কিফিরে জেলা
| কিফিরে জেলা | |
|---|---|
| নাগাল্যান্ডের জেলা | |
নাগাল্যান্ডে কিফিরের অবস্থান | |
| দেশ | ভারত |
| রাজ্য | নাগাল্যান্ড |
| সরকার | |
| • লোকসভা কেন্দ্র | নাগাল্যান্ড |
| জনসংখ্যা (2011) | |
| • মোট | ৭৮,০৩৩ |
| স্থানাঙ্ক | ২৫°৫৪′ উত্তর ৯৪°৪৭′ পূর্ব / ২৫.৯০০° উত্তর ৯৪.৭৮৩° পূর্ব |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |

কিফিরে (Pron:/ˈkɪfɑɪə/) নাগাল্যান্ডের টুয়েনসাং জেলার একাংশ নিয়ে নতুনভাবে সৃষ্টি করা নাগাল্যান্ডের নবম জেলা৷ ২০১১ সালের জনগণনা অনুসারে কিফিরে, লংলেং জেলার পর নাগাল্যান্ডের এগারটি জেলার মধ্যে দ্বিতীয় জনবহুল জেলা৷[১]
ভৌগোলিক অবস্থান
[সম্পাদনা]কিফিরে জেলার উত্তরে টুয়েনসাং জেলা, পশ্চিমে ফেক জেলা এবং পূর্বে মায়ানমার অবস্থিত৷ এই জেলার মূলকেন্দ্র কিফিরে শহরে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে ৮৯৬ মিটার উচ্চতায় অবস্থিত৷ কিফিরে জেলার মুখ্য টাউনসমূহ হচ্ছে, সেয়োচুং (Seyochung), সিটিমি (Sitimi), পুংরো (Pungro) এবং কিফিরে৷ সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৮৪১ মিটার উচ্চতায় নাগাল্যান্ডের সর্বোচ্চ শিখর ’মাউন্ট সারামাটি’ (Saramati), এই জেলাতে অবস্থিত৷
জনসংখ্যা
[সম্পাদনা]২০১১ সালের জনগণনা অনুসারে কিফিরে জেলার মোট জনসংখ্যা ৭৪,০৩৩ জন৷[১][২] ভারতের জেলাসমূহর মধ্যে জনসংখ্যার দিকের থেকে এই জেলার স্থান ৬২৫তম (মোট ৬৪০ টির মধ্যে)৷[১] কিফিরের প্রতি ১০০০ জন পুরুষের বিপরীতে মহিলার সংখ্যা ৯৬১ জন৷[১] এই জেলার সাক্ষরতার হার ৭১.১% [১]
জেলাটির মূল জনজাতিসমূহ হচ্ছে সাংটাম (Sangtam), ইমচুঙ্গার (Yimchunger) এবং সেমা (Sema)৷
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 4 5 "District Census 2011"। Census2011.co.in। ২০১১। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১১।
- ↑ US Directorate of Intelligence। "Country Comparison:Population"। ২৭ সেপ্টেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০১১।
Dominica 72,969 July 2011 est.