বিষয়বস্তুতে চলুন

ওয়াহিদউদ্দিন মাহমুদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ওয়াহিদউদ্দিন মাহমুদ
২০২৫ সালে মাহমুদ
পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা
কাজের মেয়াদ
১৬ আগস্ট ২০২৪  ১৭ ফেব্রুয়ারি ২০২৬
পূর্বসূরীসালেহউদ্দিন আহমেদ (উপদেষ্টা)
উত্তরসূরীআমীর খসরু মাহমুদ চৌধুরী (মন্ত্রী)
শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা
কাজের মেয়াদ
১৬ আগস্ট ২০২৪  ৫ মার্চ ২০২৫
পূর্বসূরীমহিবুল হাসান (মন্ত্রী)
উত্তরসূরীসি আর আবরার (উপদেষ্টা)
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা
কাজের মেয়াদ
১৬ আগস্ট ২০২৪  ১৭ ফেব্রুয়ারি ২০২৬
রাষ্ট্রপতিমোহাম্মদ সাহাবুদ্দিন
বাংলাদেশের অর্থমন্ত্রী
কাজের মেয়াদ
১৯৯৬  ১২ জুন ১৯৯৬
পূর্বসূরীএম. সাইফুর রহমান
উত্তরসূরীশাহ এ. এম. এস. কিবরিয়া
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1948-07-01) ১ জুলাই ১৯৪৮ (বয়স ৭৭)
নোয়াখালী, পূর্ববঙ্গ, পাকিস্তান অধিরাজ্য (বর্তমানে নোয়াখালী, বাংলাদেশ)
জাতীয়তাবাংলাদেশী
দাম্পত্য সঙ্গীড. সিমীন মাহমুদ (মৃত)
মাতাসালেহা খাতুন
পিতাআলী আহমেদ চৌধুরী
শিক্ষাবিএ (অনার্স ডিগ্রী), এসএসসি (মাস্টার্স ডিগ্রী), পিএইচডি ডিগ্রী
প্রাক্তন শিক্ষার্থীঅন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইসলামাবাদ বিশ্ববিদ্যালয়, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়
ধর্মইসলাম

ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ হলেন বাংলাদেশের অর্থনীতিবিদ অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের একজন সাবেক উপদেষ্টা[] ১৯৯৬ সালে তিনি তত্ত্বাবধায়ক সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।[]

প্রারম্ভিক জীবন ও শিক্ষা

[সম্পাদনা]

ওয়াহিদউদ্দিন মাহমুদ ১৯৪৮ সালের ১ জুলাই তৎকালীন পাকিস্তান অধিরাজ্যের পূর্ববঙ্গের নোয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা আলী আহমেদ চৌধুরী ছিলেন সরকারি কর্মকর্তা এবং মা সালেহা খাতুন ছিলেন গৃহিণী।[] তিনি অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে পড়াশুনা করেছেন। ঢাকা কলেজ থেকে এইচএসসি এবং পরে ১৯৬৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে বিএ (অনার্স) ডিগ্রি অর্জন করেন। পরের বছর তিনি তৎকালীন পাকিস্তানের ইসলামাবাদ বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে এমএসসি (মাস্টার্স) ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৭২ থেকে ১৯৭৭ সালের মধ্যে ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেছিলেন।[]

কর্মজীবন

[সম্পাদনা]

ওয়াহিদউদ্দিন মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে শিক্ষকতা করেছিলেন এবং ১৯৮৪ সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। ২০১১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে অবসর গ্রহণ করেন। তিনি ১৯৯৬ সালে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এছাড়াও তিনি ড. মুহাম্মদ ইউনূসের পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা ও ১০ বছর এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান ছিলেন।[][]

ওয়াহিদউদ্দিন মাহমুদ বর্তমানে লন্ডন স্কুল অব ইকোনমিক্স ভিত্তিক ইন্টারন্যাশনাল গ্রোথ সেন্টার ও জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির সদস্য। এছাড়াও তিনি সাউথ এশিয়ান নেটওয়ার্ক অব ইকোনমিক রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান।[]

তিনি ২০২৪ সালের ১৬ আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন[] এবং পরিকল্পনা মন্ত্রণালয়শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পান।[]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "শপথ নিলেন নতুন ৪ উপদেষ্টা"। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২৪
  2. 1 2 3 4 "অন্তর্বর্তী সরকারে যুক্ত হতে যাওয়া চার উপদেষ্টা সম্পর্কে যা জানা যাচ্ছে"। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২৪
  3. 1 2 "উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ সম্পর্কে যা জানা গেল"। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২৪
  4. "শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ওয়াহিদউদ্দিন মাহমুদ"। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২৪

বহিঃসংযোগ

[সম্পাদনা]