বিষয়বস্তুতে চলুন

কপাটিকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এই জলের কপাটিকাগুলি ঘূর্ণমান হাতল দ্বারা পরিচালিত হয়।

যন্ত্রকৌশলের আলোচনায় কপাটিকা বলতে এমন একটি যন্ত্রকে বোঝায়, যার দ্বারা সাধারণত নলের (বা অন্য কোনও বদ্ধ স্থানের) ভেতরে অবস্থিত বিভিন্ন গমনপথের মুখ খুলে, বন্ধ করে বা সেগুলিতে আংশিকভাবে বাধা দিয়ে প্রবাহী পদার্থের (বায়বীয়/গ্যাস, তরল, তরলীকৃত কঠিন পদার্থ বা অর্ধতরল তথা স্লারি) প্রবাহের হার নির্দিষ্ট মাত্রায় বজায় রাখা হয় বা নিয়ন্ত্রণ করা হয়। কপাটিকাগুলি প্রযুক্তিগতভাবে প্রবাহী নলব্যবস্থার সাজসরঞ্জামের অংশ হলেও এগুলিকে সাধারণত একটি পৃথক ধরনের যন্ত্র হিসেবে আলোচনা করা হয়। একটি খোলা কপাটিকাতে প্রবাহী পদার্থ উচ্চ চাপ অঞ্চল থেকে নিম্ন চাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। এগুলি বৈদ্যুতিন (ইলেকট্রনীয়), সংনমিত বায়ুচালিত বা হস্তচালিত হতে পারে। বিভিন্ন নকশা ও আকারের কপাটিকা আছে, যেমন প্রজাপতি কপাটিকা, মধ্যচ্ছদা কপাটিকা, গুলি কপাটিকা, গোলক কপাটিকা, দ্বার কপাটিকা, সূঁচালো কপাটিকা, ছিপি কপাটিকা, আসন কপাটিকা ও নাটাই কপাটিকা।[]

সবচেয়ে সরল ও অতি প্রাচীন কপাটিকার উদাহরণ হল একটি মুক্তভাবে ঝুলন্ত ঝাপ (ফ্ল্যাপ), যা এক দিকে প্রবাহীর (গ্যাস বা তরল) প্রবাহকে বাধা দেওয়ার জন্য নীচের দিকে নেমে আসে, কিন্তু যখন প্রবাহ বিপরীত দিকে প্রবাহিত হয়, তখন প্রবাহ নিজেই সেটিকে উপরে ঠেলে দেয়। একে একমুখী কপাটিকা বলা হয়, কারণ এটি কেবল এক দিকে প্রবাহকে বাধা দেয়। দ্বার কপাটিকাতে একটি অবরোধক দ্বার থাকে যা দিয়ে প্রবাহকে সম্পূর্ণ খোলা বা বন্ধ করা যায়। গুলি কপাটিকাতে নলের মধ্যে ছিদ্রযুক্ত ছোট গুলি বা বল বসানো থাকে, এবং বলটিকে ঘুরিয়ে ছিদ্রের ভেতর দিয়ে প্রবাহের হার নিয়ন্ত্রণ করা হয়। আধুনিক নিয়ন্ত্রণ কপাটিকাগুলি চাপ নিয়ন্ত্রণ করতে পারে বা নিম্নগামী প্রবাহকে নিয়ন্ত্রণ করতে পারে এবং অত্যাধুনিক স্বয়ংক্রিয় ব্যবস্থাতে কাজ করতে পারে।

কপাটিকার অনেক ব্যবহার রয়েছে, যার মধ্যে রয়েছে সেচের জন্য জলপ্রবাহ নিয়ন্ত্রণ, শিল্প প্রক্রিয়াগুলি নিয়ন্ত্রণের জন্য শিল্পখাতে ব্যবহার, আবাসিক ব্যবহার, যেমন থালা-বাসন এবং কাপড় ধোয়ার যন্ত্র এবং বাড়িতে ব্যবহৃত পানির কলগুলি চালু/বন্ধ ও চাপ নিয়ন্ত্রণ করা। সামরিক ও পরিবহন খাতেও কপাটিকা ব্যবহার করা হয়। তাপন, বায়ুসঞ্চালন ও শীতাতপ নিয়ন্ত্রণ নলব্যবস্থা এবং অন্যান্য বায়ুমণ্ডল-নিকটবর্তী বায়ু প্রবাহের ক্ষেত্রে কপাটিকাকে বায়ুপ্রবাহ দ্বার কপাটিকা (ড্যাম্পার) বলা হয়। তবে সংনমিত বায়ুপ্রবাহ ব্যবস্থায় যেসব কপাটিকা ব্যবহার করা হয় , তাদের মধ্যে সবচেয়ে সাধারণ ধরনটি হল বল কপাটিকা।

চিত্রসম্ভার

[সম্পাদনা]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Carl Schaschke (২০১৪), A Dictionary of Chemical Engineering, Oxford University Press, পৃ. ৩৯৭

বহিঃসংযোগ

[সম্পাদনা]

টেমপ্লেট:Plumbingটেমপ্লেট:Piston engine configurations