কাইনাজ মোতিবালা
অবয়ব
কাইনাজ মোতিওয়ালা | |
|---|---|
বিগ স্টার ইয়াং এন্টারটেইনার অ্যাওয়ার্ডস ২০১২-এ কাইনাজ মোতিওয়ালা | |
| জন্ম | ২০ নভেম্বর ১৯৮৬ |
| পেশা | অভিনেত্রী |
| কর্মজীবন | ২০০৯—২০১৪ |
| দাম্পত্য সঙ্গী | উর্বক্ষ ডক্টর (বি. ২০১৩) |
কাইনাজ মোতিওয়ালা একজন ভারতীয় অভিনেত্রী, যিনি হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন। ২০০৯ সালে তানিয় চরিত্রে ওয়েক আপ সিড-এ একটি ছোট চরিত্রের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু হয়। ২০১০ সালের বলিউড চলচ্চিত্র পাঠশালা-তে শৈলী চরিত্রে অভিনয় করেছেন তিনি।
২০১১ সালে তিনি হরর-থ্রিলার চলচ্চিত্র রাগিনী এমএমএস-এ কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেছিলেন। তিনি ইউনিনর, ম্যাকডোনাল্ডস, ভিডিওকন মোবাইল ফোন এবং সনি পিক্স প্রোমোর মতো কয়েকটি ভারতীয় টেলিভিশন বিজ্ঞাপনেও উপস্থিত হয়েছেন। মোতিওয়ালাকে ছয় বছর ধরে শ্যামক দাবর প্রশিক্ষণ দিয়েছেন।[১]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]কাইনাজ ২০১৩ সালের ২৮ নভেম্বর একটি পার্সি অনুষ্ঠানে উর্বক্ষ ডক্টরের সঙ্গে বিয়ে করেন। ২০১৬ সালে তাদের একটি কন্যা সন্তানের জন্ম হয়।[৩][৪]
চলচ্চিত্রের তালিকা
[সম্পাদনা]| বছর | চলচ্চিত্র | ভূমিকা | মন্তব্য |
|---|---|---|---|
| ২০০৯ | ওয়েক আপ সিড | তানিয়া লাথিয়া | অভিষেক চলচ্চিত্র |
| ২০১০ | পাঠশালা | শৈলী | |
| ২০১১ | রাগিনী এমএমএস | রাগিনী | |
| ২০১২ | চলো ড্রাইভার | তানিয়া মালহোত্রা | |
| ২০১৪ | রাগিনী এমএমএস ২ | রাগিনী | ক্ষণিক চরিত্রাভিনয় |
| বুচাম্মা বুচোদু | শ্রাবণী | তেলুগু চলচ্চিত্র |
টেলিভিশন
[সম্পাদনা]| বছর | ধারাবাহিক | ভূমিকা | মন্তব্য |
|---|---|---|---|
| ২০১১ | কিসমত | তানিয়া / জুলেখা কবির খান | নবাব কবির মোবারক খানের মেয়ে |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "30 Facts About Kainaz Motivala"। The Times of India। সংগ্রহের তারিখ ২ মে ২০১৬।
- ↑ "Chat: Kainaz Motivala from Ragini MMS"। ১ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০২২।
- ↑ "Ragini MMS actress Kainaz Motivala gets married"।
- ↑ "Sayali Bhagat and Kainaz Motivala hitched"।