বিষয়বস্তুতে চলুন

কিয়োডো নিউজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কিয়োডো নিউজ
প্রাক্তন নামডোমেই নিউজ এজেন্সি
ধরনঅলাভজনক সংবাদ সংস্থা
শিল্পসংবাদ সংস্থা
প্রতিষ্ঠাকাল১৯৪৫; ৮১ বছর আগে (1945)
সদরদপ্তরটোকিও, মিনাটো-কু, হিগাশি-শিম্বাশি ১-চোম নং ৭ নং ১
বাণিজ্য অঞ্চল
জাপান ও বিশ্বব্যাপী
৪০.৭ বিলিয়ন ইয়েন (মার্চ ২০১২ সমাপ্ত অর্থবছর)
কর্মীসংখ্যা
১,৬২১ (১ এপ্রিল ২০২২ (2022-04-01)-এর হিসাব অনুযায়ী)
অধীনস্থ প্রতিষ্ঠানকিয়োডো নিউজ ইন্টারন্যাশনাল
ওয়েবসাইটwww.kyodonews.jp/english/ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

কিয়োডো নিউজ (共同通信社, Kyōdō Tsūshinsha) মিনাটো, টোকিও ভিত্তিক একটি অলাভজনক সমবায় সংবাদ সংস্থা। এটি নভেম্বর ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি জাপানের প্রায় সকল সংবাদপত্র, রেডিওটেলিভিশন নেটওয়ার্কে সংবাদ সরবরাহ করে। এর সংবাদ ব্যবহারকারী সংবাদপত্রগুলির প্রায় ৫০ মিলিয়ন গ্রাহক রয়েছে। কে. কে. কিয়োডো নিউজ হলো কিয়োডো নিউজের ব্যবসায়িক শাখা, যা ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়।[] এর উপবিভাগ কিয়োডো নিউজ ইন্টারন্যাশনাল, ১৯৮২ সালে প্রতিষ্ঠিত, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলিতে ২০০টিরও বেশি প্রতিবেদন সরবরাহ করে এবং এটি নিউইয়র্ক সিটির রকফেলার সেন্টার-এ অবস্থিত।[]

তাদের অনলাইন সংবাদ সাইট জাপানি, চীনা (সরলীকৃতপ্রথাগত), কোরীয় এবং ইংরেজি ভাষায় উপলব্ধ।

সংস্থাটি ১,০০০-এরও বেশি সাংবাদিক ও আলোকচিত্রী নিয়োগ করে এবং ৭০টিরও বেশি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সাথে সংবাদ বিনিময় চুক্তি বজায় রাখে।[]

সাতোশি ইশিকাওয়া সংবাদ সংস্থাটির সভাপতি।[]

কিয়োডো নিউজ গঠিত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ডোমেই নিউজ এজেন্সি ভেঙে যাওয়ার পর, এর সভাপতি ফুরুনো ইনোসুকের হাত ধরে।[] তাদের অনলাইন সংবাদ সাইটটি জাপানি, চীনা (সরলীকৃত এবং প্রথাগত), কোরিয়ান এবং ইংরেজি ভাষায় উপলব্ধ।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 Shrivastava, K. M. (২০০৭)। News agencies from Pigeon to Internet। New Delhi: New Dawn Press। আইএসবিএন ৯৭৮-১-৯৩২৭০৫-৬৭-৬
  2. "Kyodo News names General Manager Ishikawa as new president." Kyodo News International. May 26, 2005.
  3. Reischauer, Haru Matsukata; Reischauer, Haru M. (১৯৮৬)। Samurai and Silk: a Japanese and American heritage। Cambridge, Mass.: Belknap Press of Harvard University Press। আইএসবিএন ৯৭৮-০-৬৭৪-৭৮৮০১-৫

বহিঃসংযোগ

[সম্পাদনা]