কাশ্মীর সংহতি দিবস
| কাশ্মীর সংহতি দিবস یوم یکجہتی کشمیر | |
|---|---|
কাশ্মীর সংহতি দিবস উপলক্ষে ইসলামাবাদে প্রদর্শিত ব্যানার | |
| অন্য নাম | কাশ্মীর দিবস |
| পালনকারী | পাকিস্তান |
| তাৎপর্য | জম্মু ও কাশ্মীরের জনগণ ও স্বাধীনতাকামীদের প্রতি সংহতি প্রকাশ ও কাশ্মীর সংঘাতে নিহতদের স্মরণ |
| পালন | সংহতি মিছিল, সমাবেশ ইত্যাদি |
| তারিখ | ৫ ফেব্রুয়ারি |
| সংঘটন | বার্ষিক |
| সর্বপ্রথম | ১৯৯০ |
| সূচনাকারী | জামায়াতে ইসলামী পাকিস্তান |
| সম্পর্কিত | কাশ্মীর সমস্যা |
কাশ্মীর সংহতি দিবস (উর্দু: یوم یکجہتی کشمیر) পাকিস্তানের একটি জাতীয় দিবস। ভারত-শাসিত জম্মু ও কাশ্মীরের জনগণ ও কাশ্মীরের স্বাধীনতাকামীদের প্রতি পাকিস্তানের সমর্থন ও সংহতি প্রকাশ করতে এবং কাশ্মীর সংঘাতে নিহতদের স্মরণ করতে প্রতি বছর ৫ ফেব্রুয়ারি দিবসটি পালিত হয়।[১][২] এ উপলক্ষে পাকিস্তানে, পাকিস্তান-শাসিত আজাদ জম্মু ও কাশ্মীর অঞ্চলে[৩] এবং যুক্তরাজ্যে বসবাসকারী ব্রিটিশ মিরপুরি সম্প্রদায়ের মধ্যে সংহতি মিছিল ও বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামী পাকিস্তান নেতা কাজী হুসাইন আহমদ ১৯৯০ সালে এই দিবস উদযাপনের প্রস্তাব করেন।[৪] পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফও এটি সমর্থন করেন।[৫] বর্তমানে যে আকারে দিবসটি পালিত হয়, তা ২০০৪ সালে পাকিস্তানের কাশ্মীর ও উত্তরাঞ্চল বিষয়ক মন্ত্রীর উদ্যোগে আনুষ্ঠানিকভাবে চালু হয়।[৬]
ইতিহাস
[সম্পাদনা]১৯৯০ সালে জামায়াতের আমীর কাজী হুসাইন আহমদ সর্বপ্রথম কাশ্মীর সংহতি দিবসের প্রস্তাব উত্থাপন করেন।[৪] ১৯৯১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ “কাশ্মীর সংহতি দিবসের ধর্মঘট” পালনের আহ্বান জানান।[৫] তার আগের বছর জামায়াতে ইসলামী পাকিস্তানের সমর্থনে তিনি ক্ষমতায় আসেন এবং ১৯৯১ সালের কর্মসূচিটিও মূলত জামায়াতের উদ্যোগেই সংঘটিত হয়।[৭] বর্তমানে প্রচলিত 'কাশ্মীর সংহতি দিবস' ২০০৪ সালে পাকিস্তানের কাশ্মীর ও উত্তরাঞ্চল বিষয়ক মন্ত্রীর উদ্যোগে আনুষ্ঠানিকভাবে চালু হয়।[৬]
২০২১ সালে নিউ ইয়র্ক রাজ্য বিধানসভায় পাশ হওয়া এক প্রস্তাবে নিউ ইয়র্কের গভর্নরকে দিনটিকে কাশ্মীর আমেরিকান দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানানো হয়। এ প্রস্তাব অনুযায়ী, দিবসটি নিউ ইয়র্কে বসবাসরত কাশ্মীরি সম্প্রদায়কে স্বীকৃতি দেওয়া এবং মানবাধিকার, বিশেষ করে ধর্মীয় স্বাধীনতাকে সমর্থনের উদ্দেশ্যে পালন করার কথা বলা হয়।[৮][৯][১০]
২০২২ সালে হুন্দাই অ্যান্ড কিয়া মোটরস, সুজুকি মোটরস, টয়োটা, কেএফসি ও পিজ্জা হাটসহ বেশকিছু আন্তর্জাতিক কোম্পানির পাকিস্তানি ফ্র্যাঞ্চাইজি কাশ্মীরিদের “স্বাধীনতার অধিকার” সমর্থন করে বিজ্ঞাপন প্রচার করে। পরে এসব কোম্পানির ভারতীয় ফ্র্যাঞ্চাইজিগুলো এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে জানায় যে মূল কোম্পানির ব্র্যান্ড নাম অনুমতি ছাড়া ব্যবহার করা হয়েছিল।[১১][১২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Pakistan to observe Kashmir Solidarity Day today"। দ্য হিন্দু (ইংরেজি ভাষায়)। ৫ ফেব্রুয়ারি ২০০৭। ১ অক্টোবর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ "Kashmir Solidarity Day being observed today"। The News International (ইংরেজি ভাষায়)। ৫ ফেব্রুয়ারি ২০০৮। ১১ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২৬।
- ↑ "Pakistan expresses 'unshakable' support for Kashmiris on Solidarity Day"। ডন (ইংরেজি ভাষায়)। ৫ ফেব্রুয়ারি ২০২১।
- 1 2 "Karachi stands with Kashmir in solidarity"। দ্য নিউজ ইন্টারন্যাশনাল (ইংরেজি ভাষায়)। ৬ ফেব্রুয়ারি ২০১৮। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২৬।
- 1 2 Henne, Peter (২০১৭)। Islamic Politics, Muslim States, and Counterterrorism Tensions (ইংরেজি ভাষায়)। ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস। পৃ. ৮৯। আইএসবিএন ৯৭৮১১০৭১৪৩২২৭।
- 1 2 আবদুল জহুর খান মারওয়াত (৫ ফেব্রুয়ারি ২০১৭)। "What does Kashmir Solidarity Day mean?"। দ্য নিউজ ইন্টারন্যাশনাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২৬।
- ↑ "Information on Jamaat-i Islami or Jammat Islami, its activities, membership, policies, and connections to military groups, other sixes countries, terrorist groups, etc."। Immigration and Refugee Board of Canada। ১ জুন ১৯৯১ – UNHCR এর মাধ্যমে।
- ↑ শ্রীরাম লক্ষ্মণ (৬ ফেব্রুয়ারি ২০২১)। "New York State Assembly resolution calls for recognition of Kashmir American Day"। দ্য হিন্দু (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২৬।
- ↑ "New York Assembly passes Kashmir resolution; India calls out attempts to misrepresent J-K's rich mosaic"। ট্রিবিউন ইন্ডিয়া (ইংরেজি ভাষায়)। ৭ ফেব্রুয়ারি ২০২১। ৩১ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২৬।
- ↑ নাভিদ সিদ্দিকী (৬ ফেব্রুয়ারি ২০২১)। "Pakistan hails New York Assembly resolution marking Feb 5 as 'Kashmir-American Day'"। দ্য ডন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২৬।
- ↑ "Now, Kia, Dominos apologise on posts about Kashmir from Pak handles"। বিজনেস টুডে (ইংরেজি ভাষায়)। ৮ ফেব্রুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২৬।
- ↑ "India: Hindu groups force shut KFC, KIA stores over Kashmir tweet"। আলজাজিরা (ইংরেজি ভাষায়)। ১২ ফেব্রুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২৬।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- মুহাম্মাদ রাজা মালিক (৪ ফেব্রুয়ারি ২০১৪)। "The Kashmir Solidarity Day"। দ্য নিউজ ইন্টারন্যাশনাল (ইংরেজি ভাষায়)। ১ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- "Nation to observe Kashmir Day today"। পাকিস্তান টুডে (ইংরেজি ভাষায়)। ৪ ফেব্রুয়ারি ২০১৫।