কাশফুদ দুজা বিঝামালিহি
কাশফুদ দুজা বিঝামালিহি (উর্দু: کشف الدجی بجمالہ) উর্দু ভাষায় মুক্তছন্দে ও আধুনিক পদ্যরীতিতে রচিত প্রথম সীরাতুন্নবী-ভিত্তিক কাব্যগ্রন্থ। এই গ্রন্থের রচয়িতা হলেন খুরশীদ নাজির। তার মূল নাম খুরশীদ আহমদ এবং তিনি “নাজির” নামে সাহিত্যিক উপনাম ব্যবহার করে লেখালিখি করে থাকেন।[১] গ্রন্থটি ২০২১ সালে “উর্দু মজলিস বাহাওয়ালপুর থেকে প্রকাশিত হয়েছে। বইটি ২৫৪ পৃষ্ঠার একটি পূর্ণাঙ্গ গ্রন্থ। সামসময়িক লেখাগুলোর মধ্যে খুরশিদ নাজিরের এই বইটিও পাঠক সমাজের জনপ্রিয়তা লাভ করেছিলো। উর্দু ভাষার কাব্যগ্রন্থগুলোর মধ্যে বইটি রাসুল্লাহর অন্যন্য জীবনীগ্রন্থ বলে বিবেচিত হয়।[২]
গ্রন্থের বর্ণনা
[সম্পাদনা]বইটি মূলত সীরাতে রাসুলকে নিয়ে একটি দীর্ঘ মুক্তছন্দ কবিতা, কিন্তু পাঠকের সুবিধার্থে এটি বিভিন্ন ছোট-বড় পর্ব বা স্তবকে ভাগ করে উপস্থাপন করা হয়েছে। প্রতিটি স্তবকে অন্তর্ভুক্ত ঘটনা সংশ্লিষ্ট শিরোনামের অধীনে তালিকা আকারে সাজানো হয়েছে, যেন তা সহজে অনুসন্ধানযোগ্য হয়। ফলে এটি প্রচলিত গ্রন্থসমূহের সূচিপত্র বা অধ্যায় বিন্যাসের অনুরূপ হয়েছে। গ্রন্থটি যা রাসুলের জীবনবৃত্তান্তকে কেন্দ্র করে রচিত হয়েছে। যাঁরা সাহিত্যের ধারাগুলো সম্পর্কে অল্প জানেন, তারা নিবন্ধ-ধর্মী কবিতা বা মুক্তছন্দের বিষয়ে বিভ্রান্ত মন্তব্য করে থাকেন। সাধারণভাবে মুক্তছন্দ সম্পর্কে একটি ধারণা প্রচলিত যে, এটি একটি এলোমেলো লাইন ও খণ্ডিত ছন্দের এমন গদ্যছন্দ, যা প্রথাগত কবিতার রীতিনীতির বিরুদ্ধে বিদ্রোহ স্বরূপ। অনেকে এমনও মনে করেন, কবি যখন প্রথাগত রীতিতে সফল না হন, তখন মুক্তছন্দে লিখে নিজেকে সফল প্রমাণ করতে চান।[৩][৪]
রচনাশৈলী
[সম্পাদনা]রাসুলুল্লাহর সীরাত নিয়ে রচিত এই মুক্তছন্দ কবিতাটি “কাশফুদ দুজা বিঝামালিহি” ‘‘বাহর হাযজ’’ ছন্দে লেখা হয়েছে। এই ছন্দে শুধুমাত্র মাফাঈলুন উপাদান ব্যবহৃত হয়ে থাকে। যখন এই উপাদান চারবার পুনরাবৃত্ত হয়, তখন তা কবিদের কাছে একটি আদর্শ ও সুরময় ছন্দ হিসাবে বিবেচিত হয়। এই ছন্দের ফলে কবিতার প্রতিটি পঙক্তি তরল, সরস ও সুরধ্বনিতে ভরপুর হয়ে উঠে এবং তা হৃদয়গ্রাহী এক গীতিময় আবহ তৈরি করে। এটি এমন একটি শিল্পসৌন্দর্যের নিদর্শন, যা কবিকে ফাসাহত ও বালাগাতের গুণে সমৃদ্ধ করে উচ্চমর্যাদাসম্পন্ন কবির অবস্থানে নিয়ে যায়। বিশেষত খুরশিদ নাজির রাসূলকে নিয়ে কাব্য লেখা নিয়ে বিখ্যাত, তিনি একমাত্র সীরাত লেখক যিনি সীরাতুন্নবীর ওপর একটি ছন্দোবদ্ধ এবং অপরটি মুক্তছন্দে মোট দুটি কাব্যগ্রন্থ রচনা করেছেন।
কাব্যাংশের নমুনা
[সম্পাদনা]খুরশীদ নাযির কাশফুদ দুজা বিঝামালিহি গ্রন্থের পৃষ্ঠা ২৩-এ কবিতার সূচনায় বলেছেন, এমন কিছু কবিতার চুম্বক অংশ হলো:
আরো দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Dec 20, 2017 - ملتان - 16,"। Nawaiwaqt (উর্দু ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ মে ২০২৫।
- ↑ Academy, Naat (৩০ মার্চ ২০১৯)। "بلغ العلیٰ بکمالہٖ، کشف الدجیٰ بجمالہٖ حسنت جمیع خصالہٖ، صلو علیہ وآلہٖ"। NaatAcademy (উর্দু ভাষায়)। ২৩ এপ্রিল ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ মে ২০২৫।
- ↑ কাশফুদ দুজা বিঝামালিহি, খুরশীদ নাযির, উর্দু মজলিস, বাহাওয়ালপুর
- ↑ "Sunday Magazine | Nawaiwaqt"। Sunday Magazine | Nawaiwaqt (উর্দু ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ মে ২০২৫।
- ↑ কাশফুদ দুজা বিঝামালিহি
