কল্যাণ বন্দ্যোপাধ্যায়
কল্যাণ ব্যানার্জী | |
|---|---|
![]() | |
| শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সাংসদ | |
| কাজের মেয়াদ ২০০৯ – বর্তমান | |
| পূর্বসূরী | সন্তশ্রী চ্যাটার্জি |
| আসানসোল বিধানসভা কেন্দ্রের বিধায়ক | |
| কাজের মেয়াদ ২০০১ – ২০০৬ | |
| পূর্বসূরী | তাপস ব্যানার্জী |
| উত্তরসূরী | প্রতিভারঞ্জন মুখার্জী |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ৪ জানুয়ারি ১৯৫৭ আসানসোল, পশ্চিমবঙ্গ, ভারত |
| রাজনৈতিক দল | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস |
| দাম্পত্য সঙ্গী | ছবি ব্যানার্জী |
| সন্তান | ২ |
| প্রাক্তন শিক্ষার্থী | বাঁকুড়া সম্মিলনী কলেজ রাঁচি ল কলেজ |
কল্যাণ ব্যানার্জী হলেন একজন ভারতীয় আইনজীবী ও রাজনীতিবিদ যিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজনীতির সাথে যুক্ত। তিনি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বর্তমান সাংসদ। তিনি ১৯৮১ সাল থেকে কলকাতা হাইকোর্টে ওকালতি করছেন।[১][২]
প্রারম্ভিক জীবন ও শিক্ষা
[সম্পাদনা]কল্যাণ ব্যানার্জী ১৯৫৭ সালের ৪ জানুয়ারি জন্মগ্রহণ করেন।[১][২] তার বাবার নাম ভোলানাথ ব্যানার্জী ও মায়ের নাম শিবানী ব্যানার্জী। কল্যাণ ব্যানার্জী বাঁকুড়া সম্মিলনী কলেজ ও রাঁচি ল কলেজে পড়াশোনা করেছেন।
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]কল্যাণ ব্যানার্জী ২০০১ সালে আসানসোল থেকে পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য হিসেবে নির্বাচিত হন।[৩] এরপর তিনি ২০০৯ সালে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সাংসদ হিসেবে নির্বাচিত হন।[৪] ২০১৪ সালে তিনি দ্বিতীয়বারের মত শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সাংসদ হিসেবে নির্বাচিত হন।[৫] ২০১৯ সালে তিনি টানা তৃতীয়বারের মত শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সাংসদ হিসেবে নির্বাচিত হন।।[৬]। ২০২৪ সালে তিনি টানা চতুর্থবারের মতো শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সাংসদ হিসেবে নির্বাচিত হন
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]কল্যাণ ব্যানার্জী ১৯৮৩ সালের ১২ আগস্ট ছবি ব্যানার্জীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন।[১][২] তাদের এক পুত্র ও এক কন্যা আছে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "Banerjee, Shri Kalyan"। www.loksabhaph.in। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৯।
- 1 2 3 "Shri Kalyan Banerjee"। www.india.gov.in। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "General Elections, India, 2001, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ)। Constituency-wise Data, AC No 145। Election Commission। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০১৪।
- ↑ "General Elections, 2009 - Constituency Wise Detailed Results" (পিডিএফ)। West Bengal। Election Commission of India। ১১ আগস্ট ২০১৪ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৪।
- ↑ "General Elections 2014 - Constituency Wise Detailed Results" (পিডিএফ)। West Bengal। Election Commission of India। ২৩ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৬।
- ↑ "ভারতে সাধারণ নির্বাচন ২০১৯-এর ফলাফল"। বিবিসি বাংলা। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১৯।
- জীবিত ব্যক্তি
- ১৯৫৭-এ জন্ম
- হুগলি জেলার ব্যক্তি
- পঞ্চদশ লোকসভার সদস্য
- ষোড়শ লোকসভার সদস্য
- সপ্তদশ লোকসভার সদস্য
- পশ্চিমবঙ্গের আইনজীবী
- ২০শ শতাব্দীর ভারতীয় আইনজীবী
- ২০শ শতাব্দীর ভারতীয় রাজনীতিবিদ
- পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের রাজনীতিবিদ
- পশ্চিমবঙ্গের লোকসভা সদস্য
- ভারতীয় হিন্দু
- পশ্চিমবঙ্গের ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজনীতিবিদ
- পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য ২০০১-২০০৬
- অষ্টাদশ লোকসভার সদস্য
- ২১শ শতাব্দীর ভারতীয় আইনজীবী
