বিষয়বস্তুতে চলুন

কম্বোডিয়া জাতীয় ব্যাংক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কম্বোডিয়া জাতীয় ব্যাংক
ធនាគារជាតិនៃកម្ពុជា


নমপেনে সদর দপ্তর
প্রধান কার্যালয়দাউন পেন ডিসট্রিক্ট, নম পেন, কম্বোডিয়া
প্রতিষ্ঠিত২৩ ডিসেম্বর ১৯৫৪; ৭১ বছর আগে (1954-12-23)
মালিকানা১০০% রাষ্ট্রীয় মালিকানাধীন[]
গভর্নরডাঃ চিয়া সেরে
এর কেন্দ্রীয় ব্যাংককম্বোডিয়া
মুদ্রাকম্বোডীয় রিয়েল
KHR (আইএসও ৪২১৭)
সঞ্চয়৬,৭৬০ মিলিয়ন মার্কিন ডলার[]
ওয়েবসাইটwww.nbc.org.kh\

কম্বোডিয়া জাতীয় ব্যাংক (খ্‌মের: ធនាគារជាតិនៃកម្ពុជា) হল কম্বোডিয়ার কেন্দ্রীয় ব্যাংক। কম্বোডিয়া ফ্রান্সের থেকে স্বাধীনতা লাভের পর ১৯৫৪ সালে ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়।[] এটি ইনস্টিটিউট ডি'এমিশন ডেস এটাটস ডু ক্যাম্বোজ, ডু লাওস এট ডু ভিয়েতনামের কার্যক্রম অধিগ্রহণ করে।[] কেন্দ্রীয় ব্যাংক হিসেবে ব্যাংকটির প্রাথমিক দায়িত্বের মধ্যে রয়েছে মুদ্রানীতি ও বিনিময় নীতি পরিচালনা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ এবং জাতীয় মুদ্রা রিয়েল ইস্যু ও নিয়ন্ত্রণ। []

গণতান্ত্রিক কম্পুচিয়ার সময় অর্থাৎ ১৯৭৫ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রম বন্ধ ছিল। ১৯৭৯ সালের অক্টোবর মাসে কেন্দ্রীয় ব্যাংক পুনঃপ্রতিষ্ঠিত হয়।[] এটি "রেড ব্যাংক" বা "ব্যাঙ্ক রুজ" নামে পরিচিত ছিল,[] এবং ১৯৭৯ থেকে ১৯৯২ সাল পর্যন্ত অর্থাৎ কম্পুচিয়া গণপ্রজাতন্ত্রী কালে "পিপলস ব্যাংক অব কম্পুচিয়া" নামে পরিচিত ছিল।

ইতিহাস

[সম্পাদনা]

স্বাধীনতার পর কম্বোডিয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠা

[সম্পাদনা]

১৯৫৪ সালের ২৩ ডিসেম্বর কম্বোডিয়া জাতীয় ব্যাংক প্রতিষ্ঠিত হয়, যখন দেশটি ফরাসি প্রটেক্টরেট থেকে স্বাধীনতা লাভ করে। প্রতিষ্ঠার সময়ে ব্যাংকটি ২৫.৩৯০৫ মিলিগ্রাম ওজনের সূক্ষ্ম স্বর্ণমানের একটি জাতীয় মুদ্রা প্রকাশ করে। মুদ্রাটি ব্যাংকের নিজস্ব স্বর্ণ এবং বিদেশী মুদ্রায় থাকা সম্পদ দ্বারা সুরক্ষিত ছিল।[] এইভাবে এটি সাংকুমের একটি মিশ্র অর্থনীতি উদ্যোগ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।[]

কম্বোডিয়ার গৃহযুদ্ধের কারণে দেশটির ব্যাংকিং ব্যবস্থাকে ভঙ্গুর করে তোলে। ১৯৭১ সালের ২৮শে অক্টোবর কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলিকে সমস্ত বৈদেশিক বিনিময় কার্যক্রম স্থগিত করার নির্দেশ দেয়। এই নির্দেশনার উদ্দেশ্য ছিল রিয়েলের জন্য একটি "নমনীয়" বিনিময় হার প্রতিষ্ঠা করা যদিও এই প্রচেষ্টা ব্যর্থ হয়।[]

খেমার রুজ কর্তৃক ধ্বংসযজ্ঞ

[সম্পাদনা]

খেমার রুজ বা তৎকালীন কম্পুচিয়ার কম্যুনিস্ট পার্টির অনুসারীরা পুঁজিবাদ এবং ধর্মকে কমিউনিজম বা সাম্যবাদ প্রতিষ্ঠার প্রধান বাঁধা মনে করতেন। ফলশ্রুতিতে, কম্বোডিয়া জাতীয় ব্যাংক ও নম পেনের ক্যাথেড্রাল ভবন দুটি খেমার রুজ কর্তৃক পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছিল।[] ১৭ এপ্রিল ১৯৭৫ সালে নম পেনের পতনের সময় খেমার রুজ কর্তৃক সংঘটিত বিস্ফোরণের ফলে ব্যাংক ভবনটির কেবল ধ্বংসাবশেষ অবশিষ্ট ছিল।

ভিয়েতনামী দখলদারিত্বের অধীনে কমিউনিস্ট শাসনামলে কেন্দ্রীয় ব্যাংক পুনঃপ্রতিষ্ঠা

[সম্পাদনা]

১৯৭৯ সালে ভিয়েতনাম কম্বোডিয়া আক্রমণ করে। এই আক্রমনের ফলে কম্বোডিয়ায় কমিউনিস্ট শাসনব্যবস্থা প্রতিষ্ঠা পায় এবং দেশটির নামকরণ করা হয় গণপ্রজাতন্ত্রী কম্পুচিয়া। এটির মুদ্রার ব্যবহার পুনঃপ্রবর্তন করার পাশাপাশি পুঁজিবাদী ব্যাংকিং ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করা হয়। যেহেতু, খেমার রুজ কম্বোডিয়া জাতীয় ব্যাংকের প্রধান কার্যালয় ভেঙে ফেলেছিল, তাই সোভিয়েত ইউনিয়নের ঋণ নিয়ে খেমার ব্যাংক অব কমার্সের উপরের তলায় কেন্দ্রীয় ব্যাংকের অস্থায়ী প্রধান কার্যালয় খোলা হয়।[] ১৯৮০-এর দশক জুড়ে কম্বোডিয়া জাতীয় ব্যাংক কেন্দ্রীয় এবং বাণিজ্যিক ব্যাংক উভয় কার্য সম্পাদন করেছিল।[]

রাজতন্ত্র এবং কেন্দ্রীয় ব্যাংকের পুনরুদ্ধার

[সম্পাদনা]

১৯৯০ সালে কম্বোডিয়ার জন্য একটি নতুন কেন্দ্রীয় ব্যাংক নির্মাণের জন্য পুরাতন ভবন সংস্কারের সিদ্ধান্ত হয়। ১৯৯৩ সালের সাধারণ নির্বাচনের পর কম্বোডিয়ায় গণতন্ত্র এবং রাজতন্ত্র ফিরে আসার সাথে সাথে ধীরে ধীরে ব্যাংকিং ব্যবস্থা শক্তিশালী এবং আধুনিকীকরণ করা হয়। ২০০৩ সালে পুরাতন ভবনটি আবার সংস্কার করা হয় এবং একই স্থানে নতুন সদর দপ্তর তৈরি করা হয়।[]

পরিচালনা পর্ষদ

[সম্পাদনা]

কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনার দায়িত্ব পরিচালনা পর্ষদের উপর নাস্ত থাকে। পর্ষদের সদস্য সংখা সাত জন। সদস্যদের মধ্যে একজন গভর্নর, একজন ডেপুটি গভর্নর এবং পাঁচজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করে। একজন সদস্য সরকার প্রধানের প্রতিনিধিত্ব করেন, একজন অর্থনীতি ও অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধিত্ব করেন, একজন অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রতিনিধিত্ব করেন, একজন উচ্চশিক্ষার প্রতিনিধিত্ব করেন এবং একজন কেন্দ্রীয় ব্যাংকের কর্মীদের প্রতিনিধিত্ব করেন। বোর্ডের নেতৃত্বে থাকেন গভর্নর।[]

গভর্নরদের তালিকা
ক্র নং নাম মেয়াদ
সন সান ১৯৫৫  ১৯৬৯[]
টাচ কিম ১৯৬৯  ১৯৭০
হিং কুন্থেল ১৯৭০  ১৯৭২
সোক ছং ১৯৭২  ১৯৭৪
কেম নন ট্রাস ১৯৭৪  ১৯৭৫
অপ্রতিষ্ঠিত (১৯৭৫–১৯৭৯)
চ্যান ফিন ১৯৭৯– ১৯৮১[]
চা রিয়েং ১৯৮১–১৯৯৩
থর পেং লেথ ১৯৯৩– ১৯৯৮[]
চিয়া চান্তো ১৯৯৮ – ২০২৩[]
১০ চিয়া সেরে ২০২৩ – বর্তমান[]

শাখা অফিস

[সম্পাদনা]

কম্বোডিয়া জাতীয় ব্যাংকের সদর দপ্তর রাজধানী শহর নমপেনে অবস্থিত এবং দেশের বিভিন্ন প্রদেশে ব্যাংকটির ২১টি শাখা রয়েছে।[১০]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 Weidner, Jan (২০১৭)। "The Organisation and Structure of Central Banks" (PDF)Katalog der Deutschen Nationalbibliothek
  2. 1 2 3 "History"www.nbc.org.kh
  3. National Bank of Cambodia-Brief History, http://www.nbc.org.kh/english/about_the_bank/history_of_nbc.php
  4. 1 2 3 4 5 6 7 8 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৬-০৩-০৩ তারিখে Duties & functions, NBC
  5. "Central Bank celebrates 40th anniversary"। ১০ অক্টোবর ২০১৯।
  6. Leifer, Michael (১৩ মে ২০১৩)। Dictionary of the Modern Politics of Southeast Asia। Routledge। আইএসবিএন ৯৭৮১১৩৫১২৯৪৫৩ Google Books এর মাধ্যমে।
  7. Gardere, Jean-Daniel (২৪ এপ্রিল ২০১০)। Money and Sovereignty: An Exploration of the Economic, Political and Monetary History of Cambodia। National Bank of Cambodia। আইএসবিএন ৯৭৮৯৯৯৬৩৫১১২৯ Google Books এর মাধ্যমে।
  8. 1 2 "Summary of World Broadcasts: Asia, Pacific"। British Broadcasting Corporation। ২৪ এপ্রিল ১৯৯৮ Google Books এর মাধ্যমে।
  9. "Chea Serey named first female NBC governor"Khmer Times। ৩১ জুলাই ২০২৩। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০২৩
  10. "Branches"www.nbc.org.kh

গ্রন্থপঞ্জি

[সম্পাদনা]