কালারওএস
| ডেভলপার | অপো রিয়েলমি (শুরুতে), ওয়ানপ্লাস (গণচীন) |
|---|---|
| ওএস পরিবার | ইউনিক্স-সদৃশ (অ্যান্ড্রয়েড) |
| কাজের অবস্থা | চলতি |
| সোর্স মডেল | আংশিকভাবে উন্মুক্ত উৎস |
| প্রাথমিক মুক্তি | ২৩ সেপ্টেম্বর ২০১৩ |
| সর্বশেষ প্রাকদর্শন | ১১.১ / ২৩ ডিসেম্বর ২০২০ |
| ভাষাসমূহ | বহুভাষিক |
| প্যাকেজ ম্যানেজার | এপিকে |
| কার্নেলের ধরন | মনোলিথিক (লিনাক্স) |
| ব্যবহারকারী ইন্টারফেস | গ্রাফিক্যাল ব্যবহারকারী ইন্টারফেস (মাল্টি-টাচ) |
| লাইসেন্স | মালিকানা |
| ওয়েবসাইট | www |
কালারওএস একটি মোবাইল অপারেটিং সিস্টেম যা অপো ইলেক্ট্রনিকস অ্যান্ড্রয়েড উন্মুক্ত উৎসের প্রকল্পের উপর ভিত্তি করে তৈরি করেছিল।[১] অপো স্মার্টফোন ছাড়াও রিয়েলমি ফোনগুলোতেও কালারওএস ব্যবহার করা হতো।[২] ওয়ানপ্লাস ৯ সিরিজ থেকে ওয়ানপ্লাসের সকল স্মার্টফোন চীনে হাইড্রোজেন ওএস (অক্সিজেনওএসের চীনা সংস্করণ) এর পরিবর্তে কালার ওএস প্রাক-ইন্সটলকৃত অবস্থায় ছাড়া হয়।[৩] কালারওএস–এ কাস্টমাইজড থিম, উন্নত গোপনীয়তা নিয়ন্ত্রণ এবং ব্যাটারি অপটিমাইজেশনের মতো ফিচার রয়েছে যা সাধারণ অ্যান্ড্রয়েড অভিজ্ঞতার বাইরে অতিরিক্ত সুবিধা দেয়। বর্তমানে এটি নিয়মিত আপডেটের মাধ্যমে নতুন ফিচার ও সিকিউরিটি প্যাচ সরবরাহ করে, ফলে ব্যবহারকারীরা দীর্ঘমেয়াদে নিরাপদ ও আধুনিক অভিজ্ঞতা পান।
সংস্করণ ইতিহাস
[সম্পাদনা]| ColorOS সংস্করণ | Android সংস্করণ | মুক্তির তারিখ |
|---|---|---|
| ১.০ | জেলি বিন (4.1) | ২৩ সেপ্টেম্বর ২০১৩ |
| ১.০.০i–১.০.৯i, ১.১, ১.২ ও ১.৪ সিরিজ | ৪.২–৪.৩ | তারিখ অজানা |
| ২.০ সিরিজ (২.০, ২.০.০i-২.০.৮i) | কিটক্যাট (4.4) | তারিখ অজানা |
| ২.১ সিরিজ (২.১, ২.১.০i-২.১.৫i) | ললিপপ (5.0) | তারিখ অজানা |
| ৩.০ | ৫.১ (Lollipop) | ১৭ মার্চ ২০১৬ |
| ৩.০.০i | ৫.১ | তারিখ অজানা |
| ৩.১ | ন্যুগাট (7.0) | তারিখ অজানা |
| ৩.২ | ন্যুগাট (7.1) | তারিখ অজানা |
| ৫.০–৫.২.১ | অরিও (8.0–8.1) | তারিখ অজানা |
| ৬.০–৬.১.২ | পাই (9.0) | ১৭ মার্চ ২০১৯ |
| ৬.৭ | অ্যান্ড্রয়েড ১০ | তারিখ অজানা |
| ৭.০ | ১০ | ২৬ নভেম্বর ২০১৯ |
| ৭.১, ৭.২ | ১০ | তারিখ অজানা |
| ১১ | ১১ | ১৪ সেপ্টেম্বর ২০২০ |
| ১১.১ | ১১ | ২৩ ডিসেম্বর ২০২০ |
| ১১.২, ১১.৩ | ১১ | তারিখ অজানা |
| ১২ | ১১/১২ | ১৬ সেপ্টেম্বর ২০২১ |
| ১২.১ | ১২ | ২৪ ফেব্রুয়ারি ২০২২ |
| ১৩ | ১৩ | ১৯ আগস্ট ২০২২ |
| ১৩.১ | ১৩ | ২১ মার্চ ২০২৩ |
| ১৩.২ | ১৩ | ২৯ আগস্ট ২০২৩ |
| ১৪ | ১৪ | ১৬ নভেম্বর ২০২৩ |
| ১৪.১ | ১৪ | ২৩ মে ২০২৪ |
| ১৫ | ১৫ | ১৭ অক্টোবর ২০২৪ (চীন) |
| ১৬ | ১৬ | এপ্রিল ২০২৫ (Closed beta শুরু) |
ঘটনা
[সম্পাদনা]২০২০ সালের ২৬শে নভেম্বরে গিজমোচায়নার একটি প্রতিবেদনে অপো নিশ্চিত করেছিল যে উক্ত সময় পর্যন্ত প্রায় ৩৭০ মিলিয়ন কালারওএস সক্রিয় ব্যবহারকারী ছিল।[৪]
ওয়ানপ্লাসের সিওও লিউ ফেংশু ঘোষণা দিয়েছিলেন যে ২০২২ সালের শুরুর দিকে ওয়ানপ্লাস ৮ সিরিজের সকল ফোনে কালারওএসের হালনাগাদ প্রদান করা হবে। কিন্তু লিউ ফেংশু ওয়ানপ্লাস ৮ বৈশ্বিক সংস্করণে কালারওএস হালনাগাদের স্পষ্টভাবে কিছু বলেননি।[৫]
২০২১ সালের ২রা জুলাই ওয়ানপ্লাস অপোর কালারওএসের সাথে একত্রীকরণের ঘোষণা দিয়েছে।[৬] কালারওএসের নিয়মিত হালনাগাদ এবং ব্যবহারকারীর জন্য সহজ ইন্টারফেসের কারণে এটি দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছে। ওয়ানপ্লাস ফোনে একত্রীকরণের ফলে ব্যবহারকারীরা আরও স্থিতিশীল এবং উন্নত সফটওয়্যার অভিজ্ঞতা পাবেন।
আরো দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Juheng News Center (৩ জুলাই ২০১৪)। "Seriously + honestly ColorOS communicates with users like this"। Anue (চীনা ভাষায়)।
- ↑ "Realme starts pushing ColorOS 5.2 to its devices"। GSMArena.com (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০২১।
- ↑ "OnePlus 9 series to arrive with ColorOS 11 in China, global units will stick to OxygenOS"। GSMArena.com (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০২১।
- ↑ Jeet (২৬ নভেম্বর ২০২০)। "OPPO's ColorOS revealed to have over 370 million active monthly users"। Gizmochina (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০২১।
- ↑ "OnePlus 8 series will get ColorOS update next year"। GSMArena.com (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০২১।
- ↑ Schoon, Ben (২ জুলাই ২০২১)। "OnePlus commits to 3 years of Android updates by merging OxygenOS with Oppo's ColorOS"। 9to5Google (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০২১।