ওয়ার্ল্ড ফ্লোরা অনলাইন
সাইটের প্রকার | বিশ্বকোষ |
|---|---|
| উপলব্ধ | ইংরেজি |
| প্রস্তুতকারক | রয়েল বোটানিক গার্ডেনস, কিউ ও মিসৌরি উদ্ভিদ উদ্যান |
| ওয়েবসাইট | about |
| চালুর তারিখ | অক্টোবর ২০১২ |
| বর্তমান অবস্থা | সক্রিয় |
ওয়ার্ল্ড ফ্লোরা অনলাইন (সংক্ষেপে ডব্লিউএফও) হলো সারা বিশ্বের উদ্ভিদ প্রজাতির তথ্য সংবলিত ইন্টারনেটভিত্তিক সারসংকলন বা বিশ্বকোষ।
বর্ণনা
[সম্পাদনা]ওয়ার্ল্ড ফ্লোরা অনলাইন হলো উন্মুক্ত প্রবশাধিকারমূলক একটি ডাটাবেজ। ২০২০ সালের মধ্যে সকল পরিচিত উদ্ভিদের তথ্যসংবলিত একটি অনলাইন ফ্লোরা গঠনের উদ্দেশ্যে দ্য প্ল্যান্ট লিস্ট প্রকল্পের পরবর্তী ধাপ হিসেবে ২০১২ সালের অক্টোবর মাসে এটি প্রতিষ্ঠা করা হয়।[১] ২০২০ সালের মধ্যে বৈশ্বিক উদ্ভিদবৈচিত্র্য হ্রাস কমানোর উদ্দেশ্যে জাতিসংঘ জীববৈচিত্র্য সনদের অধীনে গঠিত হয়। ২০১১–২০২০ সালের মধ্যে কার্যকর উদ্ভিদ সংরক্ষণের বৈশ্বিক কৌশলের (জিএসপিসি) হালনাগাদ লক্ষ্যমাত্রা ১: “সকল পরিচিত উদ্ভিদের জন্য একটি অনলাইন ফ্লোরা (বিশ্বকোষ)” তৈরি করার উদ্দেশ্যে সারা বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান যৌথভাবে উদ্যোগ গ্রহণ করেছিল।
সকল জানা উদ্ভিদের প্রবেশাধিকারযোগ্য বিশ্বকোষ তৈরি করাকে উদ্ভিদ সংরক্ষণের একটি মৌলিক শর্ত হিসেবে বিবেচনা করা হয়। এটি কৌশলের লক্ষ্যমাত্রা অর্জন ও পর্যবেক্ষণের জন্য একটি আদর্শ তৈরি করে। এর পূর্বে দ্য প্ল্যান্ট লিস্ট প্রকল্পের মাধ্যমে ২০১০ সালে জিএসপিসির পূর্ববর্তী লক্ষ্যমাত্রা অর্জন করা হয়েছিল।[২][৩] এরপর ২০১২ সালে প্রাথমিক চারটি প্রতিষ্ঠানের উদ্যোগে ওয়ার্ল্ড ফ্লোরা অনলাইন তৈরি করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো: মিসৌরি উদ্ভিদ উদ্যান, নিউইয়র্ক উদ্ভিদ উদ্যান, রয়েল বোটানিক গার্ডেনস এডিনবরা ও রয়েল বোটানিক গার্ডেনস, কিউ।[৪] বর্তমানে প্রকল্পটি মোট ৩৬টি প্রতিষ্ঠান সংযুক্ত হয়েছে।[৩]
ওয়ার্ল্ড ফ্লোরা অনলাইন দ্য প্ল্যান্ট লিস্টের প্রথম সংস্করণের (plantlist.org) ডব্লিউএফও প্ল্যান্ট লিস্ট (wfoplantlist.org) প্রবর্তন করে।[৫] ২০২৪ সালে প্ল্যান্টনেট ডব্লিউএফও কনসোর্টিয়ামে যোগ দেয়।[৬]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ WFO 2019।
- ↑ TPL 2013।
- 1 2 Miller ও Ulate 2017।
- ↑ MBG 2019।
- ↑ "World Flora Online gets a New Look, a major data update, and launches the WFO plant list"। ট্যাক্সন (ইংরেজি ভাষায়)। ৭০ (৬)। ওয়ার্ল্ড ফ্লোরা অনলাইন দল: ১৪১৮–১৪১৯। ২০২১। বিবকোড:2021Taxon..70.1418.। ডিওআই:10.1002/tax.12557। আইএসএসএন 1996-8175।
- ↑ "Le Cirad rejoint le consortium international World Flora Online"। সিরাড (ফরাসি ভাষায়)। ৪ নভেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০২৫।
গ্রন্থপঞ্জি
[সম্পাদনা]- মিলার, চাক; ইউলেট, উইলিয়াম (২৩ আগস্ট ২০১৬)। "World Flora Online Project: An online flora of all known plants"। প্রসিডিংস অব টিডিডব্লিউজি (ইংরেজি ভাষায়)। ১ e20529। ডিওআই:10.3897/tdwgproceedings.1.20529।
- "World Flora Online: An international initiative of the Global Partnership for Plant Conservation" (ইংরেজি ভাষায়)। দ্য ওয়ার্ল্ড ফ্লোরা অনলাইন কনসোর্টিয়াম। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০১৯।
- "World Flora Online"। প্ল্যান্ট সায়েন্স (ইংরেজি ভাষায়)। মিসৌরি উদ্ভিদ উদ্যান। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০১৯।
- "The Plant List" (ইংরেজি ভাষায়)। রয়েল বোটানিক গার্ডেনস, কিউ; মিসৌরি উদ্ভিদ উদ্যান। ২০১৩। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০১৯।, আরও দেখুন দ্য প্ল্যান্ট লিস্ট