বিষয়বস্তুতে চলুন

কাজী আবু ইউসুফ স্টেডিয়াম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ডা: কাজী আবু ইউসুফ স্টেডিয়াম
ভাঙ্গা স্টেডিয়াম
মানচিত্র
প্রাক্তন নামভাঙ্গা উপজেলা স্টেডিয়াম
অবস্থানপশ্চিম হাসামদিয়া, ভাঙ্গা
স্থানাঙ্ক২৩°২৩′২০″ উত্তর ৮৯°৫৮′৩৪″ পূর্ব / ২৩.৩৮৮৯৪৫° উত্তর ৮৯.৯৭৬০৫৬° পূর্ব / 23.388945; 89.976056
মালিকজাতীয় ক্রীড়া পরিষদ

ডা: কাজী আবু ইউসুফ স্টেডিয়াম বা ভাঙ্গা স্টেডিয়াম ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার একটি স্টেডিয়াম।[] স্টেডিয়ামটি ভাঙ্গায় অবস্থিত। জাতীয় ক্রীড়া পরিষদ বিশেষ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের ১১টি উপজেলায় পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেয়। এটি সেগুলির মধ্যে একটি।[]

নামকরণ

[সম্পাদনা]

পূর্বে স্টেডিয়ামটির নাম ভাঙ্গা উপজেলা স্টেডিয়াম ছিল। ২০২১ সালে নভেম্বর মাসের ১১ তারিখে স্টেডিয়ামের নাম পরিবর্তনের আদেশ কার্যকর হয়। ভাঙ্গা উপজেলা স্টেডিয়ামে নাম পরিবর্তন করে ডা: কাজী আবু ইউসুফ স্টেডিয়াম ঘোষণা করা হয়ে।[] কাজী আবু ইউসুফ ফরিদপুর জেলার বিলুপ্ত ফরিদপুর-৫ফরিদপুর-৭ আসনের সংসদ সদস্য ও চিকিৎসক ছিলেন। ওনার নামানুসারেই স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক ফরিদপুর জেলাস্থ ভাঙ্গা উপজেলার স্টেডিয়াম নির্মাণ শীর্ষক প্রকল্পের স্টেয়ারিং কমিটির সভা:০৫/১১/২০২০" (পিডিএফ)বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন - যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ১১ মে ২০২০। ১ অক্টোবর ২০২৪ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০২৪
  2. ইসলাম, রফিকুল (৫ ফেব্রুয়ারি ২০২৪)। "শেখ রাসেল মিনি স্টেডিয়াম প্রকল্প হাজার হাজার কোটি টাকার স্থাপনা রক্ষণাবেক্ষণে নেই কোনো বরাদ্দ"জাগো নিউজ। ১৩ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০২৪
  3. "প্রজ্ঞাপন: ডা: কাজী আবু ইউসুফ স্টেডিয়াম, ভাঙ্গা, ফরিদপু জেলা" (পিডিএফ)বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন - জাতীয় ক্রীড়া পরিষদ। ১ অক্টোবর ২০২৪ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০২৪