বিষয়বস্তুতে চলুন

ও আজার বালতাজার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ও আজার বালতাজার
ফরাসি পোস্টার
ফরাসি: Au hasard Balthazar
পরিচালকরোবের ব্রেসোঁ
প্রযোজকমাগ বদার
রচয়িতারোবের ব্রেসোঁ
শ্রেষ্ঠাংশেআন উইয়াজেমস্কি
সুরকারফ্রানৎস শুবার্ট
জঁ উয়েনে
চিত্রগ্রাহকগিসলাঁ ক্লকে
সম্পাদকরেমঁ লামি
পরিবেশকসিনেমা ভেঞ্চারস
মুক্তি
  • ২৫ মে ১৯৬৬ (1966-05-25)
স্থিতিকাল৯৫ মিনিট
দেশফ্রান্স
সুইডেন
ভাষাফরাসি
আয়$৪৫,৪০৬(২০০৩ পুনঃমুক্তি)[]

ও আজার বালতাজার (ফরাসি: Au hasard Balthazar) হল রোবের ব্রেসোঁ পরিচালিত ১৯৬৬ সালের ফরাসি বিয়োগান্ত চলচ্চিত্র। ফিওদোর দস্তয়েভ্‌স্কির ১৯৬৮-৬৯ সালের উপন্যাস ইডিয়ট এর একটি পরিচ্ছেদ থেকে অনুপ্রাণিত চলচ্চিত্রতে একটি গাধার গল্প বলা হয়, যেটিকে একাধিক মালিকের কাছে বিক্রি করা হয়, যার অধিকাংশই এর সাথে নিষ্ঠুর ব্যবহার করে। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করে আন উইমাজেমস্কি।[]

চলচ্চিত্রটি ১৯৬৬ সালের ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়[] এবং সেখানে ওসিআইসি (ইন্টারন্যাশনাল ক্যাথলিক অর্গানাইজেশন ফর সিনেমা) পুরস্কার, সান জর্জিও পুরস্কার ও নিউ সিনেমা পুরস্কার লাভ করে। ব্রেসোঁর নান্দনিক পরিচালনার কৌশলের জন্য প্রখ্যাত ও গভীর ভাবাবেগের সৃষ্টিকর্ম হিসেবে গণ্য এই চলচ্চিত্রটিকে প্রায়ই সর্বকালের সেরা চলচ্চিত্রের তালিকায় স্থান দেওয়া হয়।

অভিনয়শিল্পীদল

[সম্পাদনা]
  • আন উইয়াজেমস্কি - মারি
  • ওয়াল্টার গ্রিন - জাক
  • ফ্রঁসোয়া লাফার্জ - জেরার
  • ফিলিপ আসেলাঁ - মারির বাবা
  • নাতালি জয়ো - মারির মা
  • জঁ-ক্লোদ গিলবের - আর্নো
  • পিয়ের ক্লসভস্কি - মিলার
  • জঁ-জোয়েল বার্বিয়ে - যাজক
  • ফ্রঁসোয়া স্যুয়েরো - বেকার
  • মারি-ক্ল্যের ফ্রেমঁ - বেকারের স্ত্রী
  • জাক সর্বেত - কনস্টেবল
  • জঁ রেমিইনার - এটর্নি

পুরস্কার ও উত্তরাধিকার

[সম্পাদনা]

চলচ্চিত্রটি ১৯৬৬ সালের ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে ওসিআইসি (ইন্টারন্যাশনাল ক্যাথলিক অর্গানাইজেশন ফর সিনেমা) পুরস্কার, সান জর্জিও পুরস্কার ও নিউ সিনেমা পুরস্কার লাভ করে।

চলচ্চিত্রটি ভারতীয় পরিচালক জন আব্রাহাম পরিচালিত ১৯৭৭ সালের তামিল ভাষার চলচ্চিত্র আগ্রাহারাতিল কাজুতাই চলচ্চিত্রের অনুপ্রেরণা। চলচ্চিত্রটি মুক্তির পর সমাদৃত হয় এবং ১৯৭৮ সালে ২৫তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ তামিল ভাষার চলচ্চিত্র বিভাগে পুরস্কৃত হয়।[] এটি ২০১৩ সালের আইবিএন লাইভের সর্বকালের সেরা ১০০ ভারতীয় চলচ্চিত্রের তালিকায় স্থান লাভ করে।[]

এই চলচ্চিত্র থেকে অনুপ্রাণিত অন্যান্য চলচ্চিত্র হল টড সলোন্ডজের উইয়েনার-ডগ (২০১৬) ও জের্জি স্কলিমভ্‌স্কির ইও (২০২২)।[][]

২০১২ সালের সাইট অ্যান্ড সাউন্ডের জরিপে সমালোচকদের ভোটে সর্বকালের সেরা চলচ্চিত্র তালিকায় ১৬তম স্থান লাভ করে।[] পরিচালকদের ভোটে ১৮টি ভোট পেয়ে এটি ২১তম স্থান লাভ করে।[] ২০০২ সালের ভোটে এটি মিখায়েল হানেকার প্রথম পছন্দ ছিল।[১০] জার্মান চলচ্চিত্র নির্মাতা ভের্নার হের্ৎসগ চলচ্চিত্র প্রশংসা করেন এবং একে "অনবদ্য" বলে উল্লেখ করেন।[১১] মার্কিন চলচ্চিত্র নির্মাতা ওয়েস অ্যান্ডারসন চলচ্চিত্রটিকে দ্য ক্রাইটেরিয়ন কালেকশন লাইব্রেরিতে তার অন্যতম প্রিয় চলচ্চিত্র হিসেবে তালিকাভুক্ত করেন।[১২] মার্কিন চলচ্চিত্র নির্মাতা রিচার্ড লিংকলেটার চলচ্চিত্রটিকে ক্রাইটেরিয়ন কালেকশন থেকে তার সেরা ১০ চলচ্চিত্রের তালিকায় তালিকাভুক্ত করেন।[১৩][১৪] ২০১৮ সালে বিবিসির সেরা ১০০ বিদেশি ভাষার চলচ্চিত্র তালিকায় ৪৩টি দেশের ২০৯ জন চলচ্চিত্র সমালোচকের ভোটে এটি ৫২তম স্থান অধিকার করে।[১৫]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Au hasard Balthazar (Re-issue) (2003)"বক্স অফিস মোজো। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০২৫
  2. কানিন, জোসেফ (২০০৩)। "The Donkey as Witness: Au hasard Balthasar"। Robert Bresson: A Spiritual Style in Film। নিউ ইয়র্ক: কন্টিনাম। পৃ. ১০৮। আইএসবিএন ৯৭৮০৮২৬৪১৬০৫৬ওসিএলসি 50919950Against Bresson's wishes, Ms. Wiazemsky embarked on an acting career after Balthasar, making films with directors like Godard [whom she married] and Pasolini.
  3. "Ricerca per anno"লা বিয়েন্নালেভেনিস চলচ্চিত্র উৎসব। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০২৫
  4. "25th National Film Festival of India"চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। ১০ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০২৫
  5. "100 Years of Indian Cinema: The 100 greatest Indian films of all time"আইবিএন লাইভ। ১৭ এপ্রিল ২০১৩। ২৫ এপ্রিল ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০২৫
  6. সাপিয়েঞ্জা, ইথান (১৪ জুলাই ২০১৬)। "Todd Solondz On The Return Of Dawn Wiener And Why He Centered His New Movie Around A Dog"নাইলন। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০২৫
  7. ম্যাকনাব, জেফ্রি (১৮ মে ২০২২)। "Jerzy Skolimowski on two-year shoot for Cannes Competition title 'EO'"স্ক্রিন ডেইলি। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০২৫
  8. ক্রিস্টি, ইয়ান (সেপ্টেম্বর ২০১২)। "The 50 Greatest Films of All Time"সাইট অ্যান্ড সাউন্ডব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট। ২ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  9. "Votes for Au hasard Balthazar (1966)"ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট। ২৭ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০২৫
  10. "How the directors and critics voted: Michael Haneke"ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট। ২০ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০২৫
  11. "Werner Herzog on the Books Every Filmmaker Should Read"লিটারেরি হাব। ১০ আগস্ট ২০১৬। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০২৫Herzog: "...Robert Bresson's... Au hasard Balthazar about the donkey Balthazar. It's an incredible film."
  12. শার্ফ, জ্যাক (২৪ অক্টোবর ২০১৯)। "Wes Anderson's Favorite Movies: 30 Films the Auteur Wants You to See"ইন্ডিওয়্যার। পেন্সক বিজনেস মিডিয়া, এলএলসি.। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০২৫"We watched 'Au Hasard Balthazar' last night and loved it," Anderson told The Criterion Collection when naming his favorite films in the library. "You hate to see that poor donkey die. He takes a beating and presses on, and your heart goes out to him." Directed by Robert Bresson, the 1966 French drama follows a donkey and his various owners over the years. Anderson says he is also a fan of Bresson's "terrific" companion film "Mouchette," released in 1967.
  13. "Richard Linklater Presents Robert Bresson"আ-বিটারসুইত-লাইফ। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০২৫
  14. "Richard Linklater's Top 10"The Criterion Collection। ২১ নভেম্বর ২০০৮। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০২৫
  15. "The 100 Greatest Foreign Language Films"বিবিসি। ২৯ অক্টোবর ২০১৮। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০২৫

বহিঃসংযোগ

[সম্পাদনা]