বিষয়বস্তুতে চলুন

কমলক্ষ্মী বিশ্বাস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কমলক্ষ্মী বিশ্বাস (জন্ম ১৯৩৭)-(মৃত্যু ৩ই সেপ্টেম্বর ২০২৫) [] হলেন পশ্চিমবঙ্গের একজন ভারতীয় রাজনীতিবিদ। তিনি উত্তর ২৪ পরগনা জেলার তফসিলি জাতি সম্প্রদায়ের জন্য সংরক্ষিত বাগদা বিধানসভা কেন্দ্র থেকে পশ্চিমবঙ্গ বিধানসভার পাঁচবারের সদস্য ছিলেন। ১৯৭৭ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তিনি প্রথমবারের মতো অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের প্রতিনিধিত্ব করে জয়লাভ করেন।[]

প্রাথমিক জীবন এবং শিক্ষা

[সম্পাদনা]

কমলক্ষ্মী পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বাগদাহয় বসবাস করেন। তিনি প্রয়াত কুটিশ্বর বিশ্বাসকে বিয়ে করেন। তিনি দশম শ্রেণীতে পড়েন এবং পরীক্ষায় উত্তীর্ণ হন।[]

কর্মজীবন

[সম্পাদনা]

কমলক্ষ্মী প্রথমবারের মতো ১৯৭৭ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের প্রতিনিধিত্ব করে জয়ী হয়ে বিধায়ক হন।[] ১৯৮১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তিনি ফরোয়ার্ড ব্লকের আসনটি ধরে রাখেন।[] পরবর্তীতে, এক মেয়াদের ব্যবধানের পর, যেখানে তিনি ১৯৮৭ সালের নির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেসের অপূর্ব লাল মজুমদারের কাছে হেরে যান। তিনি অল ইন্ডিয়া ফরোয়ার্ড ব্লকের টিকিটে টানা তিনবার জয়ী হন। তিনি ১৯৯১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ১৯৯৬ সালের বিধানসভা নির্বাচন [] এবং ২০০১ সালের বিধানসভা নির্বাচনে জয়লাভ করেন।[] ২০০১ সালে তিনি ৬১,৯৩৬ ভোট পেয়েছিলেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দুলাল চন্দ্র বারকে ২৩৭ ভোটের ব্যবধানে পরাজিত করেছিলেন।[][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "KAMALAKSHI BISWAS (AIFB ):Constituency- Bagdaha (North 24-Parganas) - Affidavit Information of Candidate"myneta.info। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২৫
  2. 1 2 3 4 "Bagdaha Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency"resultuniversity.com। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২৫
  3. "IndiaVotes AC: West Bengal 1996"IndiaVotes। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২৫
  4. "West Bengal Assembly Election Results in 2001"www.elections.in। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২৫
  5. "🗳️ Kamalakshmi Biswas S O Kutiswar, Bagdaha Assembly Elections 2001 LIVE Results | Election Dates, Exit Polls, Leading Candidates & Parties | Latest News, Articles & Statistics | LatestLY.com"LatestLY (ইংরেজি ভাষায়)। ২৭ মে ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২৫