কামেট
অবয়ব
| কামেট | |
|---|---|
| সর্বোচ্চ বিন্দু | |
| উচ্চতা | ৭,৭৫৬ মিটার (২৫,৪৪৬ ফুট) |
| সুপ্রত্যক্ষতা | ২,৮২৫ মিটার (৯,২৬৮ ফুট) |
| বিচ্ছিন্নতা | ৭০ কিলোমিটার (৪৩ মাইল) |
| স্থানাঙ্ক | ৩০°৫৫′১৩″ উত্তর ৭৯°৩৫′৩৭″ পূর্ব / ৩০.৯২০২৮° উত্তর ৭৯.৫৯৩৬১° পূর্ব |
| ভূগোল | |
| অবস্থান | উত্তরাখণ্ড, ভারত |
| আরোহণ | |
| প্রথম আরোহণ | ২১শে জুন, ১৯৩১; ফ্র্যাংক স্মাইদ, এরিক শিপটন, আর এল হোল্ডসওয়ার্থ এবং লিউয়া শেরপা |
| সহজ পথ | হিমবাহ/তুষার/বরফ আরোহণ |
কামেট নন্দা দেবী পর্বতশৃঙ্গের পরে ভারতের গড়ওয়াল অঞ্চলের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এর উচ্চতা ৭,৭৫৬ মিটার। পর্বতটি তিব্বতের সাথে সীমান্তের কাছে উত্তরাখণ্ড-এর চামোলি জেলাতে অবস্থিত। এটি বিশ্বের ২৯তম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। পর্বতটি হিমালয় পর্বতমালার মূল পর্বতশ্রেণীটির উত্তরে অবস্থিত জাস্কার পর্বতশ্রেণীর অন্তর্গত এবং সুরু নদী ও কার্নালি নদীর মধ্যে অবস্থিত। এটি দেখতে একটি বিরাট পিরামিডের মত, যার সমতল শীর্ষ এলাকা থেকে দুইটি শৃঙ্গ উপরে উঠে গেছে।
১৯৩১ সালে একটি ব্রিটিশ পর্বতারোহী দল এটির শীর্ষে আরোহণ করে।