কারিস ভ্যান হাউটেন
কারিস ভ্যান হাউটেন | |
|---|---|
২০১৫ সালে ভ্যান হাউটেন | |
| জন্ম | কারিস আনুক ভ্যান হাউটেন ৫ সেপ্টেম্বর ১৯৭৬ লিডারডর্প, দ্য নেদারল্যান্ডস |
| পেশা | অভিনেত্রী |
| কর্মজীবন | ১৯৯৭–বর্তমান |
| সঙ্গী | সেবাস্টিয়ান কখ (২০০৫–২০০৯) গাই পিয়ার্স (২০১৫–২০২৫) |
| সন্তান | ১ |
| পিতা-মাতা | থিওডোর ভ্যান হাউটেন মার্গি স্ট্যাস |
| আত্মীয় | ইয়েলকা ভ্যান হাউটেন (বোন) |
| ওয়েবসাইট | caricevanhouten |
কারিস আনুক ভ্যান হাউটেন (ওলন্দাজ: [kaːˈris(ə ʔ)aːˈnuk vɑn ˈɦʌutə(n)]; জন্ম ৫ সেপ্টেম্বর ১৯৭৬) একজন ওলন্দাজ অভিনেত্রী। টেলিভিশন চলচ্চিত্র সুজি কিউ (১৯৯৯)-এ তার প্রথম প্রধান ভূমিকা তাকে টেলিভিশন নাট্যধর্মী চলচ্চিত্রে সেরা অভিনয় বিভাগে গোল্ডেন কাফ পুরস্কার এনে দেয় এবং এর দুই বছর পর মিস মাইনোস (২০০১)-এর জন্য সেরা অভিনেত্রী বিভাগে গোল্ডেন কাফ পুরস্কার লাভ করেন।
তিনি ব্ল্যাক বুক (২০০৬) চলচ্চিত্রে তার অভিনয়ের জন্য ব্যাপক প্রসংশা অর্জন করেন। চলচ্চিত্রটি এখন পর্যন্ত বাণিজ্যিকভাবে সবচেয়ে সফল ওলন্দাজ চলচ্চিত্র। এতে অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেত্রী বিভাগে তার দ্বিতীয় গোল্ডেন কাফ পুরস্কার জেতার পাশাপাশি শিকাগো ফিল্ম ক্রিটিক্স অ্যাসোসিয়েশন, ইউরোপিয়ান ফিল্ম অ্যাকাডেমি, এবং অনলাইন ফিল্ম ক্রিটিক্স সোসাইটি থেকে মনোনয়ন লাভ করেন। তিনি ভ্যালকিরি (২০০৮) চলচ্চিত্রের জন্য সেরা পার্শ্ব-অভিনেত্রী বিভাগে স্যাটার্ন পুরস্কারের জন্য মনোনীত হন। দ্য হ্যাপি হাউসওয়াইফ (২০১০) এবং ব্ল্যাক বাটারফ্লাইজ (২০১১) চলচ্চিত্রের জন্য সেরা অভিনেত্রীর বিভাগে তার চতুর্থ ও পঞ্চম গোল্ডেন কাফ পুরস্কার জেতেন। তার অন্যান্য উল্লেখযোগ্য ইংরেজি-ভাষার চলচ্চিত্রের মধ্যে রয়েছে রেপো মেন (২০১০), ব্ল্যাক ডেথ (২০১০), এবং ব্রিমস্টোন (২০১৬)।
ভ্যান হাউটেন গেম অব থ্রোনস (২০১২–২০১৯) টেলিভিশন সিরিজে মেলিসান্দ্রে চরিত্রে অভিনয়ের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেন। এর জন্য তিনি দুইটি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার এবং একটি প্রাইমটাইম এমি পুরস্কারের জন্য মনোনয়ন পান।[১][২][৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Zwartboek beste film aller tijden – Cinema.nl Nieuws" (ওলন্দাজ ভাষায়)। Cinema.nl। ২৯ সেপ্টেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০১০।
- ↑ "Carice – vijfde Gouden Kalf" [Carice – Fifth Golden Calf]। NOS (Dutch Broadcast Foundation) (ওলন্দাজ ভাষায়)। ১ অক্টোবর ২০১১। ৩ এপ্রিল ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০১৭।
Actrice Carice van Houten heeft vanavond voor de vijfde keer een Gouden Kalf gewonnen. Het is nog nooit eerder voorgekomen dat een Nederlandse actrice vijf Gouden Kalveren won.
- ↑ "Carice van Houten"। Emmys.com। Academy of Television Arts & Sciences। ১৬ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০১৯।