ওয়েন্ডি কারি
ওয়েন্ডি কারি | |
|---|---|
![]() ওয়েন্ডি কারি | |
| জন্ম | সেপ্টেম্বর, ১৯৬৬ মেইন, মার্কিন যুক্তরাষ্ট্র |
| আন্দোলন | এলজিবিটি অধিকার-কর্মী, প্রানী-উদ্ধার কর্মী |
| দাম্পত্য সঙ্গী | ব্রায়ান কারি |
| পুরস্কার | ব্রেন্ডা হাওয়ার্ড স্মৃতি পুরস্কার |
ওয়েন্ডি কারি একজন আমেরিকান উভকামী অধিকার কর্মী [১] এবং প্রাণীউদ্ধার দলের সমর্থক।
কর্মজীবন এবং নাগরিক অধিকার বিষয়ক কাজ
[সম্পাদনা]তিনি আমেরিকান জাতীয় উভকামী নাগরিক অধিকার সংস্থা বাইনেট ইউএসএ -এর সভাপতি ছিলেন। [২] এই পদটি তিনি ২০০৬ সালে গ্রহণ করেছিলেন। পূর্বে তিনি সংগঠনের সম্পাদক এবং সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। [৩] ২০০৯ সালে ওয়েন্ডি কারি ব্রেন্ডা হাওয়ার্ড স্মৃতি পুরস্কার -এ ভূষিত হন, যা কুইন্স শাখার পিফল্যাগ কর্তৃক প্রদান করা হয়।
মিসেস কারি ট্রান্সসেন্ডিং বাউন্ডারিজ আলোচনাসভার পরিকল্পনা কমিটিতেও রয়েছেন।[তথ্যসূত্র প্রয়োজন][ তথ্যসূত্র প্রয়োজন ]
১৯৯৯ সালে ওয়েন্ডি কারি, ফ্লোরিডার মাইকেল পেজ এবং টেক্সাসের গিগি র্যাভেন উইলবার — এই তিনজন মার্কিন উভকামী অধিকারকর্মী মিলে সেলিব্রেট বাইসেক্সুয়ালিটি ডে বা উভকামীতা উদ্যাপন দিবস পালনের সূচনা করেন। কারির কথা অনুযায়ী এক বার্ষিক আলোচনাসভায় তারা এই উভকামী উদযাপন দিবস পালনের পরিকল্পনা করেন। তারা সকলেই উভকামী গায়ক ফ্রেডি মার্কারির অনুরাগী ছিলেন। তার জন্মদিন ছিল ২৩ সেপ্টেম্বর এবং সেই দিনই তারা উদযাপনের সিদ্ধান্ত নেয়।[৪][৫] ধীরে ধীরে এই অনুষ্ঠানটির জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে এবং এখন ২৩শে সেপ্টেম্বর কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং অস্ট্রেলিয়াতে উভকামী সম্প্রদায়ের উদ্দেশ্যে বিভিন্ন ধরণের বার্ষিক উদযাপন অনুষ্ঠিত হয়।
তিনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নিযুক্ত।
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]কারি জন্মসূত্রে মেইন -এর বাসিন্দা এখন তিনি তার স্বামী ব্রায়ান [৬] এবং তাদের মেয়ের সাথে নিউ হ্যাম্পশায়ারে থাকেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Bisexual Politics: Clear and Simple"। ১১ ফেব্রুয়ারি ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০০৮।
- ↑ "About BiNet USA"। ২৩ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০২৫।
- ↑ Beyond Same-Sex Marriage: A New Strategic Vision For All Our Families and Relationships ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত সেপ্টেম্বর ২৬, ২০০৮ তারিখে
- ↑ "Celebrate Bisexuality Day 2013 - Our Fence" (পিডিএফ)। BiNet USA। ২৪ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০২৫।
- ↑ "BiNet USA"। ২৩ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০২৫।
- ↑ "Jama's Travelin' Medicine Show"। ৬ জানুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০২৫।
