর্মী ধারাবাহিক সাকসেশন (২০১৮-২০২৩)-এ রোমান রয় চরিত্রে অভিনয় করে টেলিভিশনে তার কর্মজীবনের পুনরুত্থান হয়, যার জন্য তিনি নাট্যধর্মী ধারাবাহিকে সেরা প্রধান অভিনেতা বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার অর্জন করেন। তিনি সোলার অপোজিটস (২০২২-বর্তমান) ও স্কট পিলগ্রিম টেকস অফ (২০২৩)-এ কণ্ঠ প্রদান করেন। মঞ্চে কুলকিন ওয়েস্ট এন্ড ও ব্রডওয়ে মঞ্চে কেনেথ লোনারগ্যানের দিস ইজ আওয়ার ইয়ুথ নাটকে অভিনয় করেন। এছাড়া তিনি ডেভিড ম্যামেটের গ্নেনগারি গ্লেন রস নাটকের ব্রডওয়ে পুনঃমঞ্চায়নে (২০২৫) রিচার্ড রোমা চরিত্রে অভিনয় করেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

কিরান কাইল কুলকিন ১৯৮২ সালের ৩০শে সেপ্টেম্বর নিউ ইয়র্ক সিটির ম্যানহাটন বরায় জন্মগ্রহণ করেন।[] তার পিতা ক্রিস্টোফার "কিট" কুলকিন এবং মাতা প্যাট্রিশিয়া ব্রেনট্রাপ।[] তার পিতা মঞ্চে অভিনয় করতেন এবং মাতা ওয়াইয়োমিংয়ের সানড্যান্সে রোড ট্রাফিক কনট্রোলার হিসেবে কাজ করতেন।[] কিরান তার পিতামাতার সাত সন্তানের মধ্যে চতুর্থ। তার অন্য ভাইবোনেরা হলেন শেন (জন্ম ১৯৭৬), ডাকোটা (১৯৭৮-২০০৮),[] ম্যাকোলে (জন্ম ১৯৮০), কুইন (জন্ম ১৯৮৪), ক্রিশ্চিয়ান (জন্ম ১৯৮৭), ও ররি (জন্ম ১৯৮৯)।[] তার পিতার পূর্বের সম্পর্ক থেকে তার এক সৎ বোন ছিল,[] যার নাম জেনিফার অ্যাডামসন (১৯৭০-২০০০)।[] অভিনেত্রী বনি বেডেলিয়া তার ফুফু।[] কিরানের পূর্বপুরুষগণ জার্মান, আইরিশ ও নরওয়েজীয় ছিলেন।[][১০] কিরান রোমান ক্যাথলিক ধর্মাবলম্বী হিসেবে বেড়ে ওঠেন।[১১]

কুলকিন তার জীবনের প্রথম নয় বছর তার পরিবারের সাথে ইয়র্কভিলের একটি রেলরোড অ্যাপার্টমেন্টে বসবাস করতেন এবং তার পরিবার তখন আর্থিক অস্বচ্ছলতার মধ্য দিয়ে দিন পাড় করছিলেন।[][১২] এই ভাড়া করা বাড়িটি দম্পতির জন্যই উপযুক্ত ছিল না। কুলকিন ভ্যানিটি ফেয়ার-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, "বাড়িটিতে একটি হলওয়ে ছিল এবং গোসলখানা ছাড়া আলাদা কোন দরজা ছিল না, গোসলখানায় ছিটকিনি ছিল না। তার পিতামাতা বেশ কয়েক বছর তার সাত সন্তানদের এই অ্যাপার্টমেন্টেই লালন পালন করেন।"[১৩] তার পিতা ইয়র্কভিলের সেন্ট জোসেফ্‌স গির্জায় ঘণ্টা বাজানোর কাজ করতেন, তাই কুলকিন তৃতীয় শ্রেণি পর্যন্ত সেই ক্যাথলিক বিদ্যালয়ে বিনামূল্যে পড়াশোনা করেন।[][] তিনি এরপর প্রফেশনার চিলড্রেন্‌স স্কুলে নাট্যতত্ত্ব, চলচ্চিত্র ও টেলিভিশন নিয়ে অধ্যয়ন করেন, কিন্তু হাই স্কুলের শেষ বর্ষে বিদ্যালয় থেকে ঝরে পড়েন।[১৪][১৫]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ম্যাকডোনা, মাইকেল (৯ মে ২০২৩)। "Kieran Culkin"এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাআইএসবিএন ৯৭৮-১-৫৯৩৩৯-২৯২-৫। ১৩ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০২৫
  2. 1 2 সালিভ্যান, এরিক (২৭ মার্চ ২০২৩)। "Kieran Culkin Bares (a Lot of) His Soul"এস্কোয়ার (মার্কিন ইংরেজি ভাষায়)। ২৮ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২৫
  3. 1 2 3 পার্জেভি, ডারমট (৯ নভেম্বর ১৯৯৬)। "The Father from Hell?"দ্য ডেইলি টেলিগ্রাফ। পৃ. ২৩–২৪, ২৬। ৪ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২৫ নিউজপেপার্স.কম এর মাধ্যমে।
  4. 1 2 আব্রামোভিচ, সেথ (৬ অক্টোবর ২০২১)। "Martinis and Red Meat With Kieran Culkin: The Succession Star on Childhood, Co-Stars and Fame"দ্য হলিউড রিপোর্টার। ২৩ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২৫
  5. চের্নিকফ, লিয়া (১১ ডিসেম্বর ২০০৮)। "Macaulay Culkin's sister, Dakota Culkin, dies after being struck by a car"নিউ ইয়র্ক ডেইলি নিউজ। ২৩ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২৫
  6. স্যান্টিনো, ক্যাথরিন (২৪ মার্চ ২০২৩)। "The Culkin Siblings: All About Macaulay and Kieran's Brothers and Sisters"পিপল (ইংরেজি ভাষায়)। ২৪ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২৫
  7. গাউলি, পেইজ (১৪ অক্টোবর ২০২১)। "Kieran Culkin Is 'Game' to Have His Brother Macaulay and Other Siblings on Succession (Exclusive)"এন্টারটেইনমেন্ট টুনাইট। ২৩ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২৫
  8. ব্যান্ডলার, মাইকেল জে. (২৫ অক্টোবর ১৯৯২)। "Character Study Despite Her Laurels, Bonnie Bedelia Wonders When Stardom Will Arrive"শিকাগো ট্রিবিউন। ২৬ ডিসেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২৫
  9. নাথান, জন (৩১ ডিসেম্বর ২০২৪)। "How A Real Pain took Jesse Eisenberg on a road trip to his psyche's 'ground zero'"দ্য জিউইশ ক্রনিকল (ইংরেজি ভাষায়)। ২৯ জানুয়ারি ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২৫And he said, 'Right, what am I supposed to do, only play characters who are 20 percent Irish for the rest of my life?'
  10. ভেলো, জ্যানা (১২ জুলাই ২০২০)। "What Do These Famous People Have in Common?"সন্স অব নরওয়ে (মার্কিন ইংরেজি ভাষায়)। ১২ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২৫
  11. কেপনেস, ক্যারোলাইন (অক্টোবর ২০০৫)। "Schmoozin' with Mila Kunis"জেভাইব। ৩ জুন ২০০৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২৫
  12. নাইলস, বিলি (২৭ আগস্ট ২০১৯)। "Inside Kieran and Macaulay Culkin's Uneasy Relationship With Fame"ই! অনলাইন। ২৭ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২৫
  13. ক্যাশনার, স্যাম (৬ নভেম্বর ২০১৮)। "How Kieran Culkin Survived Childhood and Made Peace with the Family Profession"ভ্যানিটি ফেয়ার (মার্কিন ইংরেজি ভাষায়)। ২২ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২৫
  14. ভায়াগ্যাস, রবার্ট (১১ সেপ্টেম্বর ২০১৪)। "Schools of the Stars: Where This Is Our Youth Cast and Creators Went to College"প্লেবিল। ২০ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২৫
  15. এডওয়ার্ডস, শার্লট (২৮ ডিসেম্বর ২০২৪)। "Kieran Culkin on pranks, parenting and why his famous family doesn't need therapy: 'Us siblings, we're already cooked'"দ্য গার্ডিয়ান (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0261-3077। ২৮ ডিসেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২৫

বহিঃসংযোগ

[সম্পাদনা]