কাজিপুর উপজেলা
| কাজিপুর | |
|---|---|
| উপজেলা | |
মানচিত্রে কাজিপুর উপজেলা | |
| স্থানাঙ্ক: ২৪°৩৮′২০″ উত্তর ৮৯°৩৯′১″ পূর্ব / ২৪.৬৩৮৮৯° উত্তর ৮৯.৬৫০২৮° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | রাজশাহী বিভাগ |
| জেলা | সিরাজগঞ্জ জেলা |
| সরকার | |
| • সাবেক চেয়ারম্যান | খলিলুর রহমান সিরাজী (বাংলাদেশ আওয়ামীলীগ) |
| আয়তন | |
| • মোট | ৩২৮.১৫ বর্গকিমি (১২৬.৭০ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০১১) | |
| • মোট | ২,৮৫,৩০৯ |
| • জনঘনত্ব | ৮৭০/বর্গকিমি (২,৩০০/বর্গমাইল) |
| সাক্ষরতার হার | |
| • মোট | ৩৭.৫ % |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৬৭১০ |
| প্রশাসনিক বিভাগের কোড | ৫০ ৮৮ ৫০ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
কাজিপুর উপজেলা বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার একটি প্রশাসনিক এলাকা।[১]
অবস্থান ও আয়তন
[সম্পাদনা]সিরাজগঞ্জ জেলা সদর হতে ২৬ কি. মি দূরে কাজিপুর উপজেলা অবস্থিত। এই উপজেলার উত্তরে বগুড়া জেলার ধুনট উপজেলা, সারিয়াকান্দি উপজেলা ও জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলা, দক্ষিণে সিরাজগঞ্জ সদর উপজেলা, পূর্বে জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলা ও যমুনা নদী, পশ্চিমে বগুড়া জেলার ধুনট উপজেলা।
প্রশাসনিক এলাকা
[সম্পাদনা]কাজিপুর উপজেলা ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত।[২] ৬টি ইউনিয়ন সম্পূর্ণভাবে যমুনা নদীর চর এলাকায় অবস্থিত; নদীর ভাঙ্গনের কারণে আরও ৪টি ইউনিয়নের অংশবিশেষ চর এলাকায় অবস্থিত।
কাজিপুর উপজেলার ইউনিয়নসমূহ হচ্ছে -
ইতিহাস
[সম্পাদনা]স্বাধীনতা যুদ্ধ চলাকালে এই চর এলাকা মুক্তিযোদ্ধাদের তুলনামূলক নিরাপদ স্থান হিসেবে বিবেচিত হত। ১৯৭১ সালের ডিসেম্বর মাসে গান্ধাইল ইউনিয়নের বরইতলা গ্রামে মুক্তিযোদ্ধা ও হানাদার পাক বাহিনীর মধ্যে এক রক্তক্ষয়ী যুদ্ধ সংগঠিত হয়। উক্ত যুদ্ধে পাক হানাদার বাহিনীর ব্যাপক ক্ষতি হয় এবং মুক্তিযোদ্ধারা জয়লাভ করেন। শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে সেখানে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়।
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]মোট জনসংখ্যাঃ ২,৮৫,৩০৯ জন (পুরুষ-১,৪০,২১৩ জন, মহিলা- ১,৪৫,০৯৬ জন)।[৩]
শিক্ষা
[সম্পাদনা]- কাজিপুর সরকারি মনছুর আলী কলেজ
- শুভগাছা টেংলাহাটা রফাতুল্লাহ উচ্চ বিদ্যালয়
- তারাকান্দি উচ্চ বিদ্যালয়।
- গান্ধাইল উচ্চ বিদ্যালয়।
- মেঘাই উচ্চ বিদ্যালয়।
- গান্ধাইল বালিকা উচ্চ বিদ্যালয়।
- উদগাড়ি উচ্চ বিদ্যালয়।
- কাচিহারা উচ্চ বিদ্যালয়।
- সোনামুখী উচ্চ বিদ্যালয়।
উল্লেখযোগ্য ব্যক্তি
[সম্পাদনা]- শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী - রাজনীতিবিদ
- মোহাম্মদ নাসিম - রাজনীতিবিদ
- তানভীর শাকিল জয় - সংসদ সদস্য
- মোহাম্মদ সেলিম (রাজনীতিবিদ) - সংসদ সদস্য
- মোহাম্মদ শাহিনুর আলম (রাজনীতিবীদ)
- রাশিদা সুলতানা - নির্বাচন কমিশনার ও সাবেক বিচারক
- আব্দুর রউফ তালুকদার - বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও সাবেক অর্থ সচিব
- কনকচাঁপা - জনপ্রিয় কণ্ঠশিল্পী
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "জাতীয় তথ্য বাতায়ন"। ২৯ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০১৫।
- ↑ "এক নজরে কাজিপুর"। ২৯ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০১৫।
- ↑ "এক নজরে কাজিপুর উপজেলা"। kazipur.sirajganj.gov.bd। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০২৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- বাংলাপিডিয়ায় কাজিপুর উপজেলা
- কাজিপুর উপজেলা ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৯ নভেম্বর ২০১৯ তারিখে - জাতীয় তথ্য বাতায়ন
| রাজশাহী বিভাগের স্থান বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |