কার্তিকা (মালয়ালম অভিনেত্রী)
কার্তিকা | |
|---|---|
| জন্ম | সুনন্দা নায়ার তিরুবনন্তপুরম, কেরালা, ভারত |
| জাতীয়তা | ভারতীয় |
| পেশা | অভিনেত্রী |
| কর্মজীবন | ১৯৮৪ – ১৯৮৮ |
| পরিচিতির কারণ | থালাভাট্টাম (১৯৮৬) নায়কান (১৯৮৭) |
| দাম্পত্য সঙ্গী | ড. সুনীল কুমার (বি. ১৯৮৮) |
| সন্তান | ১ |
| পিতা-মাতা | ক্যাপ্টেন পি. কে. আর. নায়ার (পিতা) |
সুনন্দা নায়ার, যিনি তার মঞ্চ নাম কার্তিকা সম্বোধনেই বেশি পরিচিত, তিনি একজন ভারতীয় প্রাক্তন অভিনেত্রী যিনি মূলত মালায়ালাম চলচ্চিত্র এবং কয়েকটি তামিল চলচ্চিত্রে কাজ করেছেন। ১৯৮৪-১৯৮৮ সাল পর্যন্ত তিনি মালায়ালাম ভাষার জনপ্রিয় অভিনেত্রীদের একজন ছিলেন। তিনি নায়কান (১৯৮৭) ছবিতে চারুমতী চরিত্রে অভিনয়ের জন্য সুপরিচিত। [১][২]
প্রাথমিক জীবন
[সম্পাদনা]কার্তিকার জন্ম কেরালার তিরুবনন্তপুরমে। তার পিতা ছিলেন ক্যাপ্টেন পি কে আর নায়ার, একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, প্রাক্তন সৈনিক কর্পোরেশনের চেয়ারম্যান। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সাথে যুক্ত প্রাক্তন সৈনিক কংগ্রেসের নেতা। তার মা একজন গৃহিণী। সুজাতা বালগোবিন্দ নামে তার এক বোন আছে। [৩] কার্তিকা একজন প্রশিক্ষিত ধ্রুপদী নৃত্যশিল্পী এবং কথাকলি শিল্পী। তিনি একজন অপেশাদার টেনিস খেলোয়াড়ও বটে। [৪]
চলচ্চিত্র জীবন
[সম্পাদনা]কার্তিকা একজন নেপথ্য শিল্পী হিসেবে সিনেমায় অভিষেক করেন। ১৯৮৪ সালে মুক্তিপ্রাপ্ত বালচন্দ্র মেনন পরিচালিত, ওরু পেইনকিলিকথা চলচ্চিত্র ছিল তার প্রথম অভিনয় প্রকল্প। তিনি এই চলচ্চিত্রে একজন দলীয় নৃত্যশিল্পীর চরিত্রে অভিনয় করেছিলেন। তবে, পরের বছরই তিনি নায়িকার ভূমিকায় অভিনয় করার সুযোগ পান। অভিনেত্রী হিসাবে তার দ্বিতীয় চলচ্চিত্র ছিল মানিচেপ্পু থুরানাপ্পোল । যেখানে তিনি একজন প্রধান নারী চরিত্রে অভিনয় করেছিলেন। [৫]
কার্তিকা প্রায় বিশটি ছবিতে কাজ করেছেন, যার মধ্যে দুটি তামিল ছবি এবং বাকিগুলি মালায়ালাম ছবি। ১৯৮৬ সালে তিনি আদিভেরুকাল, থালাভাত্তম, সানমানসুল্লাভার্ক্কু সমাধানম, নীলা কুরিঞ্জি পুথাপ্পোল, এন্টে এনতেথু মাথরাম, দেশাতনক্কিলি কারায়ারিল্লা, করিয়িলাক্কাত্তু পোল এবং আদুক্কান এনথেলুপ্পাম ইত্যাদি বিবিধ চলচ্চিত্রে অভিনয় করেন। ১৯৮৭ সালে, কার্তিকা ইদানাঝিল ওরু কালোচা, গান্ধীনগর ২য় স্ট্রীট, উন্নিকালে ওরু কাধা পরায়ম, নেয়েথ্রা ধান্য, জানুয়ারি ওরু ওরমা, ইভিদে এল্লাভারক্কুম সুখম ইত্যাদি ছবিতে কাজ করেছিলেন। ১৯৮৮ এবং ১৯৮৯ সালে তার অভিনীত গুরুত্বপূর্ন চলচ্চিত্রগুলি হল ডেভিড ডেভিড মিস্টার ডেভিড এবং অবনীকুন্নিলে কিন্নরী পুক্কল।
তিনি ১৯৮৭ সালেনয়গানের মাধ্যমে তামিল চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন যেখানে তিনি কমল হাসান, সরনিয়া পোনভান্নান এবং নিঝলগাল রবির মতো অভিনেতাদের সাতেহ কাজ করেন। ছবিটি পরিচালনা করেছেন মণি রত্নম। তার দ্বিতীয় এবং শেষ তামিল ছবি ছিল ফাজিল পরিচালিত পুভিঝি ভাসালিলে যেখানে তিনি অভিনেতা সত্যরাজের সাথে অভিনয় করেন।
অভিনয় জীবনের শীর্ষে থাকাকালীন, কার্তিকা চলচ্চিত্র জগত থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি ডঃ সুনীল কুমারকে বিয়ে করেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান। এই দম্পতির একটি ছেলে আছে, বিষ্ণু। তিনি এখন তিরুবনন্তপুরমে স্থায়ীভাবে বসবাস করছেন। [৬]
চলচ্চিত্র তালিকা
[সম্পাদনা]| বছর | চলচ্চিত্র | ভূমিকা | ভাষা | নোট | তথ্যসূত্র |
|---|---|---|---|---|---|
| ১৯৭৯ | প্রভাতসন্ধ্যা | কনিষ্ঠ উষা | মালয়ালম | শিশুশিল্পী | [তথ্যসূত্র প্রয়োজন] |
| ১৯৮৪ | ওরু পাইংকিলিকথা | নৃত্যশিল্পী | অজ্ঞাত জুনিয়র শিল্পী | [তথ্যসূত্র প্রয়োজন] | |
| ১৯৮৫ | মানিচেপ্পু থুরান্নাপোল | কার্থিকা | প্রথম চলচ্চিত্র | [তথ্যসূত্র প্রয়োজন] | |
| ১৯৮৬ | দেশাতানাক্কিলি কারায়ারিলা | নির্মলা | [৭] | ||
| কারিয়িলাক্কাট্টু পোল | শিল্পা | [৮] | |||
| এন্তে এন্তেথু মাত্রেম | শীলা | [তথ্যসূত্র প্রয়োজন] | |||
| সন্মানসুল্লভার্ক্কু সমাধানাম | মীরা | [৯] | |||
| অদিভেরুকাল | শ্রীদেবী | [১০] | |||
| গান্ধীনগর ২য় স্ট্রীট | মায়া | [১১] | |||
| থালাভাট্টাম | সাবিত্রী | [১২] | |||
| আদুক্কান এন্তেলুপ্পাম | বিমলা | [তথ্যসূত্র প্রয়োজন] | |||
| নীলা কুরিঞ্জি পূথাপ্পোল | সন্ধ্যা ভার্মা | [তথ্যসূত্র প্রয়োজন] | |||
| ১৯৮৭ | পুভিজি বাসালিলে | যমুনা | তামিল | [১৩] | |
| নায়কান | চারুমতি | [১৪] | |||
| ইদানাজহিয়িল ওরু কালোচা | অভিরামি | মালয়ালম | [তথ্যসূত্র প্রয়োজন] | ||
| ইভিডে এল্লাভার্ক্কুম সুখাম | গিগি ভার্মা | [তথ্যসূত্র প্রয়োজন] | |||
| উন্নিকালে ওরু কথা পারায়াম | অনিমল | [১৫] | |||
| ১৯৮৮ | ডেভিড ডেভিড মি. ডেভিড | কার্থিকা | [তথ্যসূত্র প্রয়োজন] | ||
| ১৯৯১ | আভানিকুন্নিলে কিন্নারিপুক্কাল | ইন্দু | [তথ্যসূত্র প্রয়োজন] |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ நாயகன் படத்தில் கமல் மகளாக நடித்த நடிகை என்ன ஆனார் – அவரின் குடும்ப புகைப்படம் இதோ.
- ↑ How can Gopalakrishna Panicker skip Meera’s son’s wedding? Karthika invites, Lalettan arrives
- ↑ "Arjun now waits cross IIT hurdle"। Deccan Chronicle। ২৮ মে ২০১৫।
- ↑ "നടി കാർത്തികയുടെ മകൻ്റെ വിവാഹ നിശ്ചയം"। samayam। ২২ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০১৯।
- ↑ നടി കാര്ത്തികയുടെ മകന്റെ വിവാഹ നിശ്ചയം: ചിത്രങ്ങള് വൈറല്[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Karthika's son gets married"। The Indian Express।
- ↑ Menon, Neelima (১১ জুলাই ২০১৮)। "From 'Deshadanakili Karayarilla' to 'Aami': The gay identity in Malayalam films"। The News Minute। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১৯।
- ↑ "'അറം' അങ്ങനെ കരിയിലക്കാറ്റ് പോലെ'യായി; അന്ധവിശ്വാസങ്ങളുടെ ফലമായി പേര് മാറ്റিয় അറിഞ്ഞകഥ"। മാതൃഭൂമി (মালয়ালম ভাষায়)। ১৮ জুলাই ২০২০। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০২০।
- ↑ লিশোয়, এম. এস. (৯ ফেব্রুয়ারি ২০১৭)। "30 വർഷത്തിനുശേഷം സത്യൻ അന്തിക്കാട് എത്തി; പണിക്കർ ഒഴിപ്പിക്കാനെത്തിയ ആ വീട്ടിൽ"। Mathrubhumi (মালয়ালম ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৭।
- ↑ "തുമ്പികൈ കൊണ്ട് ആന ലാലിനെ ഒറ്റയടി....മോഹൻলালന് ആനയുടെ ആക്രമണം നേരിടേണ്ടি വന്നതിനെ കുറിച്ച് বাবു നമ്പൂതിരി"। Kerala Kaumudi (মালয়ালম ভাষায়)। ১৯ মার্চ ২০১৯। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০২০।
- ↑ Menon, Neelima (৬ নভেম্বর ২০১১)। "The director with the golden touch"। The New Indian Express। ২৯ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০১৬।
- ↑ "Mohanlal meets Thalavattam heroine Karthika"। mathrubhumi।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Poovizhi Vasalile : Tamil Movie"। hummaa.com। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১১।
- ↑ "Tragedy brings back memories of Nayagan"। The New Indian Express। ৭ অক্টোবর ২০১০। ২১ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০২০।
- ↑ Express News Service (১৯ মে ২০১৩)। "They cast a spell on Kochiites"। The New Indian Express। ২২ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০১৫।