বিষয়বস্তুতে চলুন

কিউ হায়াশিদা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কিউ হায়াশিদা
林田 球
জন্ম১৯৭৭ (বয়স ৪৮৪৯)
টোকিও, জাপান
ক্ষেত্রমাঙ্গাকা
উল্লেখযোগ্য কাজ
  • দোরোহেদোরো
  • ডাই ডার্ক

কিউ হায়াশিদা (林田 球 হায়াশিদা কিউ, জন্ম ১৯৭৭) একজন জাপানি মাঙ্গা শিল্পী বা মাঙ্গাকা যিনি ছদ্মনাম ব্যবহার করে মাঙ্গা প্রকাশ করেন। তিনি সবচেয়ে বেশি পরিচিত তার জনপ্রিয় মাঙ্গা সিরিজ দোরোহেদোরো এর জন্য। এই সিরিজটি প্রথমে মাসিক ইক্কি পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হতো। ইক্কি বন্ধ হয়ে যাওয়ার পর এটি হিবানা পত্রিকায় স্থানান্তরিত হয়।,[][] পরবর্তীতে হিবানা বন্ধ হলে সিরিজটি মাসিক শোনেন সানডে পত্রিকায় প্রকাশিত হতে থাকে। [][] এছাড়াও, দোরোহেদোরো ইংরেজিতে ভিজ নামক গনমাধ্যম ওয়েবসাইটেও ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল।[]

হায়াশিদা তার শিল্পকর্মে বিভিন্ন ধরণের শৈল্পিক সরঞ্জাম এবং মাধ্যম ব্যবহার করেন। তার শিল্পে বিবিধ রঙ -এর ব্যবহার উল্লেখযোগ্য। [] হায়াশিদা তার কাজে বিস্তারিত বিবরণ এবং প্রযুক্তিগত দক্ষতার প্রতি মনোযোগ দেওয়ার জন্য পরিচিত, তার গল্পগুলিতে ভৌতিক এবং কৌতুকতা দুই বিষয়ের নিঁখুত ভারসাম্য বজায় থাকে। []

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

কিউ হায়াশিদা জাপানের টোকিওতে জন্মগ্রহণ করেন। মাঙ্গা শিল্পী হওয়ার আগে তিনি টোকিও ইউনিভার্সিটি অফ আর্টস থেকে তৈলচিত্র বিষয়ে পড়াশোনা করেছিলেন। []

তিনি সাক্ষাৎকারে তার শৈশব এবং শৈল্পিক অনুপ্রেরণা নিয়ে আলোচনা করেছেন কিন্তু তার ব্যক্তিগত জীবন সম্পর্কে গোপনীয়তা বজায় রেখেছেন, এমনকি তার আসল নাম এবং মুখ আজও তার ভক্তদের কাছে অজানা। []

কর্মজীবন

[সম্পাদনা]

মাঙ্গাকা হিসাবে হায়াশিদার জীবন শুরু হয় ১৯৯৭ সালে, যখন তিনি মান্থলি আফটারনুন পত্রিকার এক মাঙ্গা রচনা প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেন। প্রতিযোগীতার জন্য তিনি সোফা-চ্যান নামক এক ছোট মাঙ্গার রচনা করাছিলেন যা সোফায় বসবাসকারী এক নারী ভূতের উপর ভিত্তি করে রচিত হয়েছিল। [] এরপর, হায়াশিদা তার আরেক মাঙ্গা মাকেন এক্স অ্যানাদার -এর রচনা এবং চিত্রায়ন করেন। তার এই মাঙ্গাটি মান্থলি ম্যাগাজিন জেড পত্রিকায় প্রকাশিত হয়েছিল। []। এই মাঙ্গার উপর ভিত্তি করে ১৯৯৯ সালে এক ভিডিও গেম নির্মিত হয়। এই সময়ে, হায়াশিদা ডোরোহেডোরো নামক তার নিজস্ব মাঙ্গা সিরিজ শুরু করেন, যা ২০১৮ সালে শেষ হয়। এই মাঙ্গার উপর ভিত্তি করে একটি জনপ্রিয় অ্যানিমে নির্মিত হয়েছিল। [] তার পরবর্তী মাঙ্গা সিরিজ ডাই ডার্ক -এর রচনার কাজ ২০১৯ সালে শুরু হয় এবং বর্তমানে এই মাঙ্গা শোগাকুকানের শোনেন মাঙ্গা পত্রিকার মাসিক শোনেন রবিবার চসংখ্যায় প্রকাশিত হয়। [১০]

২০২০-২০২২ সাল পর্যন্ত, টোকিওতে হায়াশিদার গত ২০ বছরের শিল্পকর্মের সংগ্রহ হিসাবে একটি ভ্রমণ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছিল, যার চূড়ান্ত প্রদর্শনীতে তার ৪০০ টিরও বেশি মৌলিক শিল্পকর্ম প্রদর্শিত হয়েছিল। এই প্রদর্শনীতে তার অঙ্কন প্রক্রিয়ার ভিডিও, ডোরোহেডোরো এবং ডাই ডার্কের মূল পাণ্ডুলিপি অন্তরভুক্ত ছিল। []

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Monthly Ikki Magazine Suspends Publication"Anime News Network। ১৯ জুলাই ২০১৪। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০১৪
  2. "IKKI休刊とこれからのドロヘドロに関するお知らせ"q-hayashida.com (জাপানি ভাষায়)। ২৯ জুলাই ২০১৪। ২০ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০২৪
  3. "Shogakukan's Hibana Magazine Ends Publication After 2 Years"Anime News Network। ৭ জুলাই ২০১৭। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০১৭
  4. "Hibana Magazine's Individual Series' Plans Announced"Anime News Network। ৬ আগস্ট ২০১৭। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০১৭
  5. "Dorohedoro By Q Hayashida"VIZ Media SigIKKI। ৩০ এপ্রিল ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০১৪
  6. 1 2 "Dorohedoro Original Art Exhibition Final - A Gore-Filled Artistry Experience to Q Hayashida's Bizzare World - QooApp Exclusive" (মার্কিন ইংরেজি ভাষায়)। ১১ অক্টোবর ২০২২। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০২৪
  7. 1 2 3 Fasulo, Fausto (২০১৮)। "Q Hayashida: D'écailles et D'os"। ATOM La Culture Manga (ফরাসি ভাষায়)। খণ্ড ৫। ATOM। পৃ. ৭৬–৮৫।
  8. 1 2 "Interview with Q Hayashida"VIZ Media SigIKKI। ১৫ এপ্রিল ২০১০। ৩০ এপ্রিল ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০২৪
  9. Lazic, Tamara (৯ জানুয়ারি ২০২৪)। "Dorohedoro Anime Announces a Sequel With Teaser Visual"Anime Corner (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০২৪
  10. "Dorohedoro's Q Hayashida Launches New Manga in March"Anime News Network। ১১ নভেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০১৮