বিষয়বস্তুতে চলুন

কালচারামা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

প্রতিবছর, নেভিসবাসীরা তাদের ঐতিহ্য উদযাপন করেন কালচারামা দ্বারা। প্রতি বছর জুলাইয়ের শেষ বা আগস্টের শুরুতে এটি অনুষ্ঠিত হয়। সেখানে নেভিসবাসীরা যারা দূরে চলে গিয়েছিলেন এবং তাদের বন্ধু ও পরিবারের সাথে উদযাপন করতে ফিরে আসেন, তাদের সম্মান জানানো হয়।[] এটি একটি উদযাপন এবং উৎসব যেখানে সাংস্কৃতিক ঐতিহ্য উপভোগ করা হয়। প্রতিদিন রাতে সঙ্গীত, পার্টি, খাদ্য উৎসব ও কনসার্ট থাকে এবং ভোরবেলা চার্লসটাউন শহরের মধ্যে দিয়ে পদযাত্রা করে শেষ হয়।

উৎসবটি শুরু হয় ১৯৭৪ সালে। কালচারামার ধারণাটি ফেব্রুয়ারি ১৯৭৪ সালে নেভিস নাট্য ও সাংস্কৃতিক সোসাইটি এর একটি বৈঠকে উত্থাপিত হয়েছিল।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Nevis Culturama Festival"St Kitts Tourism। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০২০
  2. (জুলাই ৩১, ২০০৬)। "Nevis' Summer Festival officially opens", SKNVibes.com News. ১ মে ২০১০ তারিখে উদ্ধার।

http://www.nevispages.com/culturama/about-culturama/

বহিঃসংযোগ

[সম্পাদনা]