কনস্ট্যান্স বেনেট

কনস্ট্যান্স ক্যাম্পবেল বেনেট (ইংরেজি: Constance Campbell Bennett; জন্ম: ২২ অক্টোবর ১৯০৪ - [২৪ জুলাই ১৯৬৫) ছিলেন একজন মার্কিন অভিনেত্রী। তিনি বিংশ শতাব্দীর বিশ ও ত্রিশের দশকে হলিউডের প্রধান নারী তারকা ছিলেন। ত্রিশের দশকে তিনি হলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক গ্রহীতা ও সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী হয়ে ওঠেন। পর্দায় তাকে প্রায়ই উচ্চবিত্ত তরুণী হিসেবে দেখা যেত। ত্রিশের দশকের শুরুতে তিনি মেলোড্রামার দিকে মনোযোগী থাকলেও ত্রিশের দশকের শেষের দিকে ও চল্লিশের দশকে তিনি হাস্যরসাত্মক চলচ্চিত্রেও কাজ করতে শুরু করেন। তিনি হোয়াট প্রাইস হলিউড? (১৯৩২), বেড অব রোজেস (১৯৩৩), টপার (১৯৩৭), টপার টেকস আ ট্রিপ (১৯৩৮) ছবিতে শ্রেষ্ঠাংশে এবং গ্রেটা গার্বো অভিনীত শেষ চলচ্চিত্র টু-ফেসেড উম্যান (১৯৪১) ছবিতে পার্শ্ব ভূমিকায় অভিনয় করে প্রসিদ্ধি অর্জন করেন।
বেনেট মঞ্চ ও নির্বাক চলচ্চিত্র তারকা রিচার্ড বেনেট ও অ্যাড্রিয়েনে মরিসনের কন্যা এবং অভিনেত্রী জোন বেনেট ও বারবারা বেনেটের বড় বোন।[১]
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]বেনেট ১৯০৪ সালের ২২শে অক্টোবর নিউ ইয়র্ক সিটিতে জন্মগ্রহণ করেন। তার পিতা রিচার্ড বেনেট একজন অভিনেতা এবং মাতা অ্যাড্রিয়েনে মরিসন একজন অভিনেত্রী ছিলেন। তার মাতামহ লুইস মরিসন ছিলেন একজন মঞ্চ অভিনেতা, যার পূর্বপুরুষগণ ইংরেজ, স্পেনীয়, ইহুদি ও আফ্রিকান ছিলেন।[২] তিন বোনের মধ্যে কনস্ট্যান্স সবার বড়। তার দুই ছোট বোন জোন বেনেট ও বারবারা বেনেটও অভিনেত্রী। তারা তিন বোনই নিউ ইয়র্কের চ্যাপিন স্কুলে পড়াশুনা করেছেন।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ কেলো, ব্রায়ান (২০০৪)। The Bennetts: An Acting Family (ইংরেজি ভাষায়)। কেন্টাকি বিশ্ববিদ্যালয় প্রেস। আইএসবিএন ০৮১৩১২৩২৯১। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০১৮।
- ↑ ডাউনি, ফিল। "A Black, Jewish Officer in the Civil War"। জিউইশ হিস্টরি। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০১৮।
- ↑ থম্পসন, ডেভিড (২০১৪)। The New Biographical Dictionary of Film (ইংরেজি ভাষায়)। আলফ্রেড এ. নফ। পৃ. ১১৫৪। আইএসবিএন ৯৭৮০৩৭৫৭১১৮৪৮। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০১৮।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ১৯০৪-এ জন্ম
- ১৯৬৫-এ মৃত্যু
- ২০শ শতাব্দীর মার্কিন অভিনেত্রী
- আর্লিংটন ন্যাশনাল সিমেটারিতে সমাহিত
- নিউ ইয়র্ক শহরের অভিনেত্রী
- নিউ জার্সিতে রোগ সংক্রান্ত মৃত্যু
- মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী
- মার্কিন নির্বাক চলচ্চিত্র অভিনেত্রী
- মার্কিন বেতার অভিনেত্রী
- মার্কিন মঞ্চ অভিনেত্রী
- ইংরেজ বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- স্পেনীয় বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- ইহুদি বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- আরকেও পিকচার্সের চুক্তিবদ্ধ শিল্পী
- মেট্রো-গোল্ডউইন-মেয়ারের চুক্তিবদ্ধ শিল্পী