বিষয়বস্তুতে চলুন

কবির বিন আনোয়ার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কবির বিন আনোয়ার
২৩তম মন্ত্রিপরিষদ সচিব
মন্ত্রিপরিষদ বিভাগ
কাজের মেয়াদ
১৫ ডিসেম্বর ২০২২  ৩ জানুয়ারি ২০২৩
রাষ্ট্রপতিআবদুল হামিদ
প্রধানমন্ত্রীশেখ হাসিনা
পূর্বসূরীখন্দকার আনোয়ারুল ইসলাম
উত্তরসূরীমোঃ মাহবুব হোসেন
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1964-01-01) ১ জানুয়ারি ১৯৬৪ (বয়স ৬২)
সিরাজগঞ্জ জেলা
জাতীয়তাবাংলাদেশী
প্রাক্তন শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়
পেশাসরকারি কর্মকর্তা

কবির বিন আনোয়ার একজন অবসরপ্রাপ্ত বাংলাদেশী সরকারি কর্মকর্তা যিনি ২৩তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।[][] এর আগে তিনি পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। আনোয়ার সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস -এর পরিচালনা পর্ষদের চেয়ারপারসন।[] তিনি বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন।[] তিনি অলাভজনক ইসাবেলা ফাউন্ডেশনের চেয়ারপারসন, যা তার মায়ের নামানুসারে।[][] তিনি মন্ত্রিপরিষদ সচিব হিসেবে মাত্র ১৯ দিন দায়িত্ব করেন।

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

আনোয়ার ১৯৬৪ সালের ১ জানুয়ারি পূর্ব পাকিস্তানের তৎকালীন পাবনা জেলার সিরাজগঞ্জ মহকুমায় জন্মগ্রহণ করেন। আনোয়ারের মা ছিলেন সৈয়দা ইসাবেলা, একজন উল্লেখযোগ্য লেখিকা।[] তিনি ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে স্কুলের পড়াশোনা শেষ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এলএলবি এবং স্নাতকোত্তর সম্পন্ন করেন।[]

কর্মজীবন

[সম্পাদনা]

কবির বিন আনোয়ার ১৯৮৮ সালে বিসিএস প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন।[] আনোয়ার নেদারল্যান্ডসের হেগে বাংলাদেশ দূতাবাসে প্রথম সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।[] ২০১৫ এবং ২০১৬ সালে, কবির a2i প্রোগ্রামের প্রকল্প পরিচালক ছিলেন।[] ২০১৫ সালে, মে ২০১৫-এ প্রকল্পটির জন্য ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি থেকে একটি পুরস্কার পান।[] তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক ছিলেন।[১০]

২২ মার্চ ২০১৮-এ আনোয়ারকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব এবং সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস-এর পরিচালনা পর্ষদের চেয়ারপারসন নিযুক্ত করা হয়।[][১১] তিনি ২২ জুন ২০২০-এ সিনিয়র সচিব পদে উন্নীত হন। তিনি বাংলাদেশ স্কাউটসের উন্নয়নের জন্য জাতীয় কমিটির সভাপতি এবং ৬ ডিসেম্বর ২০২০ তারিখে স্কাউটদের দ্বারা "সিলভার টাইগার" পদক লাভ করেন।[১২]

আনোয়ারকে বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নিযুক্ত করা হয় এবং তৎকালীন সভাপতি সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদের স্থলাভিষিক্ত হন।[] তিনি ২০২১ সালে জলবায়ু অভিযোজন শীর্ষ সম্মেলনে বক্তৃতা দিয়েছিলেন।[১৩] তিনি ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং -এর চেয়ারপারসন।[১৪] ১৭ মার্চ ২০২১-এ, তিনি দুই দেশের মধ্যে জলসম্পদ সমস্যা নিয়ে আলোচনা করতে ভারতের পানি সম্পদ সচিব শ্রী পঙ্কজ কুমারের সাথে দেখা করেন।[১৫] ২৫ জুন ২০২১ তারিখে, তিনি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক একেএম ওয়াহেদ উদ্দিন চৌধুরীর সাথে একটি কর্মক্ষমতা চুক্তি স্বাক্ষর করেন।[১৬] ১৫ ডিসেম্বর ২০২২ তারিখে তিনি বাংলাদেশের মন্ত্রিপরিষদ সচিব হিসেবে যোগ দান করেন।[১৭] ৩ জানুয়ারি ২০২৩ সালে তিনি সরকারি চাকুরি থেকে অবসর গ্রহণ করেন।[১৮]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. News, Somoy। "নতুন মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার | বাংলাদেশ"Somoy News। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০২২ {{ওয়েব উদ্ধৃতি}}: |শেষাংশ= প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য)
  2. "Kabir Bin Anwar promoted to post of senior secretary"Daily Sun (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২১{{সংবাদ উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  3. 1 2 3 4 5 "CEGIS :: BOT Chairperson's Profle"www.cegisbd.com। ৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২১
  4. "President | BASA"basa.org.bd। ৫ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২১
  5. "About the chairman | Isabela Foundation"isabelafoundation.org। ২১ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২১
  6. "Anisuzzaman Khan passed away"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ৯ জুন ২০২১। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২১{{সংবাদ উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  7. 1 2 "Kabir Bin Anwar made BASA President, Khalilur Rahman Secy Gen | The Asian Age Online, Bangladesh"The Asian Age (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২১{{সংবাদ উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  8. "Women to be trained to run digital centres better"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১৯ জানুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২১{{সংবাদ উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  9. "a2i project gets WSIS award for second straight year"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২১{{সংবাদ উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  10. "Microsoft signs MoU with A2i programme"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১৮ জানুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২১{{সংবাদ উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  11. "5 secretaries transferred"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। UNB। ১৫ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২১
  12. "Kabir Bin Anwar receives highest national honor of Scouts"The Business Standard (ইংরেজি ভাষায়)। ৬ ডিসেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২১
  13. Management, Ministry of Infrastructure and Water (১২ জানুয়ারি ২০২১)। "Kabir Bin Anwar - CAS 2021 at a glance - Climate Adaptation Summit 2021"www.cas2021.com (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। ৯ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২১
  14. "Board of Trustees"Institute of Water Modelling। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৯{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  15. "India-Bangladesh Water Resources Secretary Level Meeting"pib.gov.in। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২১
  16. "Water resources senior secy, BWDB DG sign APA"New Age (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২১
  17. "নতুন মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার"জাগো নিউজ। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০২২
  18. প্রতিবেদক, নিজস্ব। "কবির বিন আনোয়ার অবসরে, নতুন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ৩ জানুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০২৩