কাশ্মীর বিশ্ববিদ্যালয়
دانشگاه کشمیر کشمیر یونورسیٹی | |
| নীতিবাক্য | من الظلمات إلى النور तमसो मा ज्योर्तिगमय "অন্ধকার হতে আলোয়" |
|---|---|
| ধরন | রাজ্য বিশ্ববিদ্যালয় |
| স্থাপিত | ১৯৫৬ |
| আচার্য | নরিন্দর নাথ ভোরা |
| অবস্থান | , ৩৪°০৭′৫৭″ উত্তর ৭৪°৫০′১৫″ পূর্ব / ৩৪.১৩২৫৫২° উত্তর ৭৪.৮৩৭৪৯৪° পূর্ব |
| শিক্ষাঙ্গন | নগরাঞ্চলীয় |
| অধিভুক্তি | বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, অ্যাসোশিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ |
| ওয়েবসাইট | www |
![]() | |

কাশ্মীর বিশ্ববিদ্যালয় (টেমপ্লেট:Lang-ks, উর্দু: کشمیر یونورسیٹی, হিন্দি: कश्मीर विश्वविद्यालय) হল ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের শ্রীনগর শহরের একটি বিশ্ববিদ্যালয়। এটি ডাল হ্রদের পশ্চিম তীরে অবস্থিত।ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল (ন্যাক) এই বিশ্ববিদ্যালয়টিকে "A" বা "ক" গ্রেড দিয়েছে।[১][২]
শিক্ষাপ্রাঙ্গন
[সম্পাদনা]প্রতিষ্ঠাকাল থেকেই কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের অবস্থান হজরতবাল ও পার্শ্ববর্তী অমর সিং বাগ, নাসিম বাগ ও মির্জা বাগ অঞ্চলে। এই শিক্ষাপ্রাঙ্গনের আয়তন ২৬৩ একর (১.০৬ বর্গকিলোমিটার)।[৩]
অমর সিং ভাগ ও নাসিম বাগের একটি বড়ো অংশ নিয়ে হজরতবাল শিক্ষাপ্রাঙ্গনটি গঠিত। এটি ডাল হ্রদের উত্তর-পূর্ব পাড়ে অবস্থিত।। আগে অনেকগুলি স্নাতকোত্তর বিভাগ, গবেষণা ও অন্যান্য কেন্দ্র নাসিম বাগে অবস্থিত ছিল। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নাসিম বাগকে একটি ঐতিহ্যবাহী স্থান হিসেবে গড়ে তুলতে চান বলে, অনেক বিভাগ পরে হজরতবাল শিক্ষাপ্রাঙ্গনে স্থানান্তরিত হয়ে গিয়েছে।[৩] ২০১৩ সালের এপ্রিল মাসের হিসেব অনুসারে, হজরতবাল শিক্ষাপ্রাঙ্গনের কাছে জাকুরা শিক্ষাপ্রাঙ্গন গড়ে তোলা হচ্ছে। এই শিক্ষাপ্রাঙ্গনে বিশ্ববিদ্যালয়ের অনেকগুলি বিভাগ স্থানান্তরিত হয়ে যাবে।[৪]
মির্জা বাগ বা "বিশ্ববিদ্যালয় নগরী" অঞ্চলে বিশ্ববিদ্যালয়ের কর্মীদের বসবাসের ব্যবস্থা আছে।[৩]
অনন্তনাগের ফতেগড়ে বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ শিক্ষাপ্রাঙ্গন অবস্থিত। এটি চালু হয়েছে ২০০৮ সালের অক্টোবর মাসে।[৫] ২০০৯ সালের ডিসেম্বরে বারামুল্লার ডেলিনায় চালু হয়েছে বিশ্ববিদ্যালয়ের উত্তর শিক্ষাপ্রাঙ্গন।[৫] কুপওয়াড়া, কার্গিল আর লেহতে আরও তিনটি শিক্ষাপ্রাঙ্গন তৈরি হচ্ছে।[৬][৭]
গ্রন্থাগার
[সম্পাদনা]বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে ৬,৪৫,০১৮টি বই আছে।[৮] এই গ্রন্থাগারের পোষাকি নাম "আল্লামা ইকবাল লাইব্রেরি"। বই ছাড়াও এখানে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন পত্রপত্রিকা রাখা হয়।[৯]
অনুষদ ও বিভাগসমূহ
[সম্পাদনা]- কলা অনুষদ
- আরবি বিভাগ
- বাংলা বিভাগ
- উর্দু বিভাগ
- ইংরেজি বিভাগ
- কাশ্মীরি বিভাগ
- বৈদেশিক ভাষা বিভাগ
- গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিভাগ
- ভাষাতত্ত্ব বিভাগ
- পারসি বিভাগ
- সংস্কৃত বিভাগ
- হিন্দি বিভাগ
- সমাজ বিজ্ঞান অনুষদ
- অর্থনীতি বিভাগ
- ইতিহাস বিভাগ
- শাহ-ই-হামদাম বিভাগ(এ.আর) ইনস্টিটিউট অফ ইসলামিক স্টাডিজ
- মিডিয়া এডুকেশন রিসার্চ সেন্টার (এমইআরসি)
- রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
- সমাজতত্ত্ব ও সমাজসেবা বিভাগ
- মনস্তত্ত্ব বিভাগ
- দর্শন বিভাগ
- গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিভাগ
- ব্যবসা, অর্থনীতি গবেষণা ও ব্যবস্থাপন অনুষদ
- ব্যবসা, অর্থনীতি গবেষণাবিভাগ (পূর্বনাম বাণিজ্য বিভাগ)
- বিজনেস স্কুল
- শিক্ষা অনুষদ
- শিক্ষা বিভাগ
- শারীরশিক্ষা বিভাগ
- ইঞ্জিনিয়ারিং অনুষদ
- আইন অনুষদ
- আইন বিভাগ
- সংগীত ও চারুকলা অনুষদ
- প্রাচ্যবিদ্যা অনুষদ
- জীববিজ্ঞান অনুষদ
- উদ্ভিদবিজ্ঞান বিভাগ
- জৈবরসায়ন বিভাগ
- প্রাণিবিজ্ঞান বিভাগ
- জৈবপ্রযুক্তি বিভাগ
- ক্লিনিক্যাল জৈবরসায়ন বিভাগ
- পদার্থ বিজ্ঞান অনুষদ
- রসায়ন বিভাগ
- পরিবেশ বিজ্ঞান বিভাগ
- ভূতত্ত্ব ও ভূপদার্থবিজ্ঞান বিভাগ
- গণিত বিভাগ
- পদার্থবিজ্ঞান বিভাগ
- পরিসংখ্যান বিভাগ
- ভূগোল ও আঞ্চলিক উন্নয়ন বিভাগ
- ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ
- ইলেকট্রনিকস ও ইনস্ট্রুমেন্টেশন বিভাগ
- ইনস্টিটিউট অফ হোম সায়েন্স
- ফার্মাকিউটিক্যাল সায়েন্স
- কম্পিউটার বিজ্ঞান বিভাগ
- খাদ্যবিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ
- তথ্যপ্রযুক্তি বিভাগ ( বর্তমানে আইটিঅ্যান্ডএসএস-এর অধীনস্থ)
- কেন্দ্র
- শারীরশিক্ষা ও ক্রীড়া অধিকরণ
- দূরশিক্ষা অধিকরণ
- আজীবন শিক্ষা অধিকরণ
- তথ্যপ্রযুক্তি ও সাপোর্ট সিস্টেম অধিকরণ (আইটিঅ্যান্ডএসএস)
- ডাইরেক্টরয়েট অফ ইন্টারন্যাল কোয়ালিটি অ্যাসিওরেন্স (ডিআইকিউএ)
- ডাইরেক্টরয়েট অফ ওয়াচ অ্যান্ড ওয়ার্ড
- স্বাস্থ্য ও পরিবেশ রক্ষা অধিকরণ
- ডাইরেক্টরয়েট অফ কনভোকেশন কমপ্লেক্স
- মধ্য এশিয়া চর্চা কেন্দ্র
- উন্নয়ন গবেষণা কেন্দ্র
- সেন্টার ফর এনার্জি স্টাডিজ
- সেন্টার ফর বায়োডাইভার্সিটি অ্যান্ড ট্যাক্সোনমি
- ইউনিভার্সিটি সায়েন্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন সেন্টার
- এডুকেশনাল মাল্টিমিডিয়া রিসার্চ সেন্টার
- স্টেট রিসোর্স সেন্টার
- পাবলিক রিলেশনস সেন্টার
- সেন্টার ফর কেরিয়ার প্ল্যানিং অ্যান্ড কাউন্সেলিং
- পপুলেশন রিসার্চ সেন্টার
- আল্লামা ইকবাল ইনস্টিটিউট অফ কালচার অ্যান্ড ফিলোজফি
- ইনস্টিটিউট অফ মিউজিক অ্যান্ড ফাইন আর্টস
- রিজিওনাল স্টাডি সেন্টার
পাদটীকা
[সম্পাদনা]- ↑ Complete List of Accredited and Re-accredited Institutions list under New Methodology - CGPA System (পিডিএফ), National Assessment and Accreditation Council, ২০১১, পৃ. ১৬০, ১ সেপ্টেম্বর ২০১১ তারিখে মূল থেকে (PDF) আর্কাইভকৃত, সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০১২
- ↑ Accreditation status is valid for the following Institutions (পিডিএফ), National Assessment and Accreditation Council, ২০১১, পৃ. ১৫৬, ২৮ সেপ্টেম্বর ২০১০ তারিখে মূল থেকে (PDF) আর্কাইভকৃত, সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০১২
- 1 2 3 University of Kashmir, Official Website of। "About UoK"। University of Kashmir। ১ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৩।
- ↑ "Omar inaugurates Girls Hostel, lays foundation of Boys Hostel at Kashmir University"। ৩ জুন ২০১২। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৩।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- 1 2 Shafi, Showkat (১৪ আগস্ট ২০১১)। "KU at your doorstep"। Greater Kashmir। ১৬ আগস্ট ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৩।
- ↑ "KU to establish Kargil, Leh campuses soon"। Greater Kashmir। ৯ আগস্ট ২০১১। ২ আগস্ট ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৩।
- ↑ "KU Kupwara campus on cards"। Greater Kashmir। ২৪ সেপ্টেম্বর ২০১১। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৩।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৩০ এপ্রিল ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৩।
- ↑ "Allama Iqbal Library"। University of Kashmir। ৩০ এপ্রিল ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৩।
