বিষয়বস্তুতে চলুন

মাদকের বিনোদনমূলক ব্যবহার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(ঔষধের বিনোদনমূলক ব্যবহার থেকে পুনর্নির্দেশিত)

মাদকের বিনোদনমূলক ব্যবহার বলতে কোনও আসক্তিকর বা চিত্তপ্রভাবক মাদকদ্রব্য চিকিৎসকের পরামর্শ বা পর্যবেক্ষণ ছাড়া বিনোদনের উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে সেবন করাকে বোঝায়।[] সাধারণত অ্যালকোহল (সুরা বা মদ), নিকোটিন (তামাক), ক্যাফেইন (চা, কফি) এবং জাতিসংঘের মাদকদ্রব্য বিষয়ে একক সমঝোতা চুক্তি (সিংগেল কনভেনশন অফ নারকোটিক ড্রাগস) এবং চিত্তবিকারক দ্রব্য বিষয়ে সমঝোতা চুক্তিতে (Convention on Psychotropic Substances, কনভেনশন অফ সাইকোট্রপিক সাবস্টানসেস) অর্ন্তগত দেহের উপর প্রভাব সৃষ্টিকারী দ্রব্য বা ড্রাগগুলির বিনোদনমূলক ব্যবহার রয়েছে। মনোবিজ্ঞানী রোনাল্ড কিথ সিয়েগেল অবশ্য একে বলেন চতুর্থ তাড়না (fourth drive)। তিনি এটিকে মানুষের অপর তিনটি তাড়নার সাথে তুলনা করেছেন, যেগুলি হল ক্ষুধা, তৃষ্ণা এবং আশ্রয়। তাঁর মতে এই মাদকদ্রব্যগুলির প্রতি তীব্র ও স্থায়ী আসক্তি এগুলিকে ব্যবহারকারীর কাছে খাদ্য, পানি এবং আবাসস্থলের মতো গুরুত্বপূর্ণ করে তোলে।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. http://dictionary.reference.com/browse/recreational+drug
  2. Siegel, Ronald K (২০০৫)। Intoxication: The universal drive for mind-altering substances। Vermont: Park Street Press। vii। আইএসবিএন ১-৫৯৪৭৭-০৬৯-৭ {{বই উদ্ধৃতি}}: অজানা প্যারামিটার |nopp= উপেক্ষা করা হয়েছে (|no-pp= প্রস্তাবিত) (সাহায্য)