কলিন ম্যাককুল
| ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| পূর্ণ নাম | কলিন লেসলি ম্যাককুল | |||||||||||||||||||||||||||||||||||||||
| জন্ম | ৯ ডিসেম্বর ১৯১৬ প্যাডিংটন, নিউ সাউথ ওয়েলস, অস্ট্রেলিয়া | |||||||||||||||||||||||||||||||||||||||
| মৃত্যু | ৫ এপ্রিল ১৯৮৬ (বয়স ৬৯) কনকর্ড, নিউ সাউথ ওয়েলস, অস্ট্রেলিয়া | |||||||||||||||||||||||||||||||||||||||
| ব্যাটিংয়ের ধরন | ডানহাতি | |||||||||||||||||||||||||||||||||||||||
| বোলিংয়ের ধরন | ডানহাতি লেগ স্পিন | |||||||||||||||||||||||||||||||||||||||
| ভূমিকা | অল-রাউন্ডার | |||||||||||||||||||||||||||||||||||||||
| আন্তর্জাতিক তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
| জাতীয় দল | ||||||||||||||||||||||||||||||||||||||||
| টেস্ট অভিষেক (ক্যাপ ১৬৬) | ২৯ মার্চ ১৯৪৬ বনাম নিউজিল্যান্ড | |||||||||||||||||||||||||||||||||||||||
| শেষ টেস্ট | ৩ মার্চ ১৯৫০ বনাম দক্ষিণ আফ্রিকা | |||||||||||||||||||||||||||||||||||||||
| ঘরোয়া দলের তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
| বছর | দল | |||||||||||||||||||||||||||||||||||||||
| ১৯৩৯/৪০-১৯৪০/৪১ | নিউ সাউথ ওয়েলস | |||||||||||||||||||||||||||||||||||||||
| ১৯৪৫/৪৬-১৯৫২/৫৩ | কুইন্সল্যান্ড বুলস | |||||||||||||||||||||||||||||||||||||||
| ১৯৫৬-১৯৬০ | সমারসেট | |||||||||||||||||||||||||||||||||||||||
| খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ক্রিকইনফো, ২৮ জুলাই ২০১৭ | ||||||||||||||||||||||||||||||||||||||||

কলিন লেসলি ম্যাককুল (ইংরেজি: Colin McCool; জন্ম: ৯ ডিসেম্বর, ১৯১৬ - মৃত্যু: ৫ এপ্রিল, ১৯৮৬) নিউ সাউথ ওয়েলসের প্যাডিংটনে জন্মগ্রহণকারী বিখ্যাত অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ঘরোয়া প্রথম-শ্রেণীর ক্রিকেটে নিউ সাউথ ওয়েলস ও কুইন্সল্যান্ড এবং ইংরেজ কাউন্টি ক্রিকেটে সমারসেটের প্রতিনিধিত্ব করেছেন তিনি। ১৯৪৬ থেকে ১৯৫০ সময়কালে অস্ট্রেলিয়া দলের পক্ষে ১৪ টেস্টে অংশ নিয়েছেন কলিন ম্যাককুল। দলে তিনি মূলতঃ অল-রাউন্ডার ছিলেন। রাউন্ড আর্মের ভঙ্গীমায় লেগ স্পিন ও গুগলি বল ছুঁড়তেন। নিচেরসারির ব্যাটসম্যান হিসেবে স্পিন বোলিংয়ের বিপক্ষে স্কয়ার এলাকা দিয়ে কার্যকরী রান সংগ্রাহক ছিলেন।[১]
খেলোয়াড়ী জীবন
[সম্পাদনা]১৯৪৬ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে তার টেস্ট অভিষেক ঘটে। নিজস্ব দ্বিতীয় বলেই উইকেট লাভ করেন তিনি।[১] ১৯৪৮ সালে ডোনাল্ড ব্র্যাডম্যানের নেতৃত্বাধীন ‘অপরাজেয়’ দলের ইংল্যান্ড সফরে দলের অন্যতম সদস্য মনোনীত হলেও আঘাতের কারণে টেস্ট সিরিজের কোনটিতেই অংশ নিতে পারেননি।[১] ১৯৪৯-৫০ মৌসুমে দক্ষিণ আফ্রিকা সফরে চমৎকার ক্রীড়াশৈলী প্রদর্শনের পর পরবর্তী দুই মৌসুমে খেলার সুযোগ কম পেয়েছেন।
কাউন্টি ক্রিকেট
[সম্পাদনা]১৯৫৩ সালে পেশাদারী পর্যায়ে ল্যাঙ্কাশায়ার লীগে খেলার জন্য চুক্তিতে স্বাক্ষর করেন।[২] তিনি স্বদেশী লেগ স্পিনার ব্রুস ডুল্যান্ডের পরিবর্তে ইস্ট ল্যাঙ্কাশায়ারে যোগ দেন।[২] তিন বছর পর সমারসেট কাউন্টি ক্রিকেট ক্লাব ম্যাককুলকে অন্তর্ভুক্ত করে। মাঝারিসারির ব্যাটসম্যান হিসেবে সেখানে তিনি সফলতা পান। পাঁচ মৌসুম খেলেন ও ১৮৯২ সালের পর কাউন্টি চ্যাম্পিয়নশীপে ক্লাবটি স্বর্ণালী শিখরে আরোহণ করে।[৩]
অবসর
[সম্পাদনা]১৯৬০ সালে সমারসেটে খেলার পর ক্রিকেট থেকে অবসর নেন। ঐ মৌসুমে তিনি ১,২২২ রান ও ২৯ উইকেট পেয়েছিলেন।[৪][৫] অস্ট্রেলিয়ায় ফিরে আসার পর বাজার তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করেন।[১] ৫ এপ্রিল ১৯৮৬ তারিখে নিউ সাউথ ওয়েলসের কনকর্ডে তার দেহাবসান ঘটে।[১]
টেস্টে অবদান
[সম্পাদনা]| ব্যাটিং[৬] | বোলিং[৭] | ||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|
| প্রতিপক্ষ | খেলা | রান | গড় | সর্বোচ্চ | ১০০/৫০ | রান | উইকেট | গড় | ইনিংসে সেরা |
| ইংল্যান্ড | ৫ | ২৭২ | ৫৪.৪০ | ১০৪* | ১/১ | ৪৯১ | ১৮ | ২৭.১৭ | ৫/৪৪ |
| ভারত | ৩ | ৪৬ | ১৫.৩৩ | ২৭ | ০/০ | ১৯৯ | ৪ | ৪৯.৭৫ | ৩/৭১ |
| নিউজিল্যান্ড | ১ | ৭ | ৭.০০ | ৭ | ০/০ | ০ | ১ | ০.০০ | ১/০ |
| দক্ষিণ আফ্রিকা | ৫ | ১৩৪ | ৩৩.৫০ | ৪৯ | ০/০ | ২৬৮ | ১৩ | ২০.৬১ | ৫/৪১ |
| সর্বমোট | ১৪ | ৪৫৯ | ৩৫.৩০ | ১০৪* | ১/১ | ৯৫৮ | ৩৬ | ২৬.৬১ | ৫/৪১ |
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 4 5 Pollard, Jack (১৯৮৮)। Australian cricket: The Game and the Players। Sydney: Angus & Robertson। পৃ. ৬৮৫–৬৮৭। আইএসবিএন ০-২০৭-১৫২৬৯-১।
- 1 2 "East Lancashire: Professionals: Lancashire League.com"। CricketArchive। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০০৭।
- ↑ Hill, Eric (১৯৮৬)। Swanton, E. W. (সম্পাদক)। Barclays World of Cricket: The game from A to Z (3rd সংস্করণ)। London: Willow। পৃ. ৪৪৮। আইএসবিএন ০-০০-২১৮১৯৩-২।
- ↑ "Somerset in 1960"। Wisden Cricketers' Almanack (1961 সংস্করণ)। John Wisden & Co। পৃ. ৫৩৪।
- ↑ "First-Class Matches played by Colin McCool (251)"। CricketArchive। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০০৭।
- ↑ "Statsguru — CL McCool — Test matches — Batting analysis"। Cricinfo। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০০৮।
- ↑ "Statsguru — CL McCool — Test Bowling — Bowling analysis"। Cricinfo। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০০৮।
আরও দেখুন
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইএসপিএনক্রিকইনফোতে কলিন ম্যাককুল (ইংরেজি)
- ক্রিকেটআর্কাইভে কলিন ম্যাককুল (সদস্যতা প্রয়োজনীয়) (ইংরেজি)
- ১৯১৬-এ জন্ম
- ১৯৮৬-এ মৃত্যু
- অপরাজেয় (ক্রিকেট)
- অস্ট্রেলীয় ক্রিকেটার
- অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেটার
- কমনওয়েলথ একাদশের ক্রিকেটার
- কুইন্সল্যান্ডের ক্রিকেটার
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে অস্ট্রেলীয় পাইলট
- নিউ সাউথ ওয়েলসের ক্রিকেটার
- সমারসেটের ক্রিকেটার
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে রয়্যাল অস্ট্রেলিয়ান এয়ার ফোর্সের কর্মকর্তা
- সিডনি থেকে আগত ক্রিকেটার
- নর্থ ভার্সাস সাউথের ক্রিকেটার
- ১৯৪৬ থেকে ১৯৬৮ সময়কালীন ইংরেজ ক্রিকেটার
- রয়্যাল অস্ট্রেলিয়ান এয়ার ফোর্সের কর্মকর্তা