কলম্বীয় অলিম্পিক কমিটি
| দেশ/অঞ্চল | |
|---|---|
| কোড | COL |
| প্রতিষ্ঠিত | ১৯৩৬ |
| স্বীকৃত | ১৯৩৯ |
| মহাদেশীয় সংস্থা | পিএএসও |
| সদর দপ্তর | বোগোতা, কলম্বিয়া |
| সভাপতি | চিরো সোলানো উর্তাদো |
| মহাসচিব | আনা এদুমে কামাচো |
| ওয়েবসাইট | olimpicocol |
কলম্বীয় অলিম্পিক কমিটি (স্পেনীয়: Comité Olímpico Colombiano; এছাড়াও সংক্ষেপে আইওসি কোড সিওএল দ্বারা পরিচিত) হলো কলম্বিয়ার জাতীয় অলিম্পিক কমিটি। এই সংস্থাটির ১৯৩৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে; প্রতিষ্ঠার ৩ বছর পর ১৯৩৯ সালে আন্তর্জাতিক সংস্থা আন্তর্জাতিক অলিম্পিক কমিটির স্বীকৃতি লাভ করেছে।[১] এই সংস্থার সদর দপ্তর কলম্বিয়ার বোগোতায় অবস্থিত।
বর্তমানে কলম্বীয় অলিম্পিক কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন চিরো সোলানো উর্তাদো, যিনি ২০২১ সাল হতে এই দায়িত্বে নিয়োজিত রয়েছেন; অন্যদিকে মহাসচিবের দায়িত্ব পালন করছেন আনা এদুমে কামাচো।[২]
ইতিহাস
[সম্পাদনা]১৯৩৬ সালে কলম্বিয়ার বহু-ক্রীড়ার সর্বোচ্চ সংস্থা হিসেবে কলম্বীয় অলিম্পিক কমিটি প্রতিষ্ঠিত হয়েছে। হুলিও গেরলেইন কোমেলিন এই সংস্থার প্রথম সভাপতির দায়িত্ব পালন করেছেন, যিনি ১৯৩৬ হতে ১৯৩৭ পর্যন্ত সভাপতির দায়িত্বে নিয়োজিত ছিলেন।[১]
প্রতিষ্ঠার পূর্বেই কলম্বিয়া ১৯০০ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করার মাধ্যমে অলিম্পিক গেমসে অভিষেক করেছে; অন্যদিকে, ২০১০ শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণ করার মাধ্যমে প্রথমবারের মতো শীতকালীন অলিম্পিক গেমসে অংশগ্রহণ করেছে।[৩]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 Olympedia – Colombia [অলিম্পিডিয়া – কলম্বিয়া]। olympedia.org (ইংরেজি ভাষায়)। অলিম্পিডিয়া। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২৪।
{{ওয়েব উদ্ধৃতি}}: অবৈধ|script-title=: উপসর্গ অনুপস্থিত (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - ↑ Colombia [কলম্বিয়া]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২৪।
{{ওয়েব উদ্ধৃতি}}: অবৈধ|script-title=: উপসর্গ অনুপস্থিত (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - ↑ Olympic Countries [অলিম্পিক দেশ]। sports-reference.com (ইংরেজি ভাষায়)। স্পোর্টস রেফারেন্স। ১৯ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২৪।
{{ওয়েব উদ্ধৃতি}}: অবৈধ|script-title=: উপসর্গ অনুপস্থিত (সাহায্য)
বহিঃসংযোগ
[সম্পাদনা]- দাপ্তরিক ওয়েবসাইট (ইংরেজি)
- এএনওসিতে কলম্বীয় অলিম্পিক কমিটি (ইংরেজি)
- অলিম্পিডিয়ায় কলম্বীয় অলিম্পিক কমিটি (ইংরেজি)
- অলিম্পিক.কমে কলম্বীয় অলিম্পিক কমিটি (ইংরেজি)