বিষয়বস্তুতে চলুন

কানিশা মালহোত্রা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কানিশা মালহোত্রা
কানিশা মালহোত্রা
জন্ম২৮ অক্টোবর[]
জাতীয়তাভারতীয়
শিক্ষাদিল্লী বিশ্ববিদ্যালয়
পেশা
  • অভিনেত্রী
  • মডেল
  • লেখিকা
  • পরিচালক
কর্মজীবন২০০৭- ২০১৭

কানিশা মালহোত্রা হলেন একজন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী এবং মডেল যিনি জয় জয় জয় বজরং বলি, মহারক্ষক: দেবী এবং ইয়ে হ্যায় মহব্বতের মতো বিভিন্ন টেলিভিশন ধারাবাহিকে অভিনয়ের জন্য পরিচিত। তিনি ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র সেকেন্ড ম্যারেজ ডট কম অভিনয়ের মাধ্যমে খ্যাতি অর্জন করেন। মালহোত্রা একজন সাজসজ্জা বিশেষজ্ঞ, পরিচালক এবং চিত্রনাট্য লেখিকা হিসেবেও পরিচিত। []

গনমাধ্যমে

[সম্পাদনা]

২০১১ সালে কানিশা তার প্রথম বলিউড চলচ্চিত্র সেকেন্ড ম্যারেজ ডট কম -এর চিত্রগ্রহনের কাজ শেষ করেন এবং ২০১২ সালের আগস্টে সিনেমাটি মুক্তি পায়। পরবর্তীতে ২০১৩ সালে তিনি মুম্বাই চলে আসেন এবং অনেক টেলিভিশন অনুষ্ঠানে কাজ করেন। ২০১৩ সালে তিনি বালাজি টেলিফিল্মস প্রযোজিত পর্বভিত্তিক ধারাবাহিক এমটিভি ওয়েববেড -এর একটি পর্বে অভিনয় করে টেলিভিশন জগতে আত্মপ্রকাশ করেন। পরে তিনি সাগর আর্টসের পৌরাণিক ও ধর্মীয় বিষয়ের উপর ভিত্তি করে নির্মিত ধারাবাহিক জয় জয় জয় বজরং বালি -তে রত্ন নিধি চরিত্রে অভিনয় করেন। কানিশা সনি টিভির জনপ্রিয় রহস্য-রোমাঞ্চধর্মী টিভি ধারাবাহিক সিআইডি -এর বেশ কয়েকটি পর্বে কাজ করেছেন।[তথ্যসূত্র প্রয়োজন] তিনি পেয়ার তুনে কেয়া কিয়া, চ্যানেল ভি -এর ডিস্ট্রাকশন, গুমরাহ ইত্যাদি পর্বভিত্তিক ধারাবাহিকে কাজ করেছেন। ২০১৫ সালে তিনি উদানচু চলচ্চিত্রে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হন। সেই বছরের শেষের দিকে, তিনি জি টিভির ধারাভিক অনুষ্ঠান মহারক্ষক: দেবী [] এবং স্টার প্লাসের জনপ্রিয় ধারাবাহিক ইয়ে হ্যায় মহব্বতে -তে অভিনয় করেন। [] ২০১৬ সালের জানুয়ারিতে কানিশা বীরপ্পান ছবিতে পরিচালক রাম গোপাল ভার্মার সহায়ক পরিচালক হিসাবে কাজ করেন। এরপর তিনি আগর তুম সাথ হো এবং পি ও ডব্লিউ - বন্দী যুদ্ধ কে [][][] এই দুই ধারাবাহিকে কাজ করেছিলেন।

টেলিভিশন

[সম্পাদনা]
বছর শো ভূমিকা মন্তব্য
২০১১-১৫ জয় জয় জয় বজরং বালি রত্ননিধি
২০১৫ ইয়ে হ্যায় মহব্বতেঁ এসিপি শালিনী
মহারক্ষক: দেবী দীপালি
সিআইডি (ভারতীয় টিভি সিরিজ) দীপ্তি
২০১৭ পি ও ডব্লিউ - বন্দী যুদ্ধ কে অনন্যা
আগর তুম সাথ হো জেবা
২০১৭ পেয়ার তুনে কেয়া কিয়া

চলচ্চিত্র তালিকা

[সম্পাদনা]
  • সেকেন্ড ম্যারেজ ডট কম - নিকিতা চরিত্রে
  • বীরাপ্পান, সহকারী পরিচালক হিসেবে

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Beach Birthday!!"Twitter। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১৯
  2. ""I have been enjoying essaying ASP because I have been getting to do lot of stunt sequences" tells Kanisha Malhotra"Bollywood Dhamaka[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "Kanisha Malhotra To Enter Maharakshak Devi"Desi Tashan। ৩ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২৫
  4. "Ruchika Rajput And Kanisha Malhotra To Enter Yeh Hai Mohabbaten"Tv Ki Duniya। ৭ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২৫
  5. "Kanisha Malhotra joins Nikkhil Advani's 'P.O.W.'"news.abplive.com। ১০ নভেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০১৯
  6. "Kanisha Malhotra, Box Office Earnings"Bollywood Hungama। ৬ মে ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  7. "What is keeping actor Kanisha Malhotra busy these days?"TvTime Pass। ১ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ মে ২০১৬