বিষয়বস্তুতে চলুন

কা'ব ইবনে যুহাইর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কা'ব বিন যুহাইর (আরবি: كعب بن زهير) ছিলেন সপ্তম শতাব্দির একজন  আরব কবি। তিনি ইসলামের নবি মুহাম্মাদ (স.) এর একজন সাহাবি। তিনি মক্কা বিজয়ের পরে মদিনায় ইসলাম গ্রহণ করেন। তিনি মুহাম্মদ (স.) কে নিয়ে রচিত বিখ্যাত কাসিদা "বানাত সু'আদ" এর রচয়িতা। যাকে "কাসিদায়ে বুরদাহ" (চাদরের কবিতা) ও বলা হয়।কেননা ইসলাম গ্রহণের পূর্বে মুহাম্মদ (স.) কে নিয়ে ব্যাঙ্গাত্মক কবিতা লিখলেও ভাই "বুযাইর" সহ ইসলাম গ্রহণের পর তিনি মুহাম্মদ (স.) কে নিয়ে প্রশংসাসূচক কবিতা বা কাসিদা রচনা করেন। এতে তাঁর প্রতি খুশি হয়ে মুহাম্মদ (স.) তাঁকে নিজের চাদর উপহারস্বরুপ পরিয়ে দেন। তাঁর পিতা "যুহাইর বিন আবি সুলমা" ও বিখ্যাত কবি ছিলেন। তাঁর ভাই "বুযাইর" ও কবি এবং সাহাবি ছিলেন। মহানবী (সা.)-এর দেওয়া সেই পবিত্র চাদরটি পরবর্তীতে উমাইয়া ও আব্বাসীয় খলিফাদের কাছে সংরক্ষিত ছিল এবং বর্তমানে এটি তুরস্কের ইস্তাম্বুলে "টপকাপি প্যালেস মিউজিয়ামে" সংরক্ষিত রয়েছে। তিনি ২৬ হিজরিতে (৬৬২ খ্রিস্টাব্দে) মদিনায় মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]

পুস্তক বিবরণী

[সম্পাদনা]
  • Penzer, Norman Mosley. "The Harem", Chapter XI
  • The Burda of Hadrat Ka'b bin Zuhair
  •  "Kaab ibn Zuhair" New International Encyclopedia। ১৯০৫। {{বিশ্বকোষ উদ্ধৃতি}}: উদ্ধৃতিতে খালি অজানা প্যারামিটার রয়েছে: |HIDE_PARAMETER= (সাহায্য)[[Category:উইকিপিডিয়া নিবন্ধ যাতে নিউ ইন্টারন্যাশনাল এনসাইক্লোপিডিয়া থেকে একটি উদ্ধৃতি অন্তর্ভুক্ত করা হয়েছে]]