বিষয়বস্তুতে চলুন

কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল
২০২৫ সালে টঙ্গীতে কাজী রাজীব উদ্দীন আহমেদ
১ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ আর্চারি ফেডারেশন
কাজের মেয়াদ
২০০৬  ২০২৫
উত্তরসূরীতানভীর আহমেদ[]
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1963-08-20) ২০ আগস্ট ১৯৬৩ (বয়স ৬২)
আরামবাগ, ঢাকা
সম্পর্ককাজী মাহতাব উদ্দিন আহমেদ (ভাই)
পেশাক্রীড়া সংগঠক ও শিল্পপতি
ধর্মইসলাম
পুরস্কারজাতীয় ক্রীড়া পুরস্কার (২০১২)

কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল একজন বাংলাদেশী ক্রীড়া সংগঠক ও শিল্পপতি। তিনি বাংলাদেশ খো খো ফেডারেশন ও আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। সম্প্রতি তিনি ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। পেশাগত জীবনে তিনি মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল ১৯৬৩ সালের ২০ আগস্ট ঢাকার আরামবাগে জন্মগ্রহণ করেন।[] তার পিতা কাজী আবদুল ওয়াহেদ ছিলেন ব্যবসায়ী এবং মা হালিমা খাতুন ছিলেন গৃহিণী। তারা চার ভাই, চার বোন। বড় ভাই কাজী মাহতাব উদ্দিন আহমেদও জাতীয় ক্রীড়া পুরস্কার-জয়ী সংগঠক।[][]

চপল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ছিলেন। পরবর্তীতে ২০২৪ সালের ১৮ আগস্ট প্রতিষ্ঠানটির অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন করা হলে তিনি এর প্রতিষ্ঠাতা আহ্বায়ক হন।[] এছাড়াও তিনি স্কুলটির গভর্নিং বডির দাতা সদস্য ছিলেন।[]

কর্মজীবন

[সম্পাদনা]

১৯৯৮ সালে বাংলাদেশ খো খো ফেডারেশনের সাধারণ সম্পাদক হন চপল। এরপর ২০০৬ সালে তিনি বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান এবং ২০২৫ সাল পর্যন্ত এ দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার নির্বাহী কমিটির সদস্য ও সহ-সভাপতি, দক্ষিণ এশীয় আর্চারি ফেডারেশনের মহাসচিব ও ওয়ার্ল্ড আর্চারি কন্সালট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১২ সালে তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ নির্বাচিত হন। ২০২০ সালের ২৩ আগস্ট তিনি কোভিড-১৯ এ আক্রান্ত হন।[] ২০২৪ সালের এপ্রিলে তিনি ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবের চেয়ারম্যান নিযুক্ত হন।[] ২০২৫ সালের মার্চে সার্চ কমিটির সুপারিশে চপলকে আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে সদস্য করা হয়। ২০২৫ সালের ৮ নভেম্বর ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার কংগ্রেসে দক্ষিণ কোরিয়ার থমাস হানকে ২৯-৯ ভোটে হারিয়ে সংস্থাটির সভাপতি নির্বাচিত হন তিনি।[]

  • কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল (২০২৫)। শামীম চৌধুরী (সম্পাদক)। তির ধনুকে বাজিমাত। অন্যপ্রকাশ। আইএসবিএন ৯৭৮ ৯৮৪ ৫২৯০১৫৯[১০]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

চপলের স্ত্রী ইসমত আরা হায়দার লিটা একজন দন্তচিকিৎসক। তাদের দুই ছেলে: কাজী রাফিদ ইবনে রাজীব ও কাজী আলিফ ওয়াহেদ।[]

পুরস্কার

[সম্পাদনা]

সমালোচনা

[সম্পাদনা]

২০২৪ সালের ১৫ মার্চ তীরন্দাজ রোমান সানাকে "মানসিক রোগী" আখ্যা দিয়ে সমালোচিত হন চপল।[১২]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "চপলের বিদায় আরচারির সম্পাদক তানভীর"যুগান্তর। ২৯ মার্চ ২০২৫। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০২৫
  2. 1 2 "কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল"বইঘর। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০২৫
  3. "সবার মনের কথাটাই বললেন প্রধানমন্ত্রী"ইত্তেফাক। ১২ মে ২০২২। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০২৫
  4. "কাজী মাহতাব উদ্দিন আহমদ এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ"একুশে টিভি। ২৫ জুন ২০২১। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০২৫
  5. "আইডিয়াল স্কুল এন্ড কলেজ এ্যালামনাই এসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন"সাম্প্রতিক দেশকাল। ১৯ আগস্ট ২০২৪। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০২৫
  6. "আইডিয়ালের গভর্নিং বডির নির্বাচনে বিজয়ী ১০ প্রার্থী"সমকাল। ২০ এপ্রিল ২০২৪। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০২৫
  7. "ক্রীড়াসংগঠক চপল করোনায় আক্রান্ত"বাংলা ট্রিবিউন। ২৩ আগস্ট ২০২০। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০২৫
  8. "রাজীব উদ্দীন চপল ও এম. শোয়েব চৌধুরীকে নিয়ে ঢাকা মেরিনার ইয়াংসের গভর্নিং বডি গঠিত"মানবজমিন। ২৯ এপ্রিল ২০২৪। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০২৫
  9. "এশিয়ান আর্চারির সভাপতি নির্বাচিত হলেন চপল"আমার দেশ। ৮ নভেম্বর ২০২৫। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০২৫
  10. "কাজী রাজীব উদ্দীন আহমেদ চপলের আত্মজীবনী 'তির-ধনুকে বাজিমাত' এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত"বাংলাদেশ সংবাদ সংস্থা। ২০ জুলাই ২০২৫। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০২৫
  11. Ludivine Maitre Wicki (৩ সেপ্টেম্বর ২০২৫)। "Congress closes with awards ceremony honouring outgoing president Erdener and others"ওয়ার্ল্ড আর্চারি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০২৫
  12. রোমান সানাকে মানসিক রোগী বলেও অনুতপ্ত নন চপল। সময় টিভি। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০২৫ ইউটিউব এর মাধ্যমে।