ওহ! বেবি
| ওহ! বেবি | |
|---|---|
| পরিচালক | বি. ভি. নন্দিনী রেড্ডি |
| রচয়িতা | লক্ষ্মী ভূপালা(সংলাপ) |
| চিত্রনাট্যকার | বি. ভি. নন্দিনী রেড্ডি |
| শ্রেষ্ঠাংশে |
|
| সুরকার | মিকি জে. মেয়ের |
| চিত্রগ্রাহক | রিচার্ড প্রসাদ |
| সম্পাদক | জুনাইদ সিদ্দিক |
| প্রযোজনা কোম্পানি |
|
| মুক্তি | ৫ জুলাই ২০১৯ |
| দেশ | ভারত |
| ভাষা | তেলুগু |
ওহ! বেবি হল ২০১৯ সালের তেলুগু ভাষার এক কল্পনাধর্মী হাস্যরসাত্মক চলচ্চিত্র, যেটি দক্ষিণ কোরীয় চলচ্চিত্র মিস গ্র্যানি অবলম্বনে বানানো হয়েছে। চলচ্চিত্রটি প্রযোজনা করছেন ডি. সুরেশ বাবু, সুনিতা টাটি, টি. জি. বিশ্বপ্রসাদ ও হ্যুনউ থমাস কিম এবং চলচ্চিত্রটি পরিচালনা করেছেন বি. ভি. নন্দিনী রেড্ডি। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন সামান্থা আক্কিনেনি, নাগা শৌর্য, লক্ষ্মী, রাজেন্দ্র প্রসাদ সহ আরো অনেকে।[১]
কাহিনি সংক্ষেপ
[সম্পাদনা]৭০ বছরের বৃদ্ধা (লক্ষ্মী) একটি স্টুডিওতে ছবি তোলার পর আবিষ্কার করে যে, সে ২৪ বছরের তরুণীতে (সামান্থা আক্কিনেনি) রূপান্তরিত হয়েছে। এভাবে এগিয়ে যায় চলচ্চিত্রের গল্প।
অভিনয়ে
[সম্পাদনা]- সামান্থা আক্কিনেনি
- লক্ষ্মী
- নাগা শৌর্য
- জগপতি বাবু
- রাজেন্দ্র প্রসাদ
- রাও রমেশ
- তেজা সাজ্জা
- প্রগতি
- আনিসা দামা
- স্নিগ্ধা
- ঐশ্বরিয়া
- উর্বশী
- প্রিয়াদর্শী পুলিকোন্ডা
- মির্চি হেমান্ত
- ধনরাজ
- আদিবি শেশ
নির্মাণ
[সম্পাদনা]২০১৮ এর নভেম্বরে চলচ্চিত্রটির নির্মাণ পূর্ববর্তী কাজ শুরু হয়।[২] চলচ্চিত্রটির নাম শুরুতে ও বেবি ইয়েন্থা সাক্কাগুন্নাভে রাখা এবং সামান্থা আক্কিনেনিকে প্রধান চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ করা হয়।[৩][৪][৫] রাগাস্থালাম চলচ্চিত্রের ইয়েন্থা সাক্কাগুন্নাভে গানের সাথে মিল রেখে চলচ্চিত্রটির নাম ও বেবি ইয়েন্থা সাক্কাগুন্নাভে রাখা হয়েছিল।[৬][৭]
সামান্থা আক্কিনেনি ছাড়াও চলচ্চিত্রটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন লক্ষ্মী, রাজেন্দ্র প্রসাদ, রাও রমেশ, স্নিগ্ধা, নাগা শৌরিয়া, রাজেন্দ্র প্রসাদ সহ আরো অনেকে।[৭][৮][৯][১০][১১][১২]
২০১৮ সালের ডিসেম্বর মাস থেকে চলচ্চিত্রটির মুখ্য চিত্রগ্রহণ আরম্ভ হয়।[১৩] ২০১৯ সালের মার্চ মাঝের মাঝামাঝি সময়ে চলচ্চিত্রটির চিত্রগ্রহণ শেষ হয়।[১৪]
সঙ্গীত
[সম্পাদনা]| ওহ! বেবি | ||||
|---|---|---|---|---|
মিকি জে. মেয়ের কর্তৃক সাউন্ডট্র্যাক | ||||
| মুক্তির তারিখ | ২০১৯ | |||
| শব্দধারণের সময় | ২০১৮-২০১৯ | |||
| ঘরানা | ফিচার ফিল্ম সাউন্ডট্র্যাক | |||
| দৈর্ঘ্য | ১৬:১৪ | |||
| ভাষা | তেলুগু | |||
| সঙ্গীত প্রকাশনী | আদিত্য মিউজিক | |||
| মিকি জে. মেয়ের কালক্রম | ||||
| ||||
চলচ্চিত্রটির গানে সুরারোপ করেছেন মিকি জে. মেয়ের ও চলচ্চিত্রটির গানগুলো
| গানের তালিকা | ||||
|---|---|---|---|---|
| নং. | শিরোনাম | গীতিকার | সঙ্গীতশিল্পী | দৈর্ঘ্য |
| ১. | "ওহ! বেবি" | লক্ষ্মী ভূপালা | অনুরাগ কুলকার্নি | ৪:০৪ |
| ২. | "নালো মারিমারাপু" | ভাস্করাভাতলা | মোহানা ভোগারাজু | ৩:৫৬ |
| ৩. | "মহা অদ্ভুতাম" | ভাস্করাভাতলা | নুতনা মোহন | ৩:৪১ |
| ৪. | "চাঙ্গুভালা" | ভাস্করাভাতলা | নুতনা মোহন | ৪:৩৩ |
| মোট দৈর্ঘ্য: | ১৬:১৪ | |||
বিপণন ও মুক্তি
[সম্পাদনা]সামান্থা আক্কিনেনিকে উপস্থাপন করে চলচ্চিত্রটির ফার্স্ট লুক মুক্তি পায় ২০১৯ সালের মে মাসের ২১ তারিখে।[১৫] ২৫ মে মুক্তি পায় চলচ্চিত্রটির টিজার।[১৬][১৭][১৮] ২০১৯ সালের জুন মাসের ২০ তারিখে চলচ্চিত্রটির ট্রেলার মুক্তি পায়।[১৯][২০] ২০১৯ সালের ৫ জুলাই তেলুগু ভাষার পাশাপাশি তামিল ভাষায় ডাবিং করে চলচ্চিত্রটি মুক্তি পায়।[২১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Samantha releases a new poster of 'Oh Baby' explaining her character - Times of India"। The Times of India। সংগ্রহের তারিখ ৩ জুন ২০১৯।
- ↑ Hyderabad Times [@HydTimes] (২৮ নভেম্বর ২০১৮)। "Here's a sneak peek of @Samanthaprabhu2's costumes from her upcoming film with #NandiniReddy" (টুইট) – টুইটার এর মাধ্যমে।
- ↑ "Samantha's next titled O Baby!"। Sify। ১৪ ডিসেম্বর ২০১৮। ১৫ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৮।
- ↑ "Samantha's Miss Granny shoot commenced"। Sify। ৩০ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৮।
- ↑ "Samantha begins shooting for Nandini Reddy directorial 'O Baby'"। The News Minute। Digital Native। ১৫ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৮।
- ↑ Vyas (১৫ ডিসেম্বর ২০১৮)। "'Rangasthalam' song as Samatha's title"। The Hans India। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৮।
- 1 2 "Is Samantha's film with Nandini Reddy a remake of Korean flick Miss Granny?"। India Today। Chennai। ১৫ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৮।
- ↑ "Rao Ramesh to play Samantha's son in Oh Baby?"। Sify। ২৮ ডিসেম্বর ২০১৮। ২৮ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৮।
- ↑ "A role reversal for Rao Ramesh"। Deccan Chronicle। ২৯ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৮।
- ↑ "Samantha Oh Baby First Look"। ১৮ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০১৯।
- ↑ "Samantha's Favourite Role Ever Is From 'Oh Baby'"। ১৮ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০১৯।
- ↑ ஓ பேபி படத்தை முடித்த சமந்தா
- ↑ Raja, Sekar (২৮ ডিসেম্বর ২০১৮)। "Samantha to play Trisha's role in 96 Telugu remake; actress currently shooting for Miss Granny"। Firstpost। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৮।
- ↑ "Samantha wraps up her next, Oh Baby"। Deccan Chronicle। ১৭ মার্চ ২০১৯। সংগ্রহের তারিখ ২১ মে ২০১৯।
- ↑ "Oh! Baby first look poster: Samantha Akkineni's upbeat avatar is sure to win your heart - check out"। Times Now News। ২১ মে ২০১৯। সংগ্রহের তারিখ ২১ মে ২০১৯।
- ↑ Oh Baby teaser out: Samantha promises one hell of a ride
- ↑ ‘Oh Baby’ teaser: Samantha Akkineni is a 20-something with a 70-year-old soul
- ↑ Samantha Akkineni's Oh Baby Teaser is Cuteness Loaded with Musical Fun
- ↑ "Oh Baby Theatrical Trailer | Samantha Akkineni, Naga Shaurya | Nandini Reddy | Suresh Productions"। YouTube। Suresh Productions। ২০ জুন ২০১৯।
- ↑ "সামান্থার 'ওহ বেবি'র ট্রেইলারে ঝড়"। প্রথম আলো। ২২ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০১৯।
- ↑ "Watch: Trailer of Samantha's 'Oh Baby' promises good fun"। The News Minute। Digital Native। ২০ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৯।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে ওহ! বেবি (ইংরেজি)
- ২০১৯-এর চলচ্চিত্র
- তেলুগু ভাষার চলচ্চিত্র
- ভারতীয় হাস্যরসাত্মক নাট্য চলচ্চিত্র
- দক্ষিণ কোরীয় চলচ্চিত্রের ভারতীয় পুনর্নির্মাণ
- ২০১০-এর দশকের তেলুগু ভাষার চলচ্চিত্র
- হায়দ্রাবাদ, ভারতের পটভূমিতে চলচ্চিত্র
- ভারতীয় প্রণয়ধর্মী হাস্যরসাত্মক নাট্য চলচ্চিত্র
- ভারতীয় পারিবারিক চলচ্চিত্র
- হিন্দু পৌরাণিক চলচ্চিত্র
- ২০১৯-এর তেলুগু ভাষার চলচ্চিত্র
- কর্মহীন পরিবার সম্পর্কিত চলচ্চিত্র
- ইচ্ছা পূরণ সম্পর্কিত চলচ্চিত্র