বিষয়বস্তুতে চলুন

ওসমান নুহু শারুবুতু

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ওসমান নুহু শারুবুতু
শেখ শরুবুতু
জন্ম (1919-04-23) ২৩ এপ্রিল ১৯১৯ (বয়স ১০৬)
ওল্ড জাঙ্গো, গ্রেটার আক্রা অঞ্চল, ব্রিটিশ গোল্ড কোস্ট
জাতীয়তাঘানাইয়ান
জাতিভুক্তবরে বারি
অঞ্চলপশ্চিম আফ্রিকা
পেশা
সম্প্রদায়তিজানিয়া[]
ওয়েবসাইটwww.ipasecgh.org

ওসমানু নুহু শারুবুতু (জন্ম: ২৩ এপ্রিল ১৯১৯) একজন ঘানার ইসলামী ধর্মগুরু। তিনি বর্তমানে ঘানার প্রধান ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন।[][][][]তিনি জাতীয় শান্তি পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। ১৯৭৪ সালে উপজাতি নেতা, শিক্ষাবিদ, ইসলামি পণ্ডিত ও ধর্মীয় ব্যক্তিত্বদের মধ্যে দীর্ঘ আলোচনার পর তাকে উপ-আঞ্চলিক প্রধান ইমাম নিযুক্ত করা হয়। তখন তিনি তার চাচাতো ভাই ইমাম মুহাম্মদ মুখতার আব্বাসের সহকারী ছিলেন। তিনি ডঃ শেখ ওসমানু নুহু শারুবুতু এডুকেশন ট্রাস্ট ফান্ড (দ্য সনসেটফান্ড) এবং ঘানার ইসলামিক পিস অ্যান্ড সিকিউরিটি কাউন্সিল (আইপিএএসইসি) এর প্রতিষ্ঠাতা।[]

জীবনের প্রথমার্ধ

[সম্পাদনা]

ওসমানু নুহু শারুবুতু ১৯১৯ সালের এপ্রিলে আক্রার কাউ-লেনে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন নুহু শারুবুতু এবং মা হাজ্জা আয়শাতু আব্বাস।[][]

শারুবুতু দিনের বেলায় তার বাবার কাছে এবং রাতে তার মায়ের কাছে বাড়িতে পড়াশোনা শুরু করেছিলেন।[] বই এবং জ্ঞানের প্রতি ওসমানের নিষ্ঠা দেখে তার বাবা তাকে একটি নতুন শিক্ষার পরিবেশে পাঠিয়েছিলেন। তাকে কুমাসিতে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি আবদুল্লাহ দান তানোর কাছে শিক্ষা গ্রহণ করেন। তিনি আরবি ব্যাকরণ, আরবি সাহিত্য ও গ্রন্থ, ইসলামী আইনশাস্ত্র এবং হাদিস শিক্ষা গ্রহণ করেন।[]

কুমাসিতে পড়াশোনা শেষ করার পর, তিনি মুসলিম যুবকদের ইসলামি শিক্ষা দেওয়ার কাজে আত্মনিয়োগ করেন। নিজেও নতুন নতুন জ্ঞান অর্জনের চেষ্টা অব্যাহত রাখেন।[]

নিয়োগ

[সম্পাদনা]

১৯৭৪ সালে ইসলামি ব্যক্তিত্বদের আলোচনার পর তাকে ঘানার উপ-আঞ্চলিক প্রধান ইমাম নিযুক্ত করা হয়।[]

ইসলাম শিক্ষার প্রতি তার নিষ্ঠার কথা বিবেচনা করে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল। প্রথমে তিনি প্রস্তাব প্রত্যাখ্যান করেন। কিন্তু কিছু মুসলিম নেতার চাপে তিনি ইমামের দায়িত্ব গ্রহণ করতে করতে রাজি হন।[]

১৯৯৩ সালে তাকে ঘানার জাতীয় প্রধান ইমাম হিসেবে নিয়োগ দেওয়া হয়।[]

পরবর্তী জীবন

[সম্পাদনা]

২০১৯ সালের ২৩ এপ্রিল শারুবুতু ১০০ বছর পূর্ণ করেন। [] ৩ মার্চ ২০২১ তারিখে, তিনি আক্রার ফাদামা উপশহরে নিজ বাসভবনে কোভিড-১৯ টিকা গ্রহণ করেন।[১০][১১]

২০২১ সালের মার্চ মাসে, শারুবুতু এজুরার ইমাম এবং জোঙ্গো প্রধানের মধ্যে বিরোধ নিষ্পত্তির জন্য এজুরার প্রধানের প্রশংসা করেন। তিনি দুটি দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং তাদের সম্প্রদায়ে শান্তিপূর্ণ থাকার পরামর্শ দেন। [১২]

২০২১ সালের মে মাসে গডফ্রেড ডেম বলেন, শারুবুতু আফ্রিকায় ঘানাকে মানবাধিকারের আলোকবর্তিকা হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি আকুয়াপেমের নেতা ও জনগণকে শান্তি গ্রহণ এবং মতভেদ ভুলে যেতে উৎসাহিত করেন।[১৩] তিনি আকুয়াপেমের প্রধান এবং জনগণকে শান্তি গ্রহণ এবং তাদের মতপার্থক্য দূর করার আহ্বান জানান।[১৪]

১৬ জুলাই ২০২১ তারিখে, তিনি আক্রার উপকণ্ঠ কান্দায় অবস্থিত ঘানা জাতীয় মসজিদে প্রথম জুম্মার নামাজের ইমামতি করেন।[১৫]

পুরস্কার এবং স্বীকৃতি

[সম্পাদনা]

২০২০ সালের নভেম্বরে তার সম্প্রদায় নিউ ফাদামায় নির্মিত একটি আধুনিক ক্রীড়া কমপ্লেক্স তার নামে নামকরণ করে।[১৬] সাবেক রাষ্ট্রপতি কুফুর দাবি করেছিলেন যে ঘানার উন্নয়নে অবদানের জন্য ওসমান নোবেল শান্তি পুরস্কারের যোগ্য ছিলেন।[১৭]

২০২০ সালের ডিসেম্বরে তিনি মুস্তফা হামিদকে ‘২০১৯/২০২০ সালের সেরা জঙ্গো মন্ত্রী ও মুসলিম রাজনীতিবিদ’ পুরস্কার দেন।[১৮][১৯][২০][২১][২২][২৩][২৪]

২০১৫ সাল থেকে জঙ্গো সম্প্রদায়ের জন্য ‘রমজান কাপ’ নামে একটি ফুটবল টুর্নামেন্ট তার সম্মানে আয়োজিত হয়, যার মূলমন্ত্র ‘জঙ্গো সম্প্রদায়কে একত্রিত করা’। এটি ঘানার মুসলিম সম্প্রদায়ে শান্তি ও ঐক্য প্রচারে কাজ করে।[২৫]

ব্যক্তিগত জীবন ও দানশীলতা

[সম্পাদনা]

ওসমানু হাজ্জা রহমাতু তাহউই শেখ শারুবুতুকে বিয়ে করেন। সে ২০২৪ সালের ২৭ মার্চ মারা যায়।[২৬][২৭]

২০২২ সালের আগস্ট মাসে, ওসমান বৃহত্তর আক্রা অঞ্চলের আবলেকুমা-জোমায় একটি মসজিদ এবং একটি ইসলামি স্কুল নির্মাণ এবং চালু করেন।[২৮][২৯][৩০]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ১০০ বছর জীবন: ঘানার প্রধান ইমাম সম্পর্কে যা জানা দরকার, Pulse.com.gh, ২০১৯, সংগ্রহের তারিখ ২ মার্চ ২০২১
  2. "National Chief Imam commiserates with Jallo fraternity in Prang - MyJoyOnline.com"www.myjoyonline.com (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০২১
  3. "Ramadan "Feed The Ummah" project team pays a courtesy call on national chief Imam - MyJoyOnline.com"www.myjoyonline.com (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০২১
  4. "Eid-ul-Fitr: Remain disciplined, obey Covid-19 protocols, give to the needy - National Chief Imam urges Muslims - MyJoyOnline.com"www.myjoyonline.com (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ মে ২০২১
  5. "Wesley Girls: We'll cooperate with authorities to bring finality to the impasse – Chief Imam"Citinewsroom - Comprehensive News in Ghana (মার্কিন ইংরেজি ভাষায়)। ১৪ মে ২০২১। সংগ্রহের তারিখ ১৭ মে ২০২১
  6. Biography of the National Chief Imam Sheikh Dr Osmanu Nuhu Sharubutu, Graphic Online, ২০১৯, সংগ্রহের তারিখ ২ মার্চ ২০২১
  7. 1 2 "Biography of the National Chief Imam Sheikh Dr Osmanu Nuhu Sharubutu"Graphic Online (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। ৪ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০২০
  8. 1 2 3 4 5 6 "Chief Imam turns 101 today"www.ghanaweb.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ মে ২০২০
  9. "Throwback as Chief Imam turns 100 years"www.ghanaweb.com (ইংরেজি ভাষায়)। ২৭ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০১৯
  10. "National Chief Imam, Islamic leaders take COVID-19 vaccine"Graphic Online (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০২১
  11. "National Chief Imam calls for cooperation as he takes Covid-19 jab - MyJoyOnline.com"www.myjoyonline.com (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০২১
  12. "National Chief Imam commends Ejurahene for settling Ejura Zongo dispute"Graphic Online (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০২১
  13. "Chief Imam plays an important role in Ghana being beacon of democracy, human rights in Africa - Attorney General - MyJoyOnline.com"www.myjoyonline.com (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ মে ২০২১
  14. "Bury the hatchet and embrace peace - Chief Imam rallies warring camps in Akuapeman - MyJoyOnline.com"www.myjoyonline.com (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ মে ২০২১
  15. "National Mosque complex opens"Graphic Online (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০২১
  16. "Dr. Bawumia commissions Sheikh Sharubutu Sports Complex"Graphic Online (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০২০
  17. "Chief Imam deserves Nobel Peace Prize – Kufuor"myinfo.com.gh (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। ২৫ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০২১[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  18. "Mustapha Hamid awarded Best Minister and Muslim Politician of the Year"myinfo.com.gh (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। ৪ ডিসেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০২১[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  19. "Give us violent-free elections - Chief Imam urges EC"Graphic Online (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ মে ২০২০
  20. "National Chief Imam urges Muslims to adhere to ban on religious gathering during Ramadan"www.ghanaweb.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ মে ২০২০
  21. Alhaji alhasan abdulai (৮ আগস্ট ২০১৩)। "Lets Emulate The Life of The Paragon of Virtue -Sheikh Dr Usman Nuhu Sharubutu National Chief Imam of Ghana"। VibeGhana। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৪
  22. "Chief Imam Sheikh Osman Nuhu Sharubutu mourns Mills"। SpyGhana। ২৭ জুলাই ২০১২। ১ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৪
  23. Muhammed Suraj Jawando (২৪ ফেব্রুয়ারি ২০১১)। "PRESS RELEASE BY HIS EMINENCE THE NATIONAL CHIEF IMAM OF GAHNA, SHEIKH DR. OSMANU NUHU SHARUBUTU"। ModernGhana। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৪
  24. Ghana News Agency (২৬ জুলাই ২০১২)। "Protect the principles of Islam – Sheikh Nuhu Sharubutu"। GhanaWeb। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৪
  25. "Ashaiman lifts Chief Imam Cup"GhanaWeb (ইংরেজি ভাষায়)। ২৮ জুলাই ২০১৫। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২২
  26. "Wife of National Chief Imam dead - MyJoyOnline"www.myjoyonline.com (মার্কিন ইংরেজি ভাষায়)। ২৭ মার্চ ২০২৪। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০২৪
  27. "Wife of National Chief Imam dead"Citinewsroom - Comprehensive News in Ghana (মার্কিন ইংরেজি ভাষায়)। ২৭ মার্চ ২০২৪। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০২৪
  28. "Bawumia hails Chief Imam's contributions to education as he commissions his Mosque and school"GhanaWeb (ইংরেজি ভাষায়)। ৭ আগস্ট ২০২২। ৭ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২২
  29. "Chief Imam builds school, mosque for Ablekuma-Joma"Graphic Online (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২২
  30. "Bawumia Hails National Chief Imam's Contributions To Education As He Commissions His Mosque And School"www.presidency.gov.gh (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। ৭ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২২