কালো তাজমহল
| কালো তাজমহল | |
|---|---|
| অবস্থান | আগ্রা |
| স্থানাঙ্ক | ২৭°১০′৪৩.২১″ উত্তর ৭৮°০২′৩১.৩৭″ পূর্ব / ২৭.১৭৮৬৬৯৪° উত্তর ৭৮.০৪২০৪৭২° পূর্ব |
| উচ্চতা (সমুদ্র পৃষ্ঠ থেকে) | ৬.১ মিটার (২০ ফুট) |
| নির্মিত | কখনও নির্মিত হয়নি |
| স্থাপত্যশৈলী | মুঘল স্থাপত্য |
কালো তাজমহল একটি কাল্পনিক কালো মার্বেল পাথরের সমাধিসৌধ, যা ভারতের উত্তর প্রদেশের আগ্রায় তাজমহলের বিপরীতে যমুনা নদীর ওপারে নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল বলে কথিত আছে। জনশ্রুতি আছে যে, মুঘল সম্রাট শাহজাহান তাঁর দ্বিতীয় স্ত্রী মুমতাজ মহলের স্মরণে নির্মিত সমাধিসৌধের অনুরূপ একটি সমাধিসৌধ নিজের জন্যও তৈরি করতে চেয়েছিলেন।[১]
১৬৬৫ সালে আগ্রা ভ্রমণকারী জ্যাঁ বাপতিস্ত ট্যাভার্নিয়ার নামক এক ফরাসি পরিব্রাজক প্রথম তাঁর কল্পনাবাদী লেখায় কালো তাজমহলের ধারণাটির উল্লেখ করেন। জ্যাঁ ব্যাপটিস্ট ট্যাভার্নিয়ারের লেখায় উল্লেখ আছে যে, শাহজাহান নদীর ওপারে নিজের সমাধি নির্মাণ শুরু করেছিলেন কিন্তু তাঁর পুত্র আওরঙ্গজেব কর্তৃক ক্ষমতাচ্যুত হওয়ায় তিনি তা সম্পন্ন করতে পারেননি। তবে, অনেক আধুনিক প্রত্নতত্ত্ববিদ এই গল্পটিকে মিথ বা পৌরাণিক কাহিনী বলে মনে করেন।[২][৩]
পটভূমি
[সম্পাদনা]তাজমহল নির্মিত হওয়ার পর থেকেই এটি সংস্কৃতি ও ভূগোলের সীমারেখা অতিক্রম করে প্রশংসার উৎস হয়ে দাঁড়িয়েছে। ফলে ব্যক্তিগত ও আবেগঘন প্রতিক্রিয়াগুলি সবসময়ই এই স্মৃতিস্তম্ভের গবেষণামূলক বিশ্লেষণকে ছাপিয়ে গেছে।
— তাজমহলের প্রথম ইউরোপীয় দর্শকদের মধ্যে জ্যাঁ বাপতিস্ত ট্যাভার্নিয়ার ছিলেন অন্যতম
এমন বিশ্বাস রয়েছে যে, শাহজাহান যমুনা নদীর ওপারে কালো মার্বেল দিয়ে একটি সমাধি নির্মাণ করার পরিকল্পনা করেছিলেন এবং এই দুটি স্থাপনা একটি সেতু দিয়ে সংযুক্ত হবে।এই ধারণাটির উৎপত্তি জ্যাঁ বাপতিস্ত ট্যাভার্নিয়ারের কল্পনাপ্রসূত লেখা থেকে, যিনি ছিলেন একজন ইউরোপীয় পরিব্রাজক এবং ১৬৬৫ সালে আগ্রা ভ্রমণ করেন। কেউ কেউ মনে করেন যে, তার পুত্র আওরঙ্গজেব এটি (কালো তাজমহল) তৈরি হওয়ার আগেই শাহজাহানকে ক্ষমতাচ্যুত করেন। মেহতাব বাগের চাঁদ বাগানে, নদীর অপর পারে কালো মর্মরের ধ্বংসাবশেষ চন্দ্রালোকে উদ্ভাসিত হয়ে যেন এই কিংবদন্তিকে সমর্থন করে।[৪] ইতিহাসবিদ মোহাম্মদ নওশাদের মতে, মুঘল সম্রাট শাহজাহান যখন বুরহানপুরে আসেন, তখন তিনি তাঁর স্ত্রীকে সঙ্গে নিয়ে এসেছিলেন। মুমতাজ বুরহানপুরে তিনটি সন্তান প্রসব করেন এবং তাদের চতুর্দশ সন্তানের জন্ম দিতে গিয়ে মারা যান।মুমতাজের ইচ্ছা অনুসারে, শাহজাহান তাঁর স্মৃতির উদ্দেশ্যে তাজমহল নির্মাণ করেন। মুমতাজকে ছয় মাস বুরহানপুরে কবরস্থ রাখা হয়। একে পাইন বাগান বলা হয়। শাহজাহান চেয়েছিলেন যে তাজমহল বুরহানপুরেই নির্মিত হোক। মাটিতে উইপোকার উপস্থিতি এবং তাপ্তী নদীর নিম্ন জলস্তরের কারণে, সেই সময়ের স্থপতি এখানে তাজমহল নির্মাণ না করার পরামর্শ দেন। তাজমহলে ৬৫ প্রকারের উন্নত মানের মার্বেল পাথর লাগানোর কথা ছিল, যা সেই সময়ে রাজস্থান ও ইরান থেকে এখানে আনা কঠিন ছিল, কিন্তু তাজমহলের প্রাথমিক নকশা বুরহানপুরে তৈরি হয়। এর একটি প্রতিরূপ বুরহানপুরের কালো তাজমহলে বিদ্যমান।ভারত এবং অন্যান্য দেশ থেকে পর্যটকেরা এটি দেখতে আসেন। ইতিহাসবিদ মোহাম্মদ নওশাদের মতে, কালা তাজমহলে শাহনওয়াজ খানের একটি সমাধি রয়েছে। শাহনওয়াজ খান ছিলেন আবদুল রহিম খানখানার জ্যেষ্ঠ পুত্র। বুরহানপুরেই তার শৈশব কেটেছে। তার সাহসিকতা দেখে তাকে মুঘল সেনাবাহিনীর প্রধান নিযুক্ত করা হয়। তিনি ৪৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন এবং বুরহানপুরে উৎওয়ালি নদীর তীরে সমাহিত হন।
পৌরাণিক কাহিনী
[সম্পাদনা]

রাম নাথের মতো বহু বিদ্বান মনে করেন যে কালো তাজমহলের ধারণাটি ইতিহাসের অংশ না হয়ে বরং কল্পনার জগৎ থেকে এসেছে।[৫] যে চিহ্নগুলোকে দ্বিতীয় তাজের ভিত্তি হিসেবে শনাক্ত করা হয়েছে, সেগুলো আসলে বাবরের তৈরি করা একটি বাগানের বেষ্টনী প্রাচীর। মুমতাজ মহলের তুলনায় শাহজাহানের সমাধির অনিয়মিত অবস্থান ইতমাদ-উদ-দৌলার সমাধির অনুরূপ এবং তাই এর কোনো উল্লেখযোগ্য তাৎপর্য থাকা উচিত নয়।[২] এছাড়াও, ইসলামী শরীয়ত অনুযায়ী, মৃতদেহ মক্কার দিকে মুখ এবং পা দক্ষিণ দিকে রেখে দাফন করা হয় এবং স্বামীকে স্ত্রীর ডান পাশে রাখা হয়। শাহজাহানের স্মৃতিস্তম্ভ এখানে স্থাপন করার কথা ছিল না, এমন ব্যাখ্যাটি অপ্রয়োজনীয় বলে দাবি করা হয়।[৬]
আধুনিক খননকার্য
[সম্পাদনা]১৯৯০-এর দশকে চালানো খননকার্যে এমন কিছু বিবর্ণ সাদা পাথর পাওয়া গেছে যা কালো হয়ে গিয়েছিল।[১] কালো সমাধিসৌধের উৎপত্তির বিষয়ে একটি অধিক বিশ্বাসযোগ্য তত্ত্ব ২০০৬ সালে প্রত্নতত্ত্ববিদগণ প্রদর্শন করেন, যখন তাঁরা মেহতাব বাগের একটি জলাশয়ের অংশ পুনর্নির্মাণ করেন।সাদা সমাধিসৌধের একটি গাঢ় প্রতিচ্ছবি স্পষ্টভাবে দেখা যেত, যা শাহজাহানের প্রতিসাম্যের প্রতি প্রবল আগ্রহ এবং পুকুরটির অবস্থানের সঙ্গে সঙ্গতিপূর্ণ।
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "Black Taj Mahal Myth"। সংগ্রহের তারিখ ১১ জুন ২০১৩।
- 1 2 Salim, Saquib (১৮ সেপ্টেম্বর ২০১৯)। "The Real Story of Second Black Taj Mahal by R. Nath"। HeritageTimes (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "Black Taj Mahal Myth"। সংগ্রহের তারিখ ১১ জুন ২০১৭।
- ↑ "White Taj Mahal and Black Taj Mahal Story"। Words of Wanderers। ১১ মার্চ ২০১১। ৬ জুন ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ জুন ২০১৩।
- ↑ Datta, Rangan (৫ জুলাই ২০২৪)। "Agra beyond the Taj: Exploring tombs and gardens on the left bank of Yamuna"। The Telegraph। My Kolkata। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০২৪।
- ↑ "The Story of a Second Taj"। ৬ আগস্ট ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ জুন ২০১৩।
- বের্নিয়ার, ফ্রাঁসোয়া মুঘল সাম্রাজ্যে ভ্রমণ ১৬৫৭–১৬৬৮ খ্রিষ্টাব্দ (ওয়েস্টমিনস্টার: আর্চিবাল্ড কনস্টেবল অ্যান্ড কোং) ১৮৯১।[ভালো উৎস প্রয়োজন]