কিরণ দুবে
কিরণ দুবে (বিবাহপূর্ব স্মিতা দুবে, গোরখপুর)[১] একজন ভারতীয় টেলিভিশন এবং চলচ্চিত্র অভিনেত্রী।[২] হিন্দি সোপ অপেরা কাহানি ঘর ঘর কি, কিঁউকি সাঁস ভি কভি বহু থি, জস্সি জ্যায়সি কোই নহি এবং বাবুল কা অঙ্গনা ছুটে না[৩][৪] ইত্যাদি ধারাবাহিকে পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য তিনি সুপরিচিত।[৫]
শিক্ষা এবং কর্মজীবন
[সম্পাদনা]কিরণ দুবে দেরাদুনে বড় হয়ে উঠেছেন, তিনি পুনেতে কলেজে থাকাকালীন সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ শুরু করেন এবং ১৯৯৪ সালে মিস পুনে প্রতিযোগিতায় অংশ নেন। ২০০১ সালে জি টিভি ধারাবাহিক সংসার-এ তাঁর টেলিভিশন অভিনয়ের অভিষেক হয়।[৬] তিনি পুনের ফার্গুসন কলেজ থেকে স্নাতক হয়েছেন এবং ওশোকে অনুসরণ করেন।[৭] ২০০৯ সালে তিনি মূলধারার ভারতীয় টেলিভিশন ছেড়ে দেন এবং নিউ ইয়র্ক ফিল্ম একাডেমিতে পড়াশোনা শুরু করেন। ২০১৩ সালে তিনি টেলিভিশনে ফিরে আসেন এবং জেট সেট গো শোতে তাঁর প্রাক্তন ভূমিকায় যুক্ত হন।[৮]
পুরস্কার
[সম্পাদনা]কিরণ দুবে পরবর্তীতে প্রামাণ্য রহস্য চলচ্চিত্র হোয়ার ইজ শি নাউ? (২০১৫)-তে অভিনয় ও সহ-প্রযোজনা করেন।[৯][১০] এর জন্য তিনি ২০১৬ সালে ওয়ার্ল্ড মিউজিক অ্যাণ্ড ইণ্ডিপেণ্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যালে সেরা ফিচার ডকুমেন্টারি এবং সেরা নতুন ধারার চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন,[১১] ২০১৭ সালে হলিউড ফিল্ম প্রতিযোগিতায় সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছিলেন,[৩][৪][১২] এবং ২০১৭ সালে আইডিলওয়াইল্ড ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অফ সিনেমায় ছবিটির জন্য একজন পার্শ্ব অভিনেত্রী এবং প্রযোজক হিসেবে মনোনীত হয়েছিলেন [১৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "What's in a name!"। TellyChakkar (ইংরেজি ভাষায়)। ১৩ এপ্রিল ২০০৬। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০২৩।
- ↑ Cine Blitz (ইংরেজি ভাষায়)। Blitz Publications। ২০০৩। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০২৩।
- 1 2 Bakshi, Tania Saili (২ এপ্রিল ২০১৭)। "Kiran Dubey Wins The Best Actress Award For Her Hollywood Film 'Where Is She Now?'"। NDTV। Dehradun। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০২৩।
- 1 2 "Kiran Dubey makes her way to Hollywood"। The Times of India। ১৮ এপ্রিল ২০১৭। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০২৩।
- ↑ Nair, Ranjini (১৬ জুন ২০০৮)। "Kiran Dubey in Babul Ka Aangann Chootey Na.."। India Forums (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০২৩।
- ↑ D, Johny (২৮ মার্চ ২০০৬)। "Kiran Dubey: From ramp to television"। Hindustan Times (ইংরেজি ভাষায়)। Mumbai। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০২৩।
- ↑ Shetty, Anjali (১১ সেপ্টেম্বর ২০১৭)। "'I am a follower of Osho'"। Hindustan Times (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০২৩।
- ↑ "No rat-race for Kiran"। DNA India (ইংরেজি ভাষায়)। ২১ নভেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০২৩।
- ↑ "अब हॉलीवुड में धमाल मचा रही ये बॉलीवुड एक्ट्रेस, जल्द इस नई फिल्म में आएंगीं नजर"। Amar Ujala (হিন্দি ভাষায়)। ৮ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০২৩।
- ↑ "किरन दूबे की हाॅलीवुड मूवी सीरीज जल्द होगी रिलीज"। Time Witness (হিন্দি ভাষায়)। ৭ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০২৩।
- ↑ "WMIFF | 2016 Winners"। World Music & Independent Film Festival (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০২৩।
- ↑ "हॉलीवुड ने भी किया दून की बिटिया किरन दूबे की एक्टिंग का सम्मान"। Khabar Uttarakhand News (হিন্দি ভাষায়)। Dehradun। ২ এপ্রিল ২০১৭। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০২৩।
- ↑ "Awards – IIFC 2017"। Idyllwild International Festival of Cinema। ২০ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০২৩।
বহিঃ সংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে কিরণ দুবে (ইংরেজি)