কাজী জেসিন
কাজী জেসিন | |
|---|---|
| বাংলাদেশ টেলিভিশন এর মহাপরিচালক | |
দায়িত্বাধীন | |
| অধিকৃত কার্যালয় ২০২৬ | |
| পূর্বসূরী | মো. মাহবুবুল আলম |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | গাইবান্ধা জেলা, বাংলাদেশ |
| জাতীয়তা | বাংলাদেশি |
| শিক্ষা | স্নাতকোত্তর (টেকসই উন্নয়ন ও লিডারশিপ) |
| প্রাক্তন শিক্ষার্থী | কেমব্রিজ বিশ্ববিদ্যালয় |
| পেশা | সাংবাদিক, কবি, সম্প্রচার ব্যক্তিত্ব |
| যে জন্য পরিচিত | সাংবাদিকতা, কবিতা ও সম্প্রচার |
কাজী জেসিন একজন বাংলাদেশি কবি, সাংবাদিক ও উপস্থাপিকা। তিনি ২০২৬ সালে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর মহাপরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ লাভ করেন। তিনি এর আগে দৈনিক আমার দেশ, এনটিভি, চ্যানেল ওয়ান, এটিএন বাংলা, একুশে টেলিভিশন, বাংলাভিশন ও যমুনা টেলিভিশন-এ সাংবাদিক হিসেবে কাজ করেছেন।[১]
প্রারম্ভিক জীবন ও শিক্ষা
[সম্পাদনা]কাজী জেসিন গাইবান্ধা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি যুক্তরাজ্যের কামব্রিয়া বিশ্ববিদ্যালয় থেকে টেকসই উন্নয়ন ও লিডারশিপ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের International Visitor Leadership Program (IVLP)-এর ফেলো এবং নিউ মিডিয়া প্রযুক্তি বিষয়ে একটি বিশেষ ফেলোশিপ সম্পন্ন করেন।[২]
ব্যক্তিগত জীবন ও রাজনৈতিক সম্পৃক্ততা
[সম্পাদনা]কাজী জেসিনের স্বামীর নাম রায়হান আমিন। তার শ্বশুর নুরুল আমিন তালুকদার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ১৯৯৫ সালের ১৯ জুন বিএনপিতে যোগ দেন এবং দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন।
নুরুল আমিন তালুকদার নেত্রকোণা-৩ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে ১০৩,১২৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তিনি পরবর্তী সপ্তম জাতীয় সংসদ নির্বাচনেও একই আসন থেকে নির্বাচিত হন। ২০০১ সালের সাধারণ নির্বাচনেও তিনি বিএনপির প্রার্থী হিসেবে ৭০,৯৪৩ ভোট পেয়ে বিজয়ী হন।
কাজী জেসিনের স্বামী রায়হান আমিনও নেত্রকোণা-৩ আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন।
কর্মজীবন
[সম্পাদনা]১৯৯৭ সালে লিটল ম্যাগাজিনে প্রবন্ধ লেখার মাধ্যমে তার লেখালেখির সূচনা হয়। পরবর্তীকালে তিনি পেশাদার সাংবাদিক হিসেবে দৈনিক আমার দেশ, এনটিভি, চ্যানেল ওয়ান, এটিএন বাংলা, একুশে টেলিভিশন, বাংলাভিশন এবং যমুনা টেলিভিশন-এ দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি সমসাময়িক বিষয় নিয়ে বিভিন্ন জাতীয় সংবাদপত্রে নিয়মিত কলাম ও প্রবন্ধ লিখে থাকেন।
২০২৬ সালের ৬ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে বাংলাদেশ টেলিভিশন-এর মহাপরিচালক (গ্রেড-১) পদে নিয়োগ দেওয়া হয়। এই নিয়োগের শর্ত অনুযায়ী তাকে অন্য কোনো পেশা, ব্যবসা বা প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হয়। তিনি এই পদে মো. মাহবুবুল আলমের স্থলাভিষিক্ত হন।
সাহিত্যকর্ম
[সম্পাদনা]কাজী জেসিন কবিতা ও প্রবন্ধ রচনায় সক্রিয়। তার প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে:
- জোৎস্নামত্ত যাত্রা (১৯৯৭)
- তানানুম তানানুম (২০১০)
সমালোচনা
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "বিটিভির নতুন মহাপরিচালক কে এই কাজী জেসিন? | STAR NEWS"। STAR NEWS TV। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০২৬।
- ↑ KalerKantho (৬ আগস্ট ২০২৬)। "বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন"। Kaler Kantho। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০২৬।