বিষয়বস্তুতে চলুন

কাম্বোজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কাম্বোজ
১৮৬২–৭২ সালের দিকে মুলতানের কাম্বোজ (বা কাম্বোহ) উপজাতির দুজন অজ্ঞাত ব্যক্তির প্রতিকৃতি
উল্লেখযোগ্য জনসংখ্যার অঞ্চল
ভারতপাকিস্তান
ভাষা
পাঞ্জাবিডোগরিহরিয়ানবীহিন্দি ভাষা
ধর্ম
হিন্দুধর্মশিখধর্মইসলাম

কাম্বোজ বা কাম্বোহ হলো ভারত এবং পাকিস্তান এর একটি জাতি ও কৃষিভিত্তিক সম্প্রদায়।[][]

জনমিতি

[সম্পাদনা]

ব্রিটিশ পাঞ্জাব এর ১৯৩১ সালের জনশুমারি অনুযায়ী, অধিকাংশ কাম্বোজ শিখধর্ম (৪২.৪%) এবং ইসলাম (৪১.৫%) অনুসরণ করত। এর পাশাপাশি একটি উল্লেখযোগ্য সংখ্যালঘু অংশ হিন্দুধর্ম (১৬.১%) অনুসরণ করত।[]

হিন্দুশিখ কাম্বোজরা ভারতের পাঞ্জাব, হরিয়ানা এবং জম্মু অঞ্চলে বসবাস করে। অন্যদিকে অধিকাংশ মুসলিম কাম্বোজ বা কাম্বোহরা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বাস করে।[]

মুসলিম কাম্বোহরা আকবর এর সময় থেকে মুঘল সাম্রাজ্য এর প্রশাসন ও সেনাবাহিনীতে বিশেষভাবে প্রভাবশালী ছিল। কিছু বিখ্যাত ব্যক্তিত্বের মধ্যে রয়েছেন মুঘল সেনাপতি শাহবাজ খান কামবোহ এবং ১৬শ শতাব্দীর সুফি সাধক শেখ গদাই কামবোহ।[]

সংখ্যা

[সম্পাদনা]

২০১৭ পাকিস্তানি জনশুমারি অনুযায়ী, কাম্বোহরা লাহোর এর মোট জনসংখ্যার প্রায় ৫ শতাংশ ছিল। সেই সময়ে লাহোরের মোট জনসংখ্যা ছিল ১ কোটি ১০ লাখ, যার মধ্যে কাম্বোহদের সংখ্যা ছিল প্রায় ৫,৫০,০০০ জন।[]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Ali, Imran (১৪ জুলাই ২০১৪)। The Punjab Under Imperialism, 1885-1947 (ইংরেজি ভাষায়)। Princeton University Press। পৃ. ৪৭। আইএসবিএন ৯৭৮-১-৪০০৮-৫৯৫৮-০
  2. Singh, K. S.; Bhatia, A. K.; Sharma, Madan Lal (১৯৯৪)। Haryanaঅ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। পৃ. ২৮৪। আইএসবিএন ৯৭৮-৮১-৭৩০৪-০৯১-৭
  3. Census of India 1931. Vol. 17, Punjab. Pt. 2, Tables.: Census Reports - 1931 (প্রতিবেদন)। ১৯৩৩। পৃ. ২৯১–২৯২। জেস্টোর saoa.crl.25793242। ৩১ অক্টোবর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০২৪
  4. Singh, Pashaura; Fenech, Louis E. (২৭ মার্চ ২০১৪)। The Oxford Handbook of Sikh Studies। OUP Oxford। পৃ. ৮৪। আইএসবিএন ৯৭৮-০-১৯-১০০৪১১-৭
  5. Umar, Mohammad (১৯৯২)। "The Kambohs: A Prominent Community of Indian Muslims in the Sixteenth Century (summary)"Proceedings of the Indian History Congress৫৩: ৩২৮–৩৩০। আইএসএসএন 2249-1937জেস্টোর 44142802। ১ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০২৪
  6. "District Profile"District Lahore - Government of Punjab। ২৭ নভেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।