কানাডা ব্যাংকিং কোম্পানি
| শিল্প | ব্যাংকিং |
|---|---|
| প্রতিষ্ঠাকাল | ১৭৯২-০৩-১৭ |
| অবস্থা | বিলুপ্ত |
| সদরদপ্তর | মন্ট্রিয়াল, লোয়ার কানাডা |
কানাডা ব্যাংকিং কোম্পানি ছিল কানাডার প্রাথমিক ও স্বল্পস্থায়ী একটি ব্যাংক, যা ১৭৯২ সালে মন্ট্রিয়াল (তৎকালীন লোয়ার কানাডা) শহরে প্রতিষ্ঠিত হয়েছিল।[১]
ইতিহাস
[সম্পাদনা]এই ব্যাংকটি নয়জন মন্ট্রিয়াল বণিকের উদ্যোগে গঠিত হয়, যারা তিনটি কোম্পানির মাধ্যমে এটি প্রতিষ্ঠা করেছিলেন।[২] প্রতিষ্ঠাতাদের মধ্যে ছিলেন জন ফোরসাইথ, জন রিচার্ডসন, জেমস ম্যাকগিল এবং আইজ্যাক টড। তারা ব্রিটিশ উপনিবেশে ব্যাংকনোট ইস্যু করার চেষ্টা করেন, কিন্তু সরকারিভাবে অনুমতি না পাওয়ায়, প্রতিষ্ঠানটি কয়েক মাসের মধ্যেই কার্যক্রম বন্ধ করে দেয় এবং ১৯শ শতকের শুরুতেই বিলুপ্ত হয় কোম্পানিটি।[৩]
কার্যক্রম
[সম্পাদনা]ব্যাংকটি একটি বেসরকারি প্রতিষ্ঠান ছিল, যা মূলত আমানত গ্রহণ করত এবং কিছু বিল ইস্যু করেছিল, যার মধ্যে সেনাবাহিনীর বিল অন্যতম। একটি ৫ শিলিং মূল্যের বিল বর্তমানে ব্যাংক অব কানাডার ন্যাশনাল কারেন্সি কালেকশনে সংরক্ষিত আছে।[১]
উত্তরাধিকার
[সম্পাদনা]জন রিচার্ডসন ও জন ফোরসাইথ পরে ১৮১৭ সালে ব্যাংক অব মন্ট্রিয়াল প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে কানাডার একটি প্রধান আর্থিক প্রতিষ্ঠান হয়ে ওঠে।[২]
আরও দেখুন
[সম্পাদনা]সূত্র
[সম্পাদনা]- 1 2 "Canada Banking Co., 5 shillings, 1792"। Bank of Canada Museum। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০০৪।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- 1 2 Granger, Alix (১৯৮৩)। Banking in Canada। NC Press Limited। আইএসবিএন ০-৯২০০৫৩-৩৩-৭।
{{বই উদ্ধৃতি}}:|আইএসবিন=মান: চেকসাম পরীক্ষা করুন (সাহায্য) - ↑ Approaches to Canadian Economic History: A Selection of Essays। McGill-Queen's Press - MQUP। ১৯৭১। আইএসবিএন ০৭৭৩৫০১০৬৭।
{{বই উদ্ধৃতি}}:|আইএসবিন=মান: চেকসাম পরীক্ষা করুন (সাহায্য)