কামাল হায়দার (রাজনীতিবিদ)
কামাল হায়দার | |
|---|---|
![]() | |
| নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য | |
| কাজের মেয়াদ ৭ মে ১৯৮৬ – ৩ মার্চ ১৯৮৮ | |
| পূর্বসূরী | আসন শুরু |
| উত্তরসূরী | শাহজাহান সাজু |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ২১ জানুয়ারি ১৯৪৭ বৈলাবো গ্রাম, চক্রধা, শিবপুর, নরসিংদী |
| মৃত্যু | ৪ জুন ২০২৪ (বয়স ৭৭) ১২৭ আসিউরেন্স সিটি, বাগানবাড়ি, ঢাকা |
| সমাধিস্থল | বৈলাবো গ্রাম, চক্রধা, শিবপুর, নরসিংদী |
| রাজনৈতিক দল | গণফোরাম |
| অন্যান্য রাজনৈতিক দল | ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশ আওয়ামী লীগ |
| সন্তান | ১ ছেলে ও ১ মেয়ে |
| পিতামাতা | ইদ্রিস আলী মাস্টার (পিতা) |
| প্রাক্তন শিক্ষার্থী | ঢাকা বিশ্ববিদ্যালয় |
কামাল হায়দার (২১ জানুয়ারি ১৯৪৭-৪ জুন ২০২৪) ছিলেন বাংলাদেশের একজন রাজনীতিবিদ, সাংবাদিক ও মুক্তিযুদ্ধা। তিনি নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য ছিলেন।[১][২]
প্রাথমিক জীবন
[সম্পাদনা]কামাল হায়দার ২১ জানুয়ারি ১৯৪৭ সালে নরসিংদীর শিবপুরের চক্রধা ইউনিয়নের বৈলাবো গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ইদ্রিস আলী মাস্টার।[২][৩]
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে অর্নাস ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেছিলেন।[৪]
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]কামাল হায়দার শিবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে পড়ার সময় ছাত্র ইউনিয়নে যুক্ত হয়ে রাজনৈতিক জীবন শুরু করেন।[৩][৫]
১৯৭১ সালে তিনি ন্যাপ, কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়ন সমন্বয়ে গঠিত গেরিলা বাহিনীর ভারতে প্রশিক্ষণপ্রাপ্ত একজন মুক্তিযোদ্ধা।[৩][৫]
ন্যাশনাল আওয়ামী পার্টির সাংগঠনিক সম্পাদক হিসেবে তিনি দায়িত্ব পালন করেন।[২][৩][৪]
আশির দশকে সামরিক শাসনবিরোধী আন্দোলনে তিনি ১৫ দল ও আর দলীয় জোটের অন্যতম নেতা ছিলেন এবং ৯০ এর গণঅভ্যুত্থানের গুরুত্বপূর্ণ সংগঠক হিসেবে ভূমিকা রেখেছেন।[৩]
১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে ৮ দলীয় জোটের সমর্থনে ন্যাশনাল আওয়ামী পার্টি (এনএপি) প্রার্থী হিসেবে নরসিংদী-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[১][২][৩][৪][৬]
১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে ন্যাপ (মুজাফফর) প্রার্থী হিসেবে নরসিংদী-৩ আসন থেকে তিনি পরাজিত হয়েছিলেন।[৫]
বাংলাদেশ শান্তি পরিষদের তিনি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে গণফোরাম ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গেও যুক্ত হন।[৩]
রাজনীতির পাশাপাশি তিনি সাংবাদিকতা পেশার সঙ্গেও যুক্ত ছিলেন।[২][৩]
পারিবারিক জীবন
[সম্পাদনা]কামাল হায়দারের ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে। ছেলে তানভীর হায়দার পাভেল সিটি গ্রুপের সিনিয়র ডিরেক্টর, ছেলের বউ চিকিৎসক ও সেনাবাহিনীর মেজর, মেয়ে সুপ্তি হায়দার ব্রিটিশ কাউন্সিলে চাকরি করেন।[৩][৪]
মৃত্যু
[সম্পাদনা]কামাল হায়দার ৪ জুন ২০২৪ সালে নিজ বাসভবন ১২৭ আসিউরেন্স সিটি, বাগানবাড়ি, ঢাকায় মৃত্যুবরণ করেন। নরসিংদীর শিবপুরের চক্রধা ইউনিয়নের বৈলাবো গ্রামের পারিবারিক গোরস্থানে ৫ জুন ২০২৪ সালে তাকে সমাহিত করা হয়।[৪][৬]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "৩য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
- 1 2 3 4 5 "সাবেক সংসদ সদস্য কামাল হায়দারের ইন্তেকাল"। দৈনিক প্রথম আলো। ৪ জুন ২০২৪। ৬ জুন ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ জুন ২০২৪।
- 1 2 3 4 5 6 7 8 9 "বীর মুক্তিযোদ্ধা সাবেক সাংসদ কামাল হায়দারের মৃত্যু"। চ্যানেল আই অনলাইন। ৪ জুন ২০২৪। ৬ জুন ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ জুন ২০২৪।
- 1 2 3 4 5 "নরসিংদীর সাবেক এমপি কামাল হায়দারের দাফন"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ৬ জুন ২০২৪। ৬ জুন ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ জুন ২০২৪।
- 1 2 3 "Electoral Area Result Statistics"। Amarmp (ইংরেজি ভাষায়)। ২৯ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০২০।
- 1 2 "মারা গেছেন সাবেক এমপি কামাল হায়দার"। জাগোনিউজ২৪.কম। ৫ জুন ২০২৪। ৬ জুন ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ জুন ২০২৪।
