ওয়াং হাইজুও
অবয়ব
| ব্যক্তিগত তথ্য | |
|---|---|
| জন্ম | ২৩ এপ্রিল ২০০৩[১] চীন |
| ক্রীড়া | |
| দেশ | |
| ক্রীড়া | ফ্রিস্টাইল স্কিইং |
| বিভাগ | হাফপাইপ |
ওয়াং হাইজুও (চীনা: 王海卓, চীনা উচ্চারণ: [wɑ́ŋ xaɪʈʂwɔ̌]; জন্ম: ২৩ এপ্রিল ২০০৩) হলেন একজন চীনা পেশাদার ফ্রিস্টাইল স্কিয়ার। তিনি বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় ফ্রিস্টাইল স্কিইংয়ের হাফপাইপ বিভাগে চীনের প্রতিনিধি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে থাকেন।
হাইজুও চীনের হয়ে ২০২২ শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]ওয়াং হাইজুও ২০০৩ সালের ২৩শে এপ্রিল তারিখে চীনে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।[১]
খেলোয়াড়ি জীবন
[সম্পাদনা]হাইজুও চীনের প্রতিনিধি হিসেবে ২০২২ শীতকালীন অলিম্পিকে শুধুমাত্র একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।[১]
তিনি ফ্রিস্টাইল স্কিইংয়ে পুরুষদের হাফপাইপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।[২] প্রতিযোগিতাটির বাছাইপর্বে তিনি সর্বোচ্চ ৩৭.০০ পয়েন্ট নিয়ে দ্বাবিংশ স্থান অধিকার করে বাছাইপর্ব থেকেই বিদায় নিয়েছিলেন।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "Official Results Book – Freestyle Skiing – Entry List by NOC" [দাপ্তরিক ফলাফল বই – ফ্রিস্টাইল স্কিইং – প্রবেশ তালিকা]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১৯ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ১৮–২৬। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
- ↑ "Official Results Book – Freestyle Skiing – Men's Freeski Halfpipe – Qualification – Start List" [দাপ্তরিক ফলাফল বই – ফ্রিস্টাইল স্কিইং – পুরুষদের হাফপাইপ – বাছাইপর্ব – শুরুর তালিকা]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১৯ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ১৫৭। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
- ↑ "Official Results Book – Freestyle Skiing – Men's Freeski Halfpipe – Qualification – Phase Results Summary" [দাপ্তরিক ফলাফল বই – ফ্রিস্টাইল স্কিইং – পুরুষদের হাফপাইপ – বাছাইপর্ব – ফলাফল সারাংশ]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১৯ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ১৫৮-১৫৯। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- অলিম্পিডিয়ায় ওয়াং হাইজুও (ইংরেজি)