বিষয়বস্তুতে চলুন

ওরান না ক্লোইছে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ওরান না ক্লোইছে ("পাথরের গান") একটি স্কটিশ গায়েলিক গান,[১] যা কবি ডোনাল্ড ম্যাকইনটায়ার (স্কটীয় গেলীয়: Dòmhnall Mac an t-Saoir) রচনা করেন, যিনি পেইসলি বার্ড (স্কটীয় গেলীয়: Bàrd Phàislig) নামেও পরিচিত। ১৯৫০ সালে ক্রিসমাস দিবসে, ওয়েস্টমিনস্টার অ্যাবে থেকে ছাত্রদের দ্বারা উদ্ধার করা ডেস্টিনি পাথরটির স্কটল্যান্ডে ফেরত আসার ঘটনাকে এই গানটি উদযাপন করে।[২][৩]

একজন দৃঢ় জাতীয়তাবাদী সমর্থক হিসেবে, কবি খবর শোনামাত্র একটানা ২৫ স্তবকের এই গানটি লিখে ফেলেন। পরে গানটির প্রশংসা জানাতে সংশ্লিষ্ট কিছু ছাত্র তাকে বাড়িতে গিয়ে অভিনন্দন জানান। ওরান না ক্লোইছে একটি দ্রুত রিল নৃত্যের তালে গাওয়া হয় (যা কখনো কখনো মাইকেল ম্যাকগোলড্রিক কর্তৃক "স্টোন অফ ডেস্টিনি রিল" নামে যন্ত্রসংগীত হিসেবেও পরিবেশিত হয়েছে)। গানটি উদযাপনমূলক ও উচ্ছ্বাসপূর্ণ, তবে যখন কবি জানতে পারেন যে পাথরটি পুনরায় ইংল্যান্ডে ফেরত পাঠানো হয়েছে, তখন তিনি তার অসন্তোষ প্রকাশ করে একটি শোকগীতি রচনা করেন, যার নাম নুয়ার চাইদ আ' ক্লাখ আ থিল্লাহ ("যখন পাথর ফেরত নেওয়া হলো")।[৪]

এই কবিতার সম্পূর্ণ পাঠ্য ১৯৬৮ সালে স্কটিশ অ্যাকাডেমিক প্রেস কর্তৃক এডিনবরাতে স্কটিশ গায়েলিক টেক্সট সোসাইটির জন্য প্রকাশিত কবির কাব্যসংকলন স্পোরান ধোম্নাল - গায়েলিক কবিতা ও গান-এ অন্তর্ভুক্ত করা হয়েছিল।[৫]

পরবর্তী সময়ে এর সংক্ষিপ্ত সংস্করণ গেয়েছেন গায়েলিক গায়িকা ক্যাথলিন ম্যাকইনেস তার ওগ-মাধান সাম্রাই অ্যালবামে, স্কটিশ লোকসংগীত দল ম্যানরান তাদের একই নামের প্রথম অ্যালবামে,[৬] এবং গায়েলিক মেটালকোর ব্যান্ড গুন ঘাওল তাদের প্রথম অ্যালবামে।[৭]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ crisdean1 (১৩ জুলাই ২০১০)। "Oran na cloiche (song of the "stone")" – YouTube এর মাধ্যমে।{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: সাংখ্যিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক)
  2. ↑ "Scotland's 'Stone of Scone' finds its way home"। CNN। সংগ্রহের তারিখ ২৪ মে ২০১০।
  3. ↑ Gaelweb, Dick Gaughan for। "Clan Alba - Dick Gaughan's Discography"। www.dickgaughan.co.uk।
  4. ↑ MacMillan, Somerled (১৯৬৮)। Sporan Dhòmhnaill - Gaelic Poems and Songs by the late Donald Macintyre, the Paisley Bard [Donald's Purse - Gaelic Poems and Songs by the late Donald Macintyre] (স্কটিশ-গ্যেলিক ভাষায়)। এডিনবরো: Scottish Academic Press। পৃ. xxvi।
  5. ↑ "BBC ALBA - Bliadhna nan Òran - Òrain : Sgrìobhaichean, Dòmhnall Mac an t-Saoir (Bàrd Phàislig)"। BBC Alba। ২০১৫।
  6. ↑ "Mànran"। ১৮ জুলাই ২০১১ – Amazon এর মাধ্যমে।
  7. ↑ "Gun Ghaol"। ২৪ জানুয়ারি ২০২৫ – Amazon এর মাধ্যমে।

বহিঃসংযোগ

[সম্পাদনা]