বিষয়বস্তুতে চলুন

কাজলি তীজ মেলা

কাজলি তীজ মেলা
कजली तीज मेला
অবস্থাসক্রিয়
ধরনমেলা
ঘটনাস্থলকুম্ভ স্টেডিয়াম, বুন্দি
অবস্থান (সমূহ)বুন্দি , রাজস্থান
স্থানাঙ্ক২৫°২৫′৫০″ উত্তর ৭৫°৩৮′২৭″ পূর্ব / ২৫.৪৩০৬৯১° উত্তর ৭৫.৬৪০৮৫° পূর্ব / 25.430691; 75.64085
দেশIndia
আয়োজকপৌর পরিষদ, বুন্দি

কাজলি তীজ মেলা হল একটি বার্ষিক মেলা, যা ভারতের রাজস্থান রাজ্যের হাডোতি অঞ্চলের ঐতিহাসিক শহর বুন্দিতে উদযাপিত হয়। এই মেলা হিন্দু শ্রাবণ মাসে (জুলাই–আগস্ট) অনুষ্ঠিত হয়, বিশেষভাবে শুক্লপক্ষের তৃতীয় তিথিতে এটি তীজ উৎসব নামে পরিচিত।[]

এই উৎসবটি হিন্দু দেবী তীজ মাতার প্রতি উৎসর্গিত, যা দেবী পার্বতীর একটি রূপভেদ। এটি দেবী পার্বতীমহাদেবের মিলনকে স্মরণ করে উদযাপিত হয়। এই অনুষ্ঠানের অংশ হিসেবে তীজ মাতার বিশাল শোভাযাত্রা বের করা হয় এবং বুন্দি শহরে ১৫ দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হয়। এতে সারা রাজ্য ও দেশ থেকে ব্যবসায়ী ও কারুশিল্পীরা তাদের দোকান বসান। পাশাপাশি, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান-ও আয়োজিত হয়।[] রাজস্থানের দক্ষিণাঞ্চলীয় জেলাগুলো থেকে লাখ লাখ মানুষ এই মেলায় অংশগ্রহণ করতে আসেন।[]

ইতিহাস

[সম্পাদনা]

কথিত আছে যে বুন্দি রাজ্যের রাজা বলবন্ত সিংহ যখন জয়পুরে তীজ উৎসবের মহাশোভাযাত্রা সম্পর্কে তার বন্ধুর সঙ্গে কথা বলছিলেন, সেই সময় তিনি তীজ মাতার সেই মূর্তি বুন্দিতে আনবেন। জয়পুরে যখন তীজের শোভাযাত্রা চলছিল, তখন রাজা বলবন্ত সিং আক্রমণ করে তীজের মূর্তি লুট করে বুন্দিতে নিয়ে আসেন। এর ১৫ দিন পরে বুন্দিতে রাজকীয় আড়ম্বরে তীজ উৎসব উদযাপিত হতে শুরু করে। সেই সময় থেকে কাজলি তীজ উৎসব বুন্দিতে প্রতি বছর পালিত হচ্ছে।[][]

আরও বলা হয় যে অম্বর দুর্গ থেকে বের করা সেই তীজ মাতার মূর্তিটি স্বর্ণের তৈরি ছিল। রাজা এটি বুন্দিতে নিয়ে আসার ফলে জয়পুরে একটি নতুন মূর্তি প্রতিস্থাপন করা হয় এবং সেই প্রতিমার শোভাযাত্রা বের করা শুরু হয়। পূর্বে রাজপরিবারের সদস্যরা বুন্দির তীজ শোভাযাত্রায় অংশ নিতেন, তবে গণতন্ত্র প্রতিষ্ঠার পর স্থানীয় পৌরসভা এই উৎসবের আয়োজন শুরু করে।[]

তাৎপর্য

[সম্পাদনা]

বুন্দিতে কাজলি তীজের বিশেষ গুরুত্ব রয়েছে কারণ এটি স্থানীয় রীতিনীতি এবং ঐতিহ্যের সাথে গভীরভাবে প্রোথিত। সকল বয়সের মহিলারা এই উৎসবের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। এটি কেবল ঐতিহ্যবাহী পোশাকে নিজেদের সাজিয়ে তোলার সুযোগই দেয় না বরং বিভিন্ন সাংস্কৃতিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশগ্রহণেরও সুযোগ করে দেয়।[]

আরো দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "जयपुर-बूंदी तीज की रोचक कहानी, जयपुर की तीज लूट ले आए थे बूंदी के राजा"rajasthan.ndtv.in (হিন্দি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০২৪
  2. "Video : आज निकलेगी तीज माता की सवारी, 16 दिवसीय मेले का होगा श्रीगणेश"Patrika News (হিন্দি ভাষায়)। ২ সেপ্টেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০২৪
  3. "ऐतिहासिक कजली तीज मेला आज से, सजी दुकानें"Dainik Bhaskar
  4. 1 2 "लूट ली गई थी जयपुर की तीज! फिर 15 दिन बाद बूंदी में निकली भव्य सवारी, पढ़िए ये रोचक कहानी - Morning News India" (মার্কিন ইংরেজি ভাষায়)। ১৯ আগস্ট ২০২৩। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০২৪
  5. "Kajli Teej Festival – Highlights the Culture of Bundi"Yatrapur (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২৫
  6. "राजसी वैभव व ठाठ-बाट के साथ निकली कजली तीज माता की शोभायात्रा"khas khabar (হিন্দি ভাষায়)। ৩০ আগস্ট ২০১৮। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০২৪