বিষয়বস্তুতে চলুন

কনজয়েন্ড ফিটাস লেডি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
"কনজয়েন্ড ফিটাস লেডি"
সাউথ পার্ক পর্ব
পর্ব নংমৌসুম 
পর্ব ৫
পরিচালকট্রে পার্কার
রচয়িতা
উৎপাদন কোড২০৫
প্রথম মুক্তি জুন ১৯৯৮ (1998-06-03)
পর্ব কালপঞ্জি
 পূর্ববর্তী
"চিকেনলাভার"
পরবর্তী 
"দ্য মেক্সিকান স্টেয়ারিং ফ্রগ অব সাউদার্ন শ্রীলঙ্কা"

"কনজয়েন্ড ফিটাস লেডি" (ইংরেজি: Conjoined Fetus Lady) হলো মার্কিন অ্যানিমেটেড টেলিভিশন ধারাবাহিক সাউথ পার্কের দ্বিতীয় মৌসুমের পঞ্চম পর্ব। সামগ্রিকভাবে এটি ধারাবাহিকের ১৮তম পর্ব। এটি মূলত ১৯৯৮ সালের ৩ জুন যুক্তরাষ্ট্রে কমেডি সেন্ট্রালে সম্প্রচারিত হয়। পর্বটি লিখেছেন ধারাবাহিকের সহ-নির্মাতা ট্রে পার্কার এবং ম্যাট স্টোন, সাথে ছিলেন ডেভিড আর. গুডম্যান এবং পরিচালনা করেছেন পার্কার। এই পর্বে সাউথ পার্ক এলিমেন্টারির ডজবল দল চ্যাম্পিয়নশিপের জন্য চীনে যায়, অন্যদিকে সাউথ পার্ক শহর স্কুলের নার্সের প্রতি শ্রদ্ধা জানায়, যিনি কনজয়েন্ড টুইন মিসলেক্সিয়া নামক একটি শারীরিক অবস্থার সাথে বসবাস করছেন।[] এটিই প্রথম সাউথ পার্ক পর্ব যা টিভি-এমএ রেটিং প্রাপ্ত।[]

কাহিনীসংক্ষেপ

[সম্পাদনা]

বুলিং করার ফলে বিরক্ত হয়ে পিপ, ডজবল খেলার সময় কাইলকে বল দিয়ে সজোরে আঘাত করে, যার ফলে কাইলের নাক দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। কাইলকে নার্স গোলামের কাছে পাঠানো হয়। সেখানে সে আবিষ্কার করে যে কনজয়েন্ড টুইন মিসলেক্সিয়া নামক অবস্থার কারণে নার্সের মাথার পাশে একটি মৃত ভ্রূণ সংযুক্ত রয়েছে। কাইল অন্যদের এই কথা বলে দেয় এবং তারা ঘৃণায় প্রতিক্রিয়া জানায় ও তাকে নিয়ে মজা করে। কাইলের মা শিলা, ছেলেদের নার্স গোলামের অবস্থা সম্পর্কে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু ক্ষুব্ধ শ্যারন মার্শের বাধার সম্মুখীন হন। শিলা কনজয়েন্ড টুইন মিসলেক্সিয়া সম্পর্কে মানুষের অজ্ঞতা দূর করার লক্ষ্যে ওই মহিলাকে সাহায্য করার সিদ্ধান্ত নেন এবং সাউথ পার্কে "কনজয়েন্ড টুইন মিসলেক্সিয়া সপ্তাহ" ঘোষণা করার ব্যবস্থা করেন, যদিও শহরে এই রোগে আক্রান্ত একমাত্র ব্যক্তি তিনিই।

ইতোমধ্যে, স্কুলের ডজবল দল প্রতিযোগিতার জন্য যোগ্য বিবেচিত হয় এবং ডেনভারে রাজ্য প্রতিযোগিতায় অংশ নিতে যায়। সাউথ পার্ক জয়ের মুখ দেখে কারণ যখনই অন্যরা পিপকে বুলিং করে তখনই সে তীব্র ক্ষোভে ফেটে পড়ে, যা তাকে প্রতিপক্ষ দলকে পরাস্ত করার শক্তি জোগায়। জাতীয় প্রতিযোগিতায়, ওয়াশিংটন ডি.সি. দল তাদের অনিবার্য আন্তর্জাতিক প্রতিপক্ষ চীনের ভয়ে খেলা ছেড়ে দেয়, কারণ চীনারা ডজবলে অত্যন্ত নিষ্ঠুর এবং নির্দয়। চীনে খেলার সময় পিপ ছাড়া দলের বাকি সবাই একে একে ছিটকে পড়ে। চীনারা পিপকে রাগানোর জন্য বুলিং করলে, সে একাই এক থ্রোতে পুরো চীনা দলকে ধরাশায়ী করে। কিন্তু ততক্ষণে সবাই সিদ্ধান্ত নেয় যে তারা আর ডজবল খেলতে চায় না, কারণ এমনকি কেনিও চীনের দলের হাতে নিহত হয়।

সাউথ পার্কে, এক সপ্তাহব্যাপী উৎসবের পর, নার্স গোলামের বক্তৃতার জন্য একটি শোভাযাত্রার আয়োজন করা হয়। তিনি অবশেষে ভিড়ের ওপর ক্ষোভ প্রকাশ করেন এবং বলেন যে তিনি কেবল সাধারণ মানুষের মতো আচরণ পেতে চান। তিনি জানান, এই ধরনের অযাচিত মনোযোগ তার জন্য বিরক্তিকর এবং হিতে বিপরীত। এই বলে তিনি ক্ষুণ্ন মনে চলে যান, যা উপস্থিত জনতাকে বিরক্ত করে।

গৃহমাধ্যম

[সম্পাদনা]

"কনজয়েন্ড ফিটাস লেডি" সহ দ্বিতীয় মৌসুমের ১৮টি পর্ব ২০০৩ সালের ৩ জুন একটি ডিভিডি বক্স সেটে মুক্তি পায়।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Dyess-Nugent, Phil (৫ আগস্ট ২০১২)। ""South Park (Classic): "Conjoined Fetus Lady"/"The Mexican Staring Frog of Southern Sri Lanka"""দি এ.ভি. ক্লাব। সংগ্রহের তারিখ ২২ ফেব্রুয়ারি ২০২২
  2. ""South Park" Conjoined Fetus Lady (TV Episode 1998) ⭐ 7.7 | Animation, Comedy" (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০২৩
  3. Blevins, Tal (৩০ জুন ২০০৩)। ""South Park: The Complete Second Season: A collection you'll buy for the show, not for the video, audio or extras""আইজিএন। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০১৬

বহিঃসংযোগ

[সম্পাদনা]