বিষয়বস্তুতে চলুন

কিরগিজস্তান জাতীয় অলিম্পিক কমিটি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কিরগিজস্তান জাতীয় অলিম্পিক কমিটি
কিরগিজস্তান জাতীয় অলিম্পিক কমিটি logo
দেশ/অঞ্চল কিরগিজস্তান
কোডKGZ
প্রতিষ্ঠিত১৯৯১; ৩৫ বছর আগে (1991)
স্বীকৃত১৯৯২
মহাদেশীয়
সংস্থা
ওসিএ
সদর দপ্তরবিশকেক, কিরগিজস্তান
সভাপতিসাদির মামিতভ
মহাসচিবকিলিচবেক সারবাগিশেভ
ওয়েবসাইটwww.olympic.kg

কিরগিজস্তান জাতীয় অলিম্পিক কমিটি (কিরগিজ: Кыргызстан улуттук олимпиада комитети; এছাড়াও সংক্ষেপে আইওসি কোড কেজিজেড দ্বারা পরিচিত) হলো কিরগিজস্তানের জাতীয় অলিম্পিক কমিটি। এই সংস্থাটির ১৯৯১ সালে প্রতিষ্ঠিত হয়েছে; প্রতিষ্ঠার ১ বছর পর ১৯৯২ সালে আন্তর্জাতিক সংস্থা আন্তর্জাতিক অলিম্পিক কমিটির স্বীকৃতি লাভ করেছে।[১] এই সংস্থার সদর দপ্তর কিরগিজস্তানের বিশকেকে অবস্থিত।

বর্তমানে কিরগিজস্তান জাতীয় অলিম্পিক কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন সাদির মামিতভ, যিনি ২০২১ সাল হতে এই দায়িত্বে নিয়োজিত রয়েছেন; অন্যদিকে মহাসচিবের দায়িত্ব পালন করছেন কিলিচবেক সারবাগিশেভ।[২]

ইতিহাস

[সম্পাদনা]

১৯৯১ সালে কিরগিজস্তানের বহু-ক্রীড়ার সর্বোচ্চ সংস্থা হিসেবে কিরগিজস্তান জাতীয় অলিম্পিক কমিটি প্রতিষ্ঠিত হয়েছে। এশিম কুতমানালিয়েভ এই সংস্থার প্রথম সভাপতির দায়িত্ব পালন করেছেন, যিনি ১৯৯১ হতে ২০০৪ পর্যন্ত সভাপতির দায়িত্বে নিয়োজিত ছিলেন।[১]

প্রতিষ্ঠার প্রায় পাঁচ বছর পর কিরগিজস্তান ১৯৯৬ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করার মাধ্যমে গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসে অভিষেক করেছে; অন্যদিকে, ১৯৯৪ শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণ করার মাধ্যমে প্রথমবারের মতো শীতকালীন অলিম্পিক গেমসে অংশগ্রহণ করেছে।[৩]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 Olympedia – Kyrgyzstan [অলিম্পিডিয়া – কিরগিজস্তান]। olympedia.org (ইংরেজি ভাষায়)। অলিম্পিডিয়া। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২৪। {{ওয়েব উদ্ধৃতি}}: অবৈধ |script-title=: উপসর্গ অনুপস্থিত (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  2. ↑ Kyrgyzstan [কিরগিজস্তান]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২৪। {{ওয়েব উদ্ধৃতি}}: অবৈধ |script-title=: উপসর্গ অনুপস্থিত (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  3. ↑ Olympic Countries [অলিম্পিক দেশ]। sports-reference.com (ইংরেজি ভাষায়)। স্পোর্টস রেফারেন্স। ১৯ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২৪। {{ওয়েব উদ্ধৃতি}}: অবৈধ |script-title=: উপসর্গ অনুপস্থিত (সাহায্য)

বহিঃসংযোগ

[সম্পাদনা]

টেমপ্লেট:প্যানাম স্পোর্টস