কর্মা দাজানি
কর্মা দাজানি | |
|---|---|
| জন্ম | |
| মাতৃশিক্ষায়তন | আমেরিকান ইউনিভার্সিটি অফ বৈরুত (বিএস) জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় (পিএইচডি) |
| বৈজ্ঞানিক কর্মজীবন | |
| কর্মক্ষেত্র | গণিত |
| প্রতিষ্ঠানসমূহ | উট্রেখট বিশ্ববিদ্যালয় |
| ডক্টরেট উপদেষ্টা | ই. আর্থার রবিনসন জুনিয়র |
কর্মা দাজানি একজন লেবানিজ-ডাচ গণিতবিদ, যাঁর গবেষণার আগ্রহের বিষয়ের মধ্যে রয়েছে আর্গোডিক তত্ত্ব ও সম্ভাবনা তত্ত্ব এবং সংখ্যা তত্ত্বে তাদের প্রয়োগ।[১] তিনি ইউট্রেখট বিশ্ববিদ্যালয়ের গণিতের একজন সহযোগী অধ্যাপক।[২]
শিক্ষা ও কর্মজীবন
[সম্পাদনা]দাজানি লেবাননে জন্মগ্রহণ করেন,[৩] এবং আমেরিকান ইউনিভার্সিটি অফ বৈরুতে[৪] স্নাতক ডিগ্রি অর্জন করেন। প্রথমে তিনি চিকিৎসাবিজ্ঞান নিয়ে পড়াশোনা শুরু করেছিলেন কিন্তু এক বছর পর বিষয় পরিবর্তন করে গণিতে চলে যান।[৩]
লেবাননের গৃহযুদ্ধের কারণে, তিনি এবং তাঁর পরিবার মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান,[৩] সেখানে তিনি ১৯৮৯ সালে জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।[৫] তিনি আবার বিষয় পরিবর্তন করেন, ফাংশনাল অ্যানালাইসিস দিয়ে শুরু করে গ্রাফ থিওরি চেষ্টা করলেও শেষ পর্যন্ত আরগডিক থিওরি নিয়ে কাজ করেন।[৩] তাঁর গবেষণাপত্রের শিরোনাম ছিল ভারযুক্ত সহচক্রের একযোগে পুনরাবৃত্তি, (ইংরেজি: Simultaneous Recurrence of Weighted Cocycles)। তিনি ই. আর্থার রবিনসন জুনিয়রের তত্ত্বাবধানে গবেষণা করেন।[৫] তাঁর পূর্ববর্তী উপদেষ্টা, ড্যানিয়েল উলম্যান, আরগডিক থিওরি থেকে নিজের আগ্রহ সরিয়ে নেওয়ায় দাজানি উপদেষ্টা হিসেবে আর্থার রবিনসনের কাছে কাজ করেন।[৩] জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী থাকাকালীন, দাজানি দু'বার বিশ্ববিদ্যালয়ের গণিতে টেলর পুরস্কার জিতেছিলেন।[৬]
ডক্টরেট সম্পন্ন করার পর, তিনি মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়, কলেজ পার্ক এবং চ্যাপেল হিলের উত্তর ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ে পোস্টডক্টরাল গবেষক ছিলেন।[৩] তিনি আলাবামা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন।[৩][৪] একজন ডাচ গণিতবিদ, কর ক্রাইক্যাম্পকে বিয়ে করার পর, তিনি ডেলফট প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একজন ভিজিটিং শিক্ষক হিসেবে যোগদান করেন এবং তারপর ইউট্রেখট বিশ্ববিদ্যালয়ে যোগ দেন।[৩] তিনি ইউট্রেখটে ২৫ বছর ধরে একমাত্র মহিলা গণিত অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন।[১]
বই
[সম্পাদনা]স্বামী কর ক্রাইক্যাম্পের সাথে, দাজানি সংখ্যার আর্গোডিক তত্ত্ব (ইংরেজি: Ergodic Theory of Numbers) বইটির লেখিকা, ২০০২ সালে ম্যাথমেটিক্যাল অ্যাসোসিয়েশন অফ আমেরিকা তাদের কারুস ম্যাথমেটিক্যাল মনোগ্রাফস -এর ২৯তম খণ্ড হিসেবে এটি প্রকাশ করেছিল।[৭] ১৯৯৬ সালে গণিতে নারীদের জন্য একটি গ্রীষ্মকালীন প্রোগ্রামে দাজানির দেওয়া একটি কোর্স থেকে বইটি লেখা হয়েছিল।[৮]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 van den Wegen, Marieke; Martínez i Sellarès, Mireia (৬ নভেম্বর ২০১৯), "Karma Dajani, interview", EGMOnd aan Zee Netherlands 2020, European Girls' Mathematical Olympiad, সংগ্রহের তারিখ ২ মার্চ ২০২০
- ↑ "Dr. K. (Karma) Dajani", Employees, Utrecht University, সংগ্রহের তারিখ ২ মার্চ ২০২০
- 1 2 3 4 5 6 7 8 van den Wegen, Marieke; Martínez i Sellarès, Mireia (৩০ অক্টোবর ২০১৯), "Karma Dajani, her life", EGMOnd aan Zee Netherlands 2020, European Girls' Mathematical Olympiad, সংগ্রহের তারিখ ২ মার্চ ২০২০
- 1 2 Author biography from Ergodic Theory of Numbers, p. 195
- 1 2 গণিত উদ্ভববিজ্ঞান প্রকল্পে কর্মা দাজানি
- ↑ Student prizes in mathematics, George Washington University, ২০ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত, সংগ্রহের তারিখ ২ মার্চ ২০২০
- ↑ Reviews of Ergodic Theory of Numbers:
- Komatsu, Takao, zbMATH, জেবিএল 1033.11040
{{citation}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: শিরোনামহীন সাময়িকী (লিঙ্ক) - Ward, Thomas (২০০৩), Mathematical Reviews, এমআর 1917322
{{citation}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: শিরোনামহীন সাময়িকী (লিঙ্ক) - Walsh, Jim (মার্চ ২০০৩), "Review", MAA Reviews, Mathematical Association of America, ২৬ মে ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত, সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০২৬
- Boyd, David W. (আগস্ট–সেপ্টেম্বর ২০০৪), The American Mathematical Monthly, ১১১ (7): ৬৩৩–৬৩৬, ডিওআই:10.2307/4145181, জেস্টোর 4145181
{{citation}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: শিরোনামহীন সাময়িকী (লিঙ্ক)
- Komatsu, Takao, zbMATH, জেবিএল 1033.11040
- ↑ Ward (2003)।