বিষয়বস্তুতে চলুন

কাথারিনা মুলার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কাথারিনা মুলার
২০১৮ সালে মুলার
জন্ম (1995-09-12) ১২ সেপ্টেম্বর ১৯৯৫ (বয়স ৩১)[১]
নিঝনেভার্তোভস্ক, রাশিয়া
উচ্চতা১.৭০ মিটার (৫ ফুট ৭ ইঞ্চি)
ফিগার স্কেটিংয়ের তথ্য
দেশ জার্মানি
বিভাগআইস ডান্স
সঙ্গীটিম ডিক
অভিষেক২০০০
অবসর২০২৩

কাথারিনা মুলার (জার্মান: Katharina Müller, জার্মান উচ্চারণ: [ka.ta.ˈʁiː.na ˈmʏ.lɐ]; জন্ম: ১২ সেপ্টেম্বর ১৯৯৫) হলেন একজন সাবেক জার্মান ফিগার স্কেটার। তিনি আন্তর্জাতিক প্রতিযোগিতার মঞ্চে টিম ডিকের সাথে জুটি হিসেবে ফিগার স্কেটিংয়ের আইস ডান্স বিভাগে জার্মানির প্রতিনিধি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতেন।[১]

২০০০ সালে ফিগার স্কেটিংয়ে অভিষেক করা মুলার জার্মানির হয়ে ২০২২ শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

কাথারিনা মুলার ১৯৯৫ সালের ১২ই সেপ্টেম্বর তারিখে রাশিয়ার নিঝনেভার্তোভস্কে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।[১]

খেলোয়াড়ি জীবন

[সম্পাদনা]

মুলার জার্মানির প্রতিনিধি হিসেবে ২০২২ শীতকালীন অলিম্পিকে সর্বমোট দুইটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।[১]

তিনি টিম ডিকের সাথে যুগলবদ্ধ হয়ে ফিগার স্কেটিংয়ের আইস ডান্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। মুলার রিদম ডান্সে ৬৫.৪৭ পয়েন্ট সংগ্রহ করে একবিংশ স্থান অর্জন করে রিদম ডান্সের পরই প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছিলেন।[২][৩][৪]

তিনি পাউল ফেনৎস, নিকোল শট এবং টিম ডিকের সাথে দলগতভাবে ফিগার স্কেটিংয়ের দলগত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।[৫] তারা শর্ট প্রোগ্রাম/রিদম ডান্সে ৮ পয়েন্ট স্কোর করেছিলেন, তবে তারা ফ্রি স্কেটস/ডান্সে অংশগ্রহণের জন্য উত্তীর্ণ হতে পারেননি।[৬][৭][৮]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 4 "Olympedia – Katharina Müller" [অলিম্পিডিয়া – কাথারিনা মুলার]। olympedia.org (ইংরেজি ভাষায়)। অলিম্পিডিয়া। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  2. ↑ "Official Results Book – Figure Skating – Ice Dance – Rhythm Dance – Segment Results" [দাপ্তরিক ফলাফল বই – ফিগার স্কেটিং – আইস ডান্স – রিদম ডান্স – অংশের ফলাফল]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ২০ মার্চ ২০২২। পৃ. ১০৭। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
  3. ↑ "Official Results Book – Figure Skating – Ice Dance – Results" [দাপ্তরিক ফলাফল বই – ফিগার স্কেটিং – আইস ডান্স – ফলাফল]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ২০ মার্চ ২০২২। পৃ. ১২৮। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
  4. ↑ "XXIV Olympic Winter Games 2022 - Ice Dance" [২৫তম শীতকালীন অলিম্পিক গেমস ২০২২ - আইস ডান্স]। isu.org (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক স্কেটিং ইউনিয়ন। ১০ ফেব্রুয়ারি ২০২২। ১৭ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
  5. ↑ "Official Results Book – Figure Skating – Team Event – Entry List by Event" [দাপ্তরিক ফলাফল বই – ফিগার স্কেটিং – দলগত প্রতিযোগিতা – শুরুর তালিকা]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ২০ মার্চ ২০২২। পৃ. ১৩১–১৩২। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
  6. ↑ "Official Results Book – Figure Skating – Team Event – Qualification – Results" [দাপ্তরিক ফলাফল বই – ফিগার স্কেটিং – দলগত প্রতিযোগিতা – বাছাইপর্ব – ফলাফল]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ২০ মার্চ ২০২২। পৃ. ১৬০। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
  7. ↑ "Official Results Book – Figure Skating – Team Event – Results" [দাপ্তরিক ফলাফল বই – ফিগার স্কেটিং – দলগত প্রতিযোগিতা – ফলাফল]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ২০ মার্চ ২০২২। পৃ. ১২৮। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
  8. ↑ "XXIV Olympic Winter Games 2022 - Team Event" [২৫তম শীতকালীন অলিম্পিক গেমস ২০২২ - দলগত প্রতিযোগিতা]। isu.org (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক স্কেটিং ইউনিয়ন। ১০ ফেব্রুয়ারি ২০২২। ৯ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।

বহিঃসংযোগ

[সম্পাদনা]