বিষয়বস্তুতে চলুন

কাটারিনা বাউয়ার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কাটারিনা বাউয়ার
ড্রেসডেনে ২০২৫ সালের চূড়ান্ত পর্যায়ের – তীরন্দাজিতে কাটারিনা বাউয়ার
ব্যক্তিগত তথ্য
জন্ম (1995-09-01) ১ সেপ্টেম্বর ১৯৯৫ (বয়স ৩০)[]
রাউবলিং, জার্মানি
ক্রীড়া
দেশজার্মানি
ক্রীড়াতীরন্দাজী
বিভাগবাঁকানো

কাটারিনা বাউয়ার (জার্মান: Katharina Bauer; জন্ম: ১ সেপ্টেম্বর ১৯৯৫) হলেন একজন জার্মান তীরন্দাজ, যিনি জার্মানির প্রতিনিধি হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকেন।[]

বাউয়ার জার্মানির হয়ে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

কাটারিনা বাউয়ার ১৯৯৫ সালের ১লা সেপ্টেম্বর তারিখে জার্মানির রাউবলিংয়ে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

খেলোয়াড়ি জীবন

[সম্পাদনা]

বাউয়ার জার্মানির প্রতিনিধি হিসেবে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে সর্বমোট ২টি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।[]

তিনি তীরন্দাজীতে মহিলাদের ব্যক্তিগত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।[] র‍্যাঙ্কিং পর্বে ২৫টি ১০ পয়েন্ট অর্জন করে সর্বমোট ৬৫৬ পয়েন্ট নিয়ে তিনি ২৭তম স্থান অধিকার করেছিলেন।[] ৬৪ জনের পর্বে, তিনি র‍্যাঙ্কিং পর্বে ৩৮তম স্থান অধিকারী মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাটালিনা জিনোরিয়েগার মুখোমুখি হয়েছিলেন, যেখানে তিনি ৬–০ সেট পয়েন্টের ব্যবধানে পরাজিত হয়ে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছিলেন।[][]

এছাড়াও তিনি মিশেল ক্রোপেন এবং চার্লিন সভার্ৎসের সাথে জার্মান দল হিসেবে মহিলাদের দলগত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।[] তারা র‍্যাঙ্কিং পর্বে ৭৭টি ১০ পয়েন্ট অর্জন করে সর্বমোট ১৯৬৫ পয়েন্ট নিয়ে ৬ষ্ঠ স্থান অধিকার করেছিল।[] অতঃপর প্রাথমিক পর্বে তারা মেক্সিকোর কাছে ৫–১ সেট পয়েন্টের ব্যবধানে পরাজিত হয়ে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছিল।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "Women's Individual – Start List" [মহিলাদের ব্যক্তিগত – প্রবেশ তালিকা] (পিডিএফ)olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৪ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২৪
  2. 1 2 "BAUER Katharina" [কাটারিনা বাউয়ার]olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২৪ {{ওয়েব উদ্ধৃতি}}: |archive-date= এর জন্য |archive-url= প্রয়োজন (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  3. "Women's Individual – Ranking Round – Results" [মহিলাদের ব্যক্তিগত – র‍্যাঙ্কিং পর্ব – ফলাফল] (পিডিএফ)olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৪ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২৪
  4. "Women's Individual – Brackets – Elimination Rounds" [মহিলাদের ব্যক্তিগত – বন্ধনী – নকআউট পর্ব] (পিডিএফ)olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৪ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২৪
  5. "Women's Individual – Standings" [মহিলাদের ব্যক্তিগত – অবস্থান] (পিডিএফ)olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৪ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২৪
  6. "Women's Team – Start List" [মহিলাদের দলগত – প্রবেশ তালিকা] (পিডিএফ)olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৩১ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০২৪
  7. "Women's Team – Ranking Round – Results" [মহিলাদের দলগত – র‍্যাঙ্কিং পর্ব – ফলাফল] (পিডিএফ)olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৩১ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০২৪
  8. "Women's Team – Results Bracket" [মহিলাদের দলগত – ফলাফল বন্ধনী২] (পিডিএফ)olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৩১ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০২৪

বহিঃসংযোগ

[সম্পাদনা]